Hidden Stories (বাংলা)
সর্বশেষ

অমরনাথ যাত্রায় লস্কর হানার ছক? গোয়েন্দা তথ্যে চাঞ্চল্য, নিশ্ছিদ্র নিরাপত্তায় মুড়ে ফেলা হচ্ছে রুট

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৬
অমরনাথ যাত্রায় লস্কর হানার ছক? গোয়েন্দা তথ্যে চাঞ্চল্য, নিশ্ছিদ্র নিরাপত্তায় মুড়ে ফেলা হচ্ছে রুট
ছবি সংগৃহীত

আসন্ন অমরনাথ যাত্রাকে কেন্দ্র করে ফের জঙ্গি হামলার আশঙ্কা দানা বাঁধছে। গোয়েন্দা সূত্রে খবর, লস্কর-ই-তৈবা এবং তাদের বেশ কিছু ছায়া সংগঠন অমরনাথ যাত্রার বিভিন্ন স্পর্শকাতর পয়েন্ট নিয়ে নতুন করে পরিকল্পনা শুরু করেছে। এই নাশকতার ছক বানচাল করতে জম্মু ও কাশ্মীর প্রশাসন এবং নিরাপত্তাবাহিনী ‘অমরনাথ সিকিউরিটি গ্রিড’ সক্রিয় করে তুলেছে।


 জম্মু-সাম্বা-কাঠুয়া রেঞ্জের ডিআইজি শ্রীধর পাটিল ইতিমধ্যেই কাঠুয়া জেলা পুলিশের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠক সেরেছেন এবং সীমান্ত সংলগ্ন এলাকাগুলোতে নিরাপত্তা জোরদার করার নির্দেশ দিয়েছেন। আগামী ৩ জুলাই থেকে ২৮ অগস্ট পর্যন্ত চলা এই যাত্রার প্রতিটি ধাপে বাড়ানো হয়েছে নাকা চেকিং ও প্যাট্রলিং ইউনিটের সংখ্যা।


উল্লেখ্য, গত বছর পহেলগাম রুটে লস্কর জঙ্গিদের নৃশংস হামলায় ২৬ জনের মৃত্যু হয়েছিল, যার মধ্যে ২৫ জনই ছিলেন নিরীহ পর্যটক। সেই তিক্ত অভিজ্ঞতা মাথায় রেখে এবার পহেলগাম ও বালতাল—উভয় রুটেই কড়া পাহারা বসানো হয়েছে। ৪৭ কিলোমিটারের দীর্ঘ পহেলগাম রুট বা খাড়া বালতাল রুট, তীর্থযাত্রীদের সুরক্ষায় কোনো ফাঁক রাখতে চাইছে না কেন্দ্র। 


জম্মু থেকে অমরনাথ পৌঁছানোর পথে চন্দনওয়াড়ি, শেষনাগ কিংবা বালতালের মতো প্রতিটি বেস ক্যাম্পে ২৪ ঘণ্টা নজরদারি চালানো হচ্ছে। গোয়েন্দাদের সতর্কবার্তার পর থেকে তীর্থযাত্রীদের জন্য বিশেষ সুরক্ষা কবজ তৈরি করা হচ্ছে যাতে এবারের যাত্রা বিঘ্নহীন ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।

বিষয় : SecurityAlert jammukashmir amarnathyatra terrorthreat

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

রোববার, ১৪ জুন ২০২৬


অমরনাথ যাত্রায় লস্কর হানার ছক? গোয়েন্দা তথ্যে চাঞ্চল্য, নিশ্ছিদ্র নিরাপত্তায় মুড়ে ফেলা হচ্ছে রুট

প্রকাশের তারিখ : ২৭ এপ্রিল ২০২৬

featured Image
আসন্ন অমরনাথ যাত্রাকে কেন্দ্র করে ফের জঙ্গি হামলার আশঙ্কা দানা বাঁধছে। গোয়েন্দা সূত্রে খবর, লস্কর-ই-তৈবা এবং তাদের বেশ কিছু ছায়া সংগঠন অমরনাথ যাত্রার বিভিন্ন স্পর্শকাতর পয়েন্ট নিয়ে নতুন করে পরিকল্পনা শুরু করেছে। এই নাশকতার ছক বানচাল করতে জম্মু ও কাশ্মীর প্রশাসন এবং নিরাপত্তাবাহিনী ‘অমরনাথ সিকিউরিটি গ্রিড’ সক্রিয় করে তুলেছে। জম্মু-সাম্বা-কাঠুয়া রেঞ্জের ডিআইজি শ্রীধর পাটিল ইতিমধ্যেই কাঠুয়া জেলা পুলিশের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠক সেরেছেন এবং সীমান্ত সংলগ্ন এলাকাগুলোতে নিরাপত্তা জোরদার করার নির্দেশ দিয়েছেন। আগামী ৩ জুলাই থেকে ২৮ অগস্ট পর্যন্ত চলা এই যাত্রার প্রতিটি ধাপে বাড়ানো হয়েছে নাকা চেকিং ও প্যাট্রলিং ইউনিটের সংখ্যা।উল্লেখ্য, গত বছর পহেলগাম রুটে লস্কর জঙ্গিদের নৃশংস হামলায় ২৬ জনের মৃত্যু হয়েছিল, যার মধ্যে ২৫ জনই ছিলেন নিরীহ পর্যটক। সেই তিক্ত অভিজ্ঞতা মাথায় রেখে এবার পহেলগাম ও বালতাল—উভয় রুটেই কড়া পাহারা বসানো হয়েছে। ৪৭ কিলোমিটারের দীর্ঘ পহেলগাম রুট বা খাড়া বালতাল রুট, তীর্থযাত্রীদের সুরক্ষায় কোনো ফাঁক রাখতে চাইছে না কেন্দ্র। জম্মু থেকে অমরনাথ পৌঁছানোর পথে চন্দনওয়াড়ি, শেষনাগ কিংবা বালতালের মতো প্রতিটি বেস ক্যাম্পে ২৪ ঘণ্টা নজরদারি চালানো হচ্ছে। গোয়েন্দাদের সতর্কবার্তার পর থেকে তীর্থযাত্রীদের জন্য বিশেষ সুরক্ষা কবজ তৈরি করা হচ্ছে যাতে এবারের যাত্রা বিঘ্নহীন ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার