প্রথম দফার অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে দ্বিতীয় দফার ভোটে কলকাতার অলিগলিতেও নিরাপত্তার নিশ্ছিদ্র বলয় তৈরি করছে নির্বাচন কমিশন। উত্তর ও দক্ষিণ কলকাতার মোট ৭২৮টি সংকীর্ণ গলি চিহ্নিত করা হয়েছে, যেখানে অতীতে অশান্তির রেকর্ড রয়েছে। এর মধ্যে দক্ষিণ কলকাতার ৪৫৮টি এবং উত্তর কলকাতার ২৭০টি গলিতে নতুন করে সিসিটিভি ক্যামেরা বসানো হচ্ছে। নির্বাচন কমিশনের মূল লক্ষ্য হলো ভোটারদের ভয়মুক্ত পরিবেশে বুথমুখী করা। বিশেষ করে কলকাতার বস্তি এলাকা এবং বহুতলগুলোতে কড়া নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে। বহুতলের বাসিন্দাদের ক্ষেত্রে পরিচারিকাদের পরিচয়পত্র জমা রাখা বাধ্যতামূলক করা হয়েছে, যাতে বহিরাগত কেউ পরিচয় গোপন করে অশান্তি ছড়াতে না পারে।
আগামী ২৯ এপ্রিল দ্বিতীয় দফার ভোটে ১৪২টি আসনে রেকর্ড সংখ্যক ২৩২১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে। এর পাশাপাশি ৩৮ হাজার ২৯৭ জন রাজ্য পুলিশও নিরাপত্তার দায়িত্ব সামলাবেন। পুলিশ কমিশনার অজয় নন্দ এবং ডিইও স্মিতা পাণ্ডে জানিয়েছেন, স্পর্শকাতর বুথ ও গলিগুলোতে কেন্দ্রীয় বাহিনীর টহলদারি বাড়ানো হবে। বিগত নির্বাচনগুলোতে যেসব এলাকায় ভোট-পরবর্তী হিংসা দেখা দিয়েছিল, সেখানে আগেভাগেই বাড়তি বাহিনী মোতায়েন থাকবে। কেন্দ্রীয় বাহিনীর সক্রিয়তা বাড়িয়ে এবং প্রযুক্তির মাধ্যমে নজরদারি চালিয়ে একটি ত্রুটিহীন ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দেওয়াই এখন প্রশাসন ও কমিশনের প্রধান চ্যালেঞ্জ।
হিডেন স্টোরিজ নিউজ

শনিবার, ১৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ এপ্রিল ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন