Hidden Stories (বাংলা)
সর্বশেষ

আজ সন্ধেতেই বৃষ্টি !জেনে নিন হাওয়া বদলের বড়ো আপডেট।

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৬
আজ সন্ধেতেই বৃষ্টি !জেনে নিন হাওয়া বদলের বড়ো আপডেট।
AI GENERATED IMAGE

সকাল হতে না হতেই রোদের তেজ আর অতিরিক্ত আর্দ্রতার জেরে ভয়ঙ্কর গরমে নাজেহাল রাজ্যবাসী।দুপুরের দিকে বাইরে বেরোনো যেন এখন অগ্নিপরীক্ষার সমান।আর এই তীব্র দাবদাহের মধ্যে একটুখানি স্বস্তির আশায় সকলেই। আর এই বিষয়ে এবার স্বস্তির খবর নিয়ে হাওয়া অফিস  বলছে,আগামী কয়েক দিন বিক্ষিপ্তভাবে বাংলার একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

 

আবহাওয়া দফতরের বুলেটিন অনুযায়ী, শনিবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় উত্তপ্ত থাকবে আবহাওয়া। সকাল থেকেই রোডের তেজ যেমন থাকবে প্রখর ;পাশাপাশি বেলা বাড়ার সাথে সাথে বাড়বে তাপপ্রবাহ। থাকছে আর্দ্রতাজনিত অস্বস্তির আশঙ্কাও। প্রখর গরমে ভোগান্তির আশঙ্কায় রয়েছে পশ্চিমাঞ্চলের জেলাগুলি।বাঁকুড়া, ঝাড়গ্রাম ও বীরভূমের মতো জেলায় অনেকটাই বাড়তে পারে তাপমাত্রা। এই অংশে উষ্ণতা ৩ থেকে ৫ ডিগ্রি পর্যন্ত বাড়ার আশঙ্কা রয়েছে।

  

যদিও হাওয়া অফিস বলছে,রবিবার থেকে থাকছে হাওয়া বদলের আশঙ্কা। একাধিক জেলায় থাকছে বৃষ্টির সম্ভাবনাও। তবে তাতে গরম কমার  সম্ভাবনা খুব একটা নেই বললেই চলে। হাওয়া অফিসের পক্ষ থেকে খবর, রবিবার থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি হতে পারে। ২৬ এপ্রিল থেকে ২৮ এপ্রিল পর্যন্ত ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অর্থাৎ রবি থেকে বুধবার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। এই সময় কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলাতেই ঝড়বৃষ্টি হতে পারে। আর কয়েক দিন বৃষ্টির পর ধীরে ধীরে কমতে পারে তাপমাত্রা।

 

আজ সন্ধেতে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতায়। এছাড়া বুধবার নির্বাচনের দিন কলকাতা, নদিয়া ও হাওড়ার মতো জেলায় ভাল বৃষ্টিপাত হতে পারে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। 

বিষয় : WEATHER UPDATE KOLKATAWEATHER westbengalclimate dailyweatherupdate

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

রোববার, ১৪ জুন ২০২৬


আজ সন্ধেতেই বৃষ্টি !জেনে নিন হাওয়া বদলের বড়ো আপডেট।

প্রকাশের তারিখ : ২৫ এপ্রিল ২০২৬

featured Image
সকাল হতে না হতেই রোদের তেজ আর অতিরিক্ত আর্দ্রতার জেরে ভয়ঙ্কর গরমে নাজেহাল রাজ্যবাসী।দুপুরের দিকে বাইরে বেরোনো যেন এখন অগ্নিপরীক্ষার সমান।আর এই তীব্র দাবদাহের মধ্যে একটুখানি স্বস্তির আশায় সকলেই। আর এই বিষয়ে এবার স্বস্তির খবর নিয়ে হাওয়া অফিস  বলছে,আগামী কয়েক দিন বিক্ষিপ্তভাবে বাংলার একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতরের বুলেটিন অনুযায়ী, শনিবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় উত্তপ্ত থাকবে আবহাওয়া। সকাল থেকেই রোডের তেজ যেমন থাকবে প্রখর ;পাশাপাশি বেলা বাড়ার সাথে সাথে বাড়বে তাপপ্রবাহ। থাকছে আর্দ্রতাজনিত অস্বস্তির আশঙ্কাও। প্রখর গরমে ভোগান্তির আশঙ্কায় রয়েছে পশ্চিমাঞ্চলের জেলাগুলি।বাঁকুড়া, ঝাড়গ্রাম ও বীরভূমের মতো জেলায় অনেকটাই বাড়তে পারে তাপমাত্রা। এই অংশে উষ্ণতা ৩ থেকে ৫ ডিগ্রি পর্যন্ত বাড়ার আশঙ্কা রয়েছে।  যদিও হাওয়া অফিস বলছে,রবিবার থেকে থাকছে হাওয়া বদলের আশঙ্কা। একাধিক জেলায় থাকছে বৃষ্টির সম্ভাবনাও। তবে তাতে গরম কমার  সম্ভাবনা খুব একটা নেই বললেই চলে। হাওয়া অফিসের পক্ষ থেকে খবর, রবিবার থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি হতে পারে। ২৬ এপ্রিল থেকে ২৮ এপ্রিল পর্যন্ত ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অর্থাৎ রবি থেকে বুধবার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। এই সময় কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলাতেই ঝড়বৃষ্টি হতে পারে। আর কয়েক দিন বৃষ্টির পর ধীরে ধীরে কমতে পারে তাপমাত্রা। আজ সন্ধেতে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতায়। এছাড়া বুধবার নির্বাচনের দিন কলকাতা, নদিয়া ও হাওড়ার মতো জেলায় ভাল বৃষ্টিপাত হতে পারে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। 

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার