Hidden Stories (বাংলা)
সর্বশেষ

বিপদঘণ্টি! মার্কিন মুলুকে এবার ভারতীয়দের রুজিতে টান? অস্তিত্ব সঙ্কটে এইচ-১বি ভিসা!

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৬
বিপদঘণ্টি! মার্কিন মুলুকে এবার ভারতীয়দের রুজিতে টান? অস্তিত্ব সঙ্কটে এইচ-১বি ভিসা!
প্রতীকী ছবি

ওয়াশিংটন: আমেরিকার মাটিতে কাজ করা ভারতীয় তথ্যপ্রযুক্তিকর্মী থেকে শুরু করে সমস্ত অমার্কিন বা ভিনদেশি পেশাদার - সবার কপালেই এখন চিন্তার ভাঁজ। মার্কিন নাগরিকদের চাকরির বাজার সুরক্ষিত করতে এবার সরাসরি এইচ-১বি ভিসায় কোপ মারার তোড়জোড় শুরু হয়েছে সেদেশে। রিপাবলিকানদের পক্ষ থেকে মার্কিন সেনেটে পেশ করা হয়েছে এক বিতর্কিত বিল। যেখানে প্রস্তাব দেওয়া হয়েছে, আগামী ৩ বছরের জন্য এই ভিসাব্যবস্থা সম্পূর্ণ স্থগিত রাখা হোক।


‘এন্ড এইচ-১বি ভিসা অ্যাবিউজ অ্যাক্ট অফ ২০২৬’ (End H-1B Visa Abuse Act of 2026) নামের এই বিলটির মূল লক্ষ্য হল, বর্তমান ভিসাব্যবস্থা আমূল বদলে ফেলা। বিল উত্থাপনকারীদের দাবি, এইচ-১বি ভিসার অপব্যবহার করে সস্তায় বিদেশি কর্মী নিয়োগ করা হচ্ছে। যার ফলে কাজ হারাচ্ছেন মার্কিন নাগরিকরা।

বিলে প্রস্তাবিত প্রধান পরিবর্তনগুলি হল:

কোটা হ্রাস: বর্তমানে বছরে ৬৫,০০০ এইচ-১বি ভিসা দেওয়া হয়। যা কমিয়ে মাত্র ২৫,০০০ করার প্রস্তাব দেওয়া হয়েছে।


ন্যূনতম বেতন: লটারি প্রথা তুলে দিয়ে মেধার ভিত্তিতে নির্বাচনের কথা বলা হয়েছে। সেক্ষেত্রে বিদেশি কর্মীদের বার্ষিক ন্যূনতম বেতন হতে হবে অন্তত ২,০০,০০০ (২ লক্ষ) ডলার।

কঠোর নিয়োগবিধি: কোনও সংস্থাকে বিদেশি কর্মী নিয়োগের আগে প্রমাণ দিতে হবে যে - সেই পদের জন্য যোগ্য কোনও মার্কিন নাগরিক খুঁজে পাওয়া যায়নি। পাশাপাশি, বিদেশি কর্মী নেওয়ার জন্য কোনও মার্কিন কর্মীকে ছাঁটাই করা যাবে না।

স্থগিতাদেশ: ভিসাব্যবস্থার এই আমূল সংস্কার না হওয়া পর্যন্ত আগামী ৩ বছর নতুন কোনও এইচ-১বি ভিসা ইস্যু না করার প্রস্তাব দেওয়া হয়েছে।


সাধারণত ৩ বছরের জন্য পাওয়া এই ভিসার মেয়াদ আরও ৩ বছর বাড়ানো যায় এবং এই সময়েই গ্রিন কার্ডের আবেদন করেন অধিকাংশ ভারতীয়। যদি এই বিল পাশ হয়ে যায়, তবে লটারি প্রথা বন্ধ হওয়া এবং আকাশছোঁয়া বেতন কাঠামোর কারণে সাধারণ মধ্যবিত্ত ভারতীয় মেধাবীদের পক্ষে আমেরিকায় চাকরি পাওয়া কার্যত অসম্ভব হয়ে পড়বে।

আপাতত রিপাবলিকানদের এই পদক্ষেপ মার্কিন রাজনীতিতে এবং আন্তর্জাতিক মহলে ব্যাপক শোরগোল ফেলে দিয়েছে। এখন দেখার, বিলটি মার্কিন সংসদে শেষ পর্যন্ত অনুমোদিত হয় কিনা।

বিষয় : USAJOBS INDANPROFESSIONAL USPOLITICS VISANEWS H1BVISA

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

রোববার, ১৪ জুন ২০২৬


বিপদঘণ্টি! মার্কিন মুলুকে এবার ভারতীয়দের রুজিতে টান? অস্তিত্ব সঙ্কটে এইচ-১বি ভিসা!

প্রকাশের তারিখ : ২৫ এপ্রিল ২০২৬

featured Image
ওয়াশিংটন: আমেরিকার মাটিতে কাজ করা ভারতীয় তথ্যপ্রযুক্তিকর্মী থেকে শুরু করে সমস্ত অমার্কিন বা ভিনদেশি পেশাদার - সবার কপালেই এখন চিন্তার ভাঁজ। মার্কিন নাগরিকদের চাকরির বাজার সুরক্ষিত করতে এবার সরাসরি এইচ-১বি ভিসায় কোপ মারার তোড়জোড় শুরু হয়েছে সেদেশে। রিপাবলিকানদের পক্ষ থেকে মার্কিন সেনেটে পেশ করা হয়েছে এক বিতর্কিত বিল। যেখানে প্রস্তাব দেওয়া হয়েছে, আগামী ৩ বছরের জন্য এই ভিসাব্যবস্থা সম্পূর্ণ স্থগিত রাখা হোক।‘এন্ড এইচ-১বি ভিসা অ্যাবিউজ অ্যাক্ট অফ ২০২৬’ (End H-1B Visa Abuse Act of 2026) নামের এই বিলটির মূল লক্ষ্য হল, বর্তমান ভিসাব্যবস্থা আমূল বদলে ফেলা। বিল উত্থাপনকারীদের দাবি, এইচ-১বি ভিসার অপব্যবহার করে সস্তায় বিদেশি কর্মী নিয়োগ করা হচ্ছে। যার ফলে কাজ হারাচ্ছেন মার্কিন নাগরিকরা।বিলে প্রস্তাবিত প্রধান পরিবর্তনগুলি হল:কোটা হ্রাস: বর্তমানে বছরে ৬৫,০০০ এইচ-১বি ভিসা দেওয়া হয়। যা কমিয়ে মাত্র ২৫,০০০ করার প্রস্তাব দেওয়া হয়েছে।ন্যূনতম বেতন: লটারি প্রথা তুলে দিয়ে মেধার ভিত্তিতে নির্বাচনের কথা বলা হয়েছে। সেক্ষেত্রে বিদেশি কর্মীদের বার্ষিক ন্যূনতম বেতন হতে হবে অন্তত ২,০০,০০০ (২ লক্ষ) ডলার।কঠোর নিয়োগবিধি: কোনও সংস্থাকে বিদেশি কর্মী নিয়োগের আগে প্রমাণ দিতে হবে যে - সেই পদের জন্য যোগ্য কোনও মার্কিন নাগরিক খুঁজে পাওয়া যায়নি। পাশাপাশি, বিদেশি কর্মী নেওয়ার জন্য কোনও মার্কিন কর্মীকে ছাঁটাই করা যাবে না।স্থগিতাদেশ: ভিসাব্যবস্থার এই আমূল সংস্কার না হওয়া পর্যন্ত আগামী ৩ বছর নতুন কোনও এইচ-১বি ভিসা ইস্যু না করার প্রস্তাব দেওয়া হয়েছে।সাধারণত ৩ বছরের জন্য পাওয়া এই ভিসার মেয়াদ আরও ৩ বছর বাড়ানো যায় এবং এই সময়েই গ্রিন কার্ডের আবেদন করেন অধিকাংশ ভারতীয়। যদি এই বিল পাশ হয়ে যায়, তবে লটারি প্রথা বন্ধ হওয়া এবং আকাশছোঁয়া বেতন কাঠামোর কারণে সাধারণ মধ্যবিত্ত ভারতীয় মেধাবীদের পক্ষে আমেরিকায় চাকরি পাওয়া কার্যত অসম্ভব হয়ে পড়বে।আপাতত রিপাবলিকানদের এই পদক্ষেপ মার্কিন রাজনীতিতে এবং আন্তর্জাতিক মহলে ব্যাপক শোরগোল ফেলে দিয়েছে। এখন দেখার, বিলটি মার্কিন সংসদে শেষ পর্যন্ত অনুমোদিত হয় কিনা।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার