Hidden Stories (বাংলা)
সর্বশেষ

ডায়মন্ড হারবারে আইপিএস-সহ ৫ পুলিশ কর্তাকে সরাল কমিশন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৬
ডায়মন্ড হারবারে আইপিএস-সহ ৫ পুলিশ কর্তাকে সরাল কমিশন
ছবি সংগৃহীত

ডায়মন্ড হারবার: ২০২৬-এর বিধানসভা নির্বাচনে বিন্দুমাত্র আপস করতে নারাজ নির্বাচন কমিশন। হিঙ্গলগঞ্জের ওসির উপর কোপ পড়ার পর এবার কমিশনের নিশানায় ডায়মন্ড হারবারের পুলিশ প্রশাসন। শুক্রবার এক আইপিএস অফিসার-সহ মোট পাঁচজন পুলিশ আধিকারিককে সাসপেন্ড করার নির্দেশ দিল দিল্লির সদর দফতর। গুরুতর অসদাচরণ ও নিরপেক্ষতা বজায় রাখতে ব্যর্থ হওয়ার অভিযোগে এই চরম সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দাবি সূত্রের।


শোনা যাচ্ছে, গত ২২ এপ্রিল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের (CEO) রিপোর্টের ভিত্তিতে কমিশন এই কড়া পদক্ষেপ করেছে। যাঁদের সাসপেন্ড করে বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে, তাঁরা হলেন - 

সন্দীপ গড়াই (IPS): অ্যাডিশনাল এসপি, ডায়মন্ড হারবার।

সজল মন্ডল: এসডিপিও (SDPO), ডায়মন্ড হারবার।

মৌসম চক্রবর্তী: আইসি (IC), ডায়মন্ড হারবার থানা।

অজয় বাগ: আইসি (IC), ফলতা থানা।

শুভেচ্ছা বাগ: ওসি (OC), উস্তি থানা।


এখানেই শেষ নয়। অধস্তন অফিসারদের উপর নিয়ন্ত্রণ রাখতে না পারার কারণে ডায়মন্ড হারবারের পুলিশ সুপার ডঃ ঈশানি পালকেও কড়া ভাষায় সতর্ক করেছে কমিশন। ২৫ এপ্রিল সকাল ১১টার মধ্যে এই নির্দেশ কার্যকর করে রিপোর্ট জমা দেওয়ার সময়সীমাও বেঁধে দেওয়া হয়েছিল। রাজ্যের দ্বিতীয় তথা শেষ দফার ভোটকে মাথায় রেখে নিরাপত্তাবলয় আরও নিশ্ছিদ্র করতে চাইছে কমিশন। 

এর আগে উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জ থানার ওসি সন্দীপ সরকারকে সাসপেন্ড করা হয়েছিল। অভিযোগ ছিল, তিনি সব রাজনৈতিক দলের জন্য ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ বজায় রাখতে ব্যর্থ হয়েছেন। তাঁর জায়গায় নতুন আধিকারিকের নাম দ্রুত নবান্নকে পাঠাতে বলেছে কমিশন।


প্রশাসনিক মহলের মতে, নির্বাচনের আগে পুলিশি নিষ্ক্রিয়তা বা পক্ষপাতদুষ্ট আচরণের বিরুদ্ধে যে ‘জিরো টলারেন্স’ নীতি নেওয়া হয়েছে, এই গণ-সাসপেনশন তারই অকাট্য প্রমাণ। এখন দেখার, এই রদবদলের পর ডায়মন্ড হারবার-সহ সংশ্লিষ্ট এলাকাগুলিতে আইনশৃঙ্খলার ছবিটা কতটা বদলায়!

বিষয় : WestBengalElection BengalPolitics diamondharbour ElectionCommission

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ১৩ জুন ২০২৬


ডায়মন্ড হারবারে আইপিএস-সহ ৫ পুলিশ কর্তাকে সরাল কমিশন

প্রকাশের তারিখ : ২৫ এপ্রিল ২০২৬

featured Image
ডায়মন্ড হারবার: ২০২৬-এর বিধানসভা নির্বাচনে বিন্দুমাত্র আপস করতে নারাজ নির্বাচন কমিশন। হিঙ্গলগঞ্জের ওসির উপর কোপ পড়ার পর এবার কমিশনের নিশানায় ডায়মন্ড হারবারের পুলিশ প্রশাসন। শুক্রবার এক আইপিএস অফিসার-সহ মোট পাঁচজন পুলিশ আধিকারিককে সাসপেন্ড করার নির্দেশ দিল দিল্লির সদর দফতর। গুরুতর অসদাচরণ ও নিরপেক্ষতা বজায় রাখতে ব্যর্থ হওয়ার অভিযোগে এই চরম সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দাবি সূত্রের।শোনা যাচ্ছে, গত ২২ এপ্রিল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের (CEO) রিপোর্টের ভিত্তিতে কমিশন এই কড়া পদক্ষেপ করেছে। যাঁদের সাসপেন্ড করে বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে, তাঁরা হলেন - সন্দীপ গড়াই (IPS): অ্যাডিশনাল এসপি, ডায়মন্ড হারবার।সজল মন্ডল: এসডিপিও (SDPO), ডায়মন্ড হারবার।মৌসম চক্রবর্তী: আইসি (IC), ডায়মন্ড হারবার থানা।অজয় বাগ: আইসি (IC), ফলতা থানা।শুভেচ্ছা বাগ: ওসি (OC), উস্তি থানা।এখানেই শেষ নয়। অধস্তন অফিসারদের উপর নিয়ন্ত্রণ রাখতে না পারার কারণে ডায়মন্ড হারবারের পুলিশ সুপার ডঃ ঈশানি পালকেও কড়া ভাষায় সতর্ক করেছে কমিশন। ২৫ এপ্রিল সকাল ১১টার মধ্যে এই নির্দেশ কার্যকর করে রিপোর্ট জমা দেওয়ার সময়সীমাও বেঁধে দেওয়া হয়েছিল। রাজ্যের দ্বিতীয় তথা শেষ দফার ভোটকে মাথায় রেখে নিরাপত্তাবলয় আরও নিশ্ছিদ্র করতে চাইছে কমিশন। এর আগে উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জ থানার ওসি সন্দীপ সরকারকে সাসপেন্ড করা হয়েছিল। অভিযোগ ছিল, তিনি সব রাজনৈতিক দলের জন্য ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ বজায় রাখতে ব্যর্থ হয়েছেন। তাঁর জায়গায় নতুন আধিকারিকের নাম দ্রুত নবান্নকে পাঠাতে বলেছে কমিশন।প্রশাসনিক মহলের মতে, নির্বাচনের আগে পুলিশি নিষ্ক্রিয়তা বা পক্ষপাতদুষ্ট আচরণের বিরুদ্ধে যে ‘জিরো টলারেন্স’ নীতি নেওয়া হয়েছে, এই গণ-সাসপেনশন তারই অকাট্য প্রমাণ। এখন দেখার, এই রদবদলের পর ডায়মন্ড হারবার-সহ সংশ্লিষ্ট এলাকাগুলিতে আইনশৃঙ্খলার ছবিটা কতটা বদলায়!

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার