Hidden Stories (বাংলা)
সর্বশেষ

ক্যামেরার লেন্সে তুলে ধরেছিলেন দেশের ‘আত্মা’, প্রয়াত কিংবদন্তি চিত্র সাংবাদিক রঘু রাই

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৬
ক্যামেরার লেন্সে তুলে ধরেছিলেন দেশের ‘আত্মা’, প্রয়াত কিংবদন্তি চিত্র সাংবাদিক রঘু রাই
FILE IMAGE

ভারতীয় আলোকচিত্র জগতের এক নক্ষত্রপতন ঘটল। প্রয়াত হলেন বিশ্ববরেণ্য চিত্র সাংবাদিক রঘু রাই। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। পরিবার সূত্রে জানানো হয়েছে, দীর্ঘ কয়েক বছর ধরে তিনি মারণরোগ ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন।


 প্রোস্টেট ক্যানসার থেকে শুরু করে শরীরের বিভিন্ন অঙ্গে সংক্রমণ ছড়িয়ে পড়ায় বেশ কিছুদিন দিল্লির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। রবিবার ভোরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই কিংবদন্তি শিল্পী। আজ বিকেল ৪টে নাগাদ নয়া দিল্লির লোধি শ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। রঘু রাইয়ের মৃত্যুতে গভীর শোকের ছায়া নেমে এসেছে শিল্পমহল ও সংবাদজগতে।


দীর্ঘ পাঁচ দশকেরও বেশি সময়ের কর্মজীবনে রঘু রাই তাঁর লেন্সের জাদুতে ফুটিয়ে তুলেছিলেন ভারতের এক জীবন্ত রূপ। ১৯৬৫ সাল থেকে শুরু হওয়া তাঁর এই যাত্রাপথে তিনি কাজ করেছেন 'স্টেটসম্যান'-এর মতো খ্যাতনামা সংবাদপত্রে। ১৯৭১ সালে স্বয়ং কিংবদন্তি আলোকচিত্রী অঁরি কার্তিয়ে ব্রেসোঁ তাঁর কাজের ভূয়সী প্রশংসা করেছিলেন। 


ইন্দিরা গান্ধী, দলাই লামা কিংবা মাদার টেরেসার অদেখা মুহূর্তগুলো যেমন তাঁর ক্যামেরায় ধরা পড়েছে, তেমনই ১৯৮৪ সালের ভোপাল গ্যাস বিপর্যয়ের সেই মর্মান্তিক ছবি আজও বিশ্বকে স্তম্ভিত করে। বাংলাদেশকেও তিনি ফ্রেমবন্দী করেছেন নিজের মুন্সিয়ানায়। শিল্পকলায় তাঁর অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ১৯৭২ সালে ভারত সরকার তাঁকে ‘পদ্মশ্রী’ সম্মানে ভূষিত করে। রঘু রাইয়ের প্রয়াণে ভারতীয় চিত্র সাংবাদিকতার একটি সোনালী অধ্যায়ের অবসান ঘটল, তবে তাঁর তোলা কথা বলা ছবিগুলো চিরকাল রয়ে যাবে ইতিহাসের পাতায়।

বিষয় : rip RAGHURAI LEGENDARYPHPTPGRAPHER INDIANPHOTOFGRAPHY ICONICARTIST

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

রোববার, ১৪ জুন ২০২৬


ক্যামেরার লেন্সে তুলে ধরেছিলেন দেশের ‘আত্মা’, প্রয়াত কিংবদন্তি চিত্র সাংবাদিক রঘু রাই

প্রকাশের তারিখ : ২৬ এপ্রিল ২০২৬

featured Image
ভারতীয় আলোকচিত্র জগতের এক নক্ষত্রপতন ঘটল। প্রয়াত হলেন বিশ্ববরেণ্য চিত্র সাংবাদিক রঘু রাই। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। পরিবার সূত্রে জানানো হয়েছে, দীর্ঘ কয়েক বছর ধরে তিনি মারণরোগ ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন। প্রোস্টেট ক্যানসার থেকে শুরু করে শরীরের বিভিন্ন অঙ্গে সংক্রমণ ছড়িয়ে পড়ায় বেশ কিছুদিন দিল্লির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। রবিবার ভোরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই কিংবদন্তি শিল্পী। আজ বিকেল ৪টে নাগাদ নয়া দিল্লির লোধি শ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। রঘু রাইয়ের মৃত্যুতে গভীর শোকের ছায়া নেমে এসেছে শিল্পমহল ও সংবাদজগতে।দীর্ঘ পাঁচ দশকেরও বেশি সময়ের কর্মজীবনে রঘু রাই তাঁর লেন্সের জাদুতে ফুটিয়ে তুলেছিলেন ভারতের এক জীবন্ত রূপ। ১৯৬৫ সাল থেকে শুরু হওয়া তাঁর এই যাত্রাপথে তিনি কাজ করেছেন 'স্টেটসম্যান'-এর মতো খ্যাতনামা সংবাদপত্রে। ১৯৭১ সালে স্বয়ং কিংবদন্তি আলোকচিত্রী অঁরি কার্তিয়ে ব্রেসোঁ তাঁর কাজের ভূয়সী প্রশংসা করেছিলেন। ইন্দিরা গান্ধী, দলাই লামা কিংবা মাদার টেরেসার অদেখা মুহূর্তগুলো যেমন তাঁর ক্যামেরায় ধরা পড়েছে, তেমনই ১৯৮৪ সালের ভোপাল গ্যাস বিপর্যয়ের সেই মর্মান্তিক ছবি আজও বিশ্বকে স্তম্ভিত করে। বাংলাদেশকেও তিনি ফ্রেমবন্দী করেছেন নিজের মুন্সিয়ানায়। শিল্পকলায় তাঁর অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ১৯৭২ সালে ভারত সরকার তাঁকে ‘পদ্মশ্রী’ সম্মানে ভূষিত করে। রঘু রাইয়ের প্রয়াণে ভারতীয় চিত্র সাংবাদিকতার একটি সোনালী অধ্যায়ের অবসান ঘটল, তবে তাঁর তোলা কথা বলা ছবিগুলো চিরকাল রয়ে যাবে ইতিহাসের পাতায়।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার