Hidden Stories (বাংলা)
সর্বশেষ

ভোটের মুখে নোয়াপাড়া থানা চত্বরেই বিকট শব্দে বিস্ফোরণ! তীব্র আতঙ্ক শিল্পাঞ্চলে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৬
ভোটের মুখে নোয়াপাড়া থানা চত্বরেই বিকট শব্দে বিস্ফোরণ! তীব্র আতঙ্ক শিল্পাঞ্চলে
ছবি: সংগৃহীত

নোয়াপাড়া: দ্বিতীয় দফার হাইভোল্টেজ ভোটের আগেই তপ্ত উত্তর ২৪ পরগনার শিল্পাঞ্চল। শনিবার সকালে বিকট বিস্ফোরণের শব্দে কেঁপে উঠল নোয়াপাড়া থানা চত্বর। এই ঘটনার জেরে তীব্র আতঙ্ক ছড়িয়েছে আশপাশের এলাকায়। আগামী বুধবার অর্থাৎ ২৯ এপ্রিল উত্তর ২৪ পরগনার এই কেন্দ্রে ভোটগ্রহণ। তার ঠিক আগেই থানা চত্বরে এই রহস্যময় বিস্ফোরণ ঘিরে দানা বেঁধেছে রহস্য!


শনিবার সকাল তখন প্রায় সাড়ে দশটা। কাঠফাটা রোদে নির্বাচনী প্রচারের উত্তাপ যখন তুঙ্গে, তখনই হঠাৎ নোয়াপাড়া থানার পিছন দিক থেকে ভেসে আসে এক কানফাটানো আওয়াজ! বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে মুহূর্তের মধ্যে গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বিস্ফোরণের পর তাঁদের বাড়ির উঠোনে লোহার স্প্লিন্টার ছিটকে এসে পড়েছে! থানার একদম দেওয়াল-ঘেঁষা বাসিন্দাদের দাবি, থানার ভিতর থেকেই এই আওয়াজ এসেছে!


থানার ঠিক পিছনের বাসিন্দা তথা জুটমিল কর্মী রাজেশ বাঁশফোড় ক্ষোভ উগরে দিয়ে বলেন, "আমি কাজে ছিলাম। ছেলের ফোন পেয়ে ছুটে আসি। এসে দেখি ঘরের কাছে স্প্লিন্টার পড়ে আছে! পুলিশকে দেখালাম, ওরা বলল বম্ব স্কোয়াড আসবে। কিন্তু, আমাদের তো ছোট-ছোট বাচ্চা আছে। থানার ভিতর কেন আগে থেকে সতর্কতা নেওয়া হয়নি?"


আগামী বুধবার নোয়াপাড়ায় ভোট। যেখানে বিজেপির হয়ে লড়ছেন হেভিওয়েট প্রার্থী অর্জুন সিং এবং তৃণমূলের হয়ে দাঁড়িয়েছেন তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য। ভোটের মুখে খোদ থানা চত্বরে ঘটা এই ঘটনায় সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন উঠছে।


এদিকে, বিস্ফোরণের খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছন পুলিশের পদস্থ কর্তারা। পৌঁছয় বম্ব স্কোয়াডও। কী থেকে এই বিস্ফোরণ - মজুত বাজি নাকি অন্য কিছু, তা খতিয়ে দেখছেন বিশেষজ্ঞরা। তবে, ভোটের মাত্র কয়েকদিন আগে এই ঘটনায় স্থানীয়দের কপালে চিন্তার ভাঁজ পড়েছে।

বিষয় : BengalPolitics arjunsingh noaparablast trinankurbhattacharya publicsecurity

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

রোববার, ১৪ জুন ২০২৬


ভোটের মুখে নোয়াপাড়া থানা চত্বরেই বিকট শব্দে বিস্ফোরণ! তীব্র আতঙ্ক শিল্পাঞ্চলে

প্রকাশের তারিখ : ২৫ এপ্রিল ২০২৬

featured Image
নোয়াপাড়া: দ্বিতীয় দফার হাইভোল্টেজ ভোটের আগেই তপ্ত উত্তর ২৪ পরগনার শিল্পাঞ্চল। শনিবার সকালে বিকট বিস্ফোরণের শব্দে কেঁপে উঠল নোয়াপাড়া থানা চত্বর। এই ঘটনার জেরে তীব্র আতঙ্ক ছড়িয়েছে আশপাশের এলাকায়। আগামী বুধবার অর্থাৎ ২৯ এপ্রিল উত্তর ২৪ পরগনার এই কেন্দ্রে ভোটগ্রহণ। তার ঠিক আগেই থানা চত্বরে এই রহস্যময় বিস্ফোরণ ঘিরে দানা বেঁধেছে রহস্য!শনিবার সকাল তখন প্রায় সাড়ে দশটা। কাঠফাটা রোদে নির্বাচনী প্রচারের উত্তাপ যখন তুঙ্গে, তখনই হঠাৎ নোয়াপাড়া থানার পিছন দিক থেকে ভেসে আসে এক কানফাটানো আওয়াজ! বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে মুহূর্তের মধ্যে গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বিস্ফোরণের পর তাঁদের বাড়ির উঠোনে লোহার স্প্লিন্টার ছিটকে এসে পড়েছে! থানার একদম দেওয়াল-ঘেঁষা বাসিন্দাদের দাবি, থানার ভিতর থেকেই এই আওয়াজ এসেছে!থানার ঠিক পিছনের বাসিন্দা তথা জুটমিল কর্মী রাজেশ বাঁশফোড় ক্ষোভ উগরে দিয়ে বলেন, "আমি কাজে ছিলাম। ছেলের ফোন পেয়ে ছুটে আসি। এসে দেখি ঘরের কাছে স্প্লিন্টার পড়ে আছে! পুলিশকে দেখালাম, ওরা বলল বম্ব স্কোয়াড আসবে। কিন্তু, আমাদের তো ছোট-ছোট বাচ্চা আছে। থানার ভিতর কেন আগে থেকে সতর্কতা নেওয়া হয়নি?"আগামী বুধবার নোয়াপাড়ায় ভোট। যেখানে বিজেপির হয়ে লড়ছেন হেভিওয়েট প্রার্থী অর্জুন সিং এবং তৃণমূলের হয়ে দাঁড়িয়েছেন তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য। ভোটের মুখে খোদ থানা চত্বরে ঘটা এই ঘটনায় সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন উঠছে।এদিকে, বিস্ফোরণের খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছন পুলিশের পদস্থ কর্তারা। পৌঁছয় বম্ব স্কোয়াডও। কী থেকে এই বিস্ফোরণ - মজুত বাজি নাকি অন্য কিছু, তা খতিয়ে দেখছেন বিশেষজ্ঞরা। তবে, ভোটের মাত্র কয়েকদিন আগে এই ঘটনায় স্থানীয়দের কপালে চিন্তার ভাঁজ পড়েছে।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার