Hidden Stories (বাংলা)
সর্বশেষ

‘৪ মে বিজেপি সরকারের শপথে আসবই’, প্রচারের শেষ লগ্নে বাংলায় পরিবর্তনের গ্যারান্টি মোদীর

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৬
‘৪ মে বিজেপি সরকারের শপথে আসবই’, প্রচারের শেষ লগ্নে বাংলায় পরিবর্তনের গ্যারান্টি মোদীর
ছবি সংগৃহীত

ছাব্বিশের বঙ্গভোটের শেষবেলার প্রচারে বারাকপুরের মাটি থেকে জয়ের জোরালো বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার জগদ্দলের জিলিপি ময়দানে এক মেগা জনসভা থেকে রীতিমতো আত্মবিশ্বাসের সুরে প্রধানমন্ত্রী বলেন, “অঙ্গ, কলিঙ্গের পর এবার বঙ্গেও পদ্ম ফুটছে। বাংলার মানুষের মেজাজ বলে দিচ্ছে পরিবর্তন নিশ্চিত।


 আমি কথা দিয়ে গেলাম, ৪ মে-র পর বিজেপি সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে আমি অবশ্যই আসব।” সিপাই বিদ্রোহের স্মৃতি বিজড়িত বারাকপুর শিল্পাঞ্চলে দাঁড়িয়ে মঙ্গল পাণ্ডে এবং বঙ্কিমচন্দ্রের আবেগকে হাতিয়ার করে দলীয় কর্মীদের মনোবল চাঙ্গা করেন তিনি। প্রচারের এই শেষ লগ্নে প্রধানমন্ত্রীর শরীরী ভাষা এবং বক্তব্য জুড়ে ছিল এক ‘প্রবল আত্মবিশ্বাসী’ মেজাজ।


এদিনের সভা থেকে বাংলার মানুষের জন্য পাঁচটি বড় প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি সাফ জানান, বিজেপি ক্ষমতায় এলে সরকারি শূন্যপদে দ্রুত নিয়োগ, সপ্তম পে কমিশনের সুবিধা প্রদান, মেক ইন ইন্ডিয়া হাব তৈরি এবং বছরে ১২৫ দিনের কাজের গ্যারান্টি দেবে তাঁর সরকার। সেই সঙ্গে এলাকাকে অপরাধমুক্ত করতে গুন্ডাদের বেছে বেছে শাস্তি দেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি।


 মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে আক্রমণ করে মোদী বলেন, বাংলার মানুষ দুর্নীতি থেকে মুক্তি পেতে মরিয়া এবং এবার রাজ্যে ‘ডবল ইঞ্জিন’ সরকার গড়ে উন্নয়ন ত্বরান্বিত করা হবে। ২৯ তারিখ দ্বিতীয় দফার ভোটের আগে মোদীর এই ‘শপথ’ নেওয়ার বার্তা বাংলার রাজনৈতিক সমীকরণে এক নতুন মাত্রা যোগ করল।

বিষয় : WestBengalElection NarendraModi BJPWestBengal PoliticalUpdate WestBengalPolls

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

রোববার, ১৪ জুন ২০২৬


‘৪ মে বিজেপি সরকারের শপথে আসবই’, প্রচারের শেষ লগ্নে বাংলায় পরিবর্তনের গ্যারান্টি মোদীর

প্রকাশের তারিখ : ২৭ এপ্রিল ২০২৬

featured Image
ছাব্বিশের বঙ্গভোটের শেষবেলার প্রচারে বারাকপুরের মাটি থেকে জয়ের জোরালো বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার জগদ্দলের জিলিপি ময়দানে এক মেগা জনসভা থেকে রীতিমতো আত্মবিশ্বাসের সুরে প্রধানমন্ত্রী বলেন, “অঙ্গ, কলিঙ্গের পর এবার বঙ্গেও পদ্ম ফুটছে। বাংলার মানুষের মেজাজ বলে দিচ্ছে পরিবর্তন নিশ্চিত। আমি কথা দিয়ে গেলাম, ৪ মে-র পর বিজেপি সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে আমি অবশ্যই আসব।” সিপাই বিদ্রোহের স্মৃতি বিজড়িত বারাকপুর শিল্পাঞ্চলে দাঁড়িয়ে মঙ্গল পাণ্ডে এবং বঙ্কিমচন্দ্রের আবেগকে হাতিয়ার করে দলীয় কর্মীদের মনোবল চাঙ্গা করেন তিনি। প্রচারের এই শেষ লগ্নে প্রধানমন্ত্রীর শরীরী ভাষা এবং বক্তব্য জুড়ে ছিল এক ‘প্রবল আত্মবিশ্বাসী’ মেজাজ।এদিনের সভা থেকে বাংলার মানুষের জন্য পাঁচটি বড় প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি সাফ জানান, বিজেপি ক্ষমতায় এলে সরকারি শূন্যপদে দ্রুত নিয়োগ, সপ্তম পে কমিশনের সুবিধা প্রদান, মেক ইন ইন্ডিয়া হাব তৈরি এবং বছরে ১২৫ দিনের কাজের গ্যারান্টি দেবে তাঁর সরকার। সেই সঙ্গে এলাকাকে অপরাধমুক্ত করতে গুন্ডাদের বেছে বেছে শাস্তি দেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে আক্রমণ করে মোদী বলেন, বাংলার মানুষ দুর্নীতি থেকে মুক্তি পেতে মরিয়া এবং এবার রাজ্যে ‘ডবল ইঞ্জিন’ সরকার গড়ে উন্নয়ন ত্বরান্বিত করা হবে। ২৯ তারিখ দ্বিতীয় দফার ভোটের আগে মোদীর এই ‘শপথ’ নেওয়ার বার্তা বাংলার রাজনৈতিক সমীকরণে এক নতুন মাত্রা যোগ করল।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার