Hidden Stories (বাংলা)
সর্বশেষ

গ্রেফতারি কি তবে সময়ের অপেক্ষা? পবন খেরাকে রক্ষাকবচ দিল না অসমের হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৬
গ্রেফতারি কি তবে সময়ের অপেক্ষা? পবন খেরাকে রক্ষাকবচ দিল না অসমের হাইকোর্ট
ছবি: সংগৃহীত

গুয়াহাটি: এবার কি শ্রীঘরে যেতে হবে কংগ্রেসের দাপুটে নেতা পবন খেরাকে? অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার স্ত্রী রিনিকি ভুঁইয়া শর্মার করা ফৌজদারি মামলায় বড়সড় ধাক্কা খেলেন তিনি। শুক্রবার গুয়াহাটি হাইকোর্ট খেরার আগাম জামিনের আবেদন খারিজ করে দিয়েছে। আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী, এই মামলায় সত্য উদ্ঘাটনের জন্য পবন খেরাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা ‘অপরিহার্য’।


যদিও পবন খেরার আইনজীবীরা দাবি করেছিলেন, এটি স্রেফ একটি মানহানির মামলা এবং এর পিছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে। কিন্তু, হাইকোর্ট সেই যুক্তি নস্যাৎ করে দিয়েছে। আদালতের স্পষ্ট বক্তব্য— এটি কেবল মানহানি নয়, খেরার বিরুদ্ধে জাল নথিপত্র রাখার একটি ‘প্রাথমিক দৃষ্টিতে বিশ্বাসযোগ্য’ অভিযোগ রয়েছে। বিচারপতিরা জানান, খেরা তদন্ত এড়িয়ে যাচ্ছিলেন। তাই, তাঁকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা জরুরি।


আদালত কঠোর মন্তব্য করে বলে, রিনিকি ভূঁইয়া শর্মা কোনও সক্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব নন। শুধুমাত্র রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য একজন ‘নির্দোষ ভদ্রমহিলাকে’ অহেতুক বিতর্কের মধ্যে টেনে আনা হয়েছে। খেরা দাবি করেছিলেন, মুখ্যমন্ত্রীর স্ত্রীর একাধিক দেশের পাসপোর্ট এবং বিদেশে বিপুল সম্পদ রয়েছে। কিন্তু, আদেশে বলা হয়েছে, পবন খেরা তাঁর তোলা এই গুরুতর অভিযোগের সপক্ষে কোনও প্রমাণ দিতে পারেননি।


আদালত মনে করছে, খেরাকে হেফাজতে নিয়ে জেরা করলে জানা যাবে তাঁর হাতে আসা ওই সব নথিপত্রের উৎস কী এবং কারা তাঁকে এগুলি সরবরাহ করেছিলেন। এর আগে তেলেঙ্গানা হাইকোর্ট তাঁকে ‘আগাম ট্রানজিট জামিন’ দিলেও সুপ্রিম কোর্ট তা স্থগিত করে দেয় এবং তাঁকে অসমের আদালতে যাওয়ার নির্দেশ দেওয়া হয়।


গুয়াহাটি হাইকোর্টের এই রায়ের পর পবন খেরার গ্রেফতার হওয়ার সম্ভাবনা প্রবল হচ্ছে বলে মনে করছেন আইন বিশেষজ্ঞরা। অসম পুলিশের পরবর্তী পদক্ষেপ এখন কোন দিকে যায়, সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

রোববার, ১৪ জুন ২০২৬


গ্রেফতারি কি তবে সময়ের অপেক্ষা? পবন খেরাকে রক্ষাকবচ দিল না অসমের হাইকোর্ট

প্রকাশের তারিখ : ২৪ এপ্রিল ২০২৬

featured Image
গুয়াহাটি: এবার কি শ্রীঘরে যেতে হবে কংগ্রেসের দাপুটে নেতা পবন খেরাকে? অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার স্ত্রী রিনিকি ভুঁইয়া শর্মার করা ফৌজদারি মামলায় বড়সড় ধাক্কা খেলেন তিনি। শুক্রবার গুয়াহাটি হাইকোর্ট খেরার আগাম জামিনের আবেদন খারিজ করে দিয়েছে। আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী, এই মামলায় সত্য উদ্ঘাটনের জন্য পবন খেরাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা ‘অপরিহার্য’।যদিও পবন খেরার আইনজীবীরা দাবি করেছিলেন, এটি স্রেফ একটি মানহানির মামলা এবং এর পিছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে। কিন্তু, হাইকোর্ট সেই যুক্তি নস্যাৎ করে দিয়েছে। আদালতের স্পষ্ট বক্তব্য— এটি কেবল মানহানি নয়, খেরার বিরুদ্ধে জাল নথিপত্র রাখার একটি ‘প্রাথমিক দৃষ্টিতে বিশ্বাসযোগ্য’ অভিযোগ রয়েছে। বিচারপতিরা জানান, খেরা তদন্ত এড়িয়ে যাচ্ছিলেন। তাই, তাঁকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা জরুরি।আদালত কঠোর মন্তব্য করে বলে, রিনিকি ভূঁইয়া শর্মা কোনও সক্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব নন। শুধুমাত্র রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য একজন ‘নির্দোষ ভদ্রমহিলাকে’ অহেতুক বিতর্কের মধ্যে টেনে আনা হয়েছে। খেরা দাবি করেছিলেন, মুখ্যমন্ত্রীর স্ত্রীর একাধিক দেশের পাসপোর্ট এবং বিদেশে বিপুল সম্পদ রয়েছে। কিন্তু, আদেশে বলা হয়েছে, পবন খেরা তাঁর তোলা এই গুরুতর অভিযোগের সপক্ষে কোনও প্রমাণ দিতে পারেননি।আদালত মনে করছে, খেরাকে হেফাজতে নিয়ে জেরা করলে জানা যাবে তাঁর হাতে আসা ওই সব নথিপত্রের উৎস কী এবং কারা তাঁকে এগুলি সরবরাহ করেছিলেন। এর আগে তেলেঙ্গানা হাইকোর্ট তাঁকে ‘আগাম ট্রানজিট জামিন’ দিলেও সুপ্রিম কোর্ট তা স্থগিত করে দেয় এবং তাঁকে অসমের আদালতে যাওয়ার নির্দেশ দেওয়া হয়।গুয়াহাটি হাইকোর্টের এই রায়ের পর পবন খেরার গ্রেফতার হওয়ার সম্ভাবনা প্রবল হচ্ছে বলে মনে করছেন আইন বিশেষজ্ঞরা। অসম পুলিশের পরবর্তী পদক্ষেপ এখন কোন দিকে যায়, সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার