Hidden Stories (বাংলা)
সর্বশেষ

ভোটের উত্তাপে রণক্ষেত্র হালিশহর! প্রকাশ্যে গুলি, চাঞ্চল্য এলাকায়

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৬
ভোটের উত্তাপে রণক্ষেত্র হালিশহর! প্রকাশ্যে গুলি, চাঞ্চল্য এলাকায়
সংগৃহীত ছবি

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফা ভোটের ঠিক আগে উত্তপ্ত হয়ে উঠল উত্তর ২৪ পরগনার হালিশহর। সোমবার (২৭ এপ্রিল, ২০২৬) সন্ধ্যায় প্রচারের শেষ লগ্নে এক তৃণমূল কর্মীকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালানোর অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। গুলিবিদ্ধ তৃণমূল কর্মীর নাম প্রসেনজিৎ মৌলিক ওরফে রাজা। তিনি হালিশহরের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। 


 স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যায় প্রসেনজিৎ যখন এক বন্ধুর সঙ্গে কথা বলছিলেন, তখন বাইকে করে আসা দুষ্কৃতীরা তাঁকে লক্ষ্য করে গুলি চালায়  তাঁর শরীরে অন্তত তিনটি গুলি লেগেছে বলে জানা গেছে।

আশঙ্কাজনক অবস্থায় তাঁকে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে কল্যাণীর জেএনএম (JNM) হাসপাতালে ভর্তি করা হয়েছে । বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন।


এই ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা তৈরি হয়েছে। তৃণমূলের পক্ষ থেকে বিজেপির বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে। তাঁদের দাবি, নির্বাচনের আগে ভোটারদের ভয় দেখাতে এবং এলাকায় অশান্তি ছড়াতে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা এই হামলা চালিয়েছে। যদিও বিজেপি এই অভিযোগ অস্বীকার করেছে।

 খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী। কারা এই শুটআউটের পেছনে রয়েছে, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। দুষ্কৃতীদের খোঁজে এলাকায় তল্লাশি চালানো হচ্ছে।


উল্লেখ্য, আগামী বুধবার (২৯ এপ্রিল) রাজ্যে দ্বিতীয় দফার ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে । তার ঠিক আগে এই ধরনের ঘটনায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে হালিশহর ও সংলগ্ন এলাকায় পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে।

বিষয় : WestBengalElection CRIMEUPDATE gunshot TMCCANDIDATE halisohor shooutout

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

রোববার, ১৪ জুন ২০২৬


ভোটের উত্তাপে রণক্ষেত্র হালিশহর! প্রকাশ্যে গুলি, চাঞ্চল্য এলাকায়

প্রকাশের তারিখ : ২৮ এপ্রিল ২০২৬

featured Image
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফা ভোটের ঠিক আগে উত্তপ্ত হয়ে উঠল উত্তর ২৪ পরগনার হালিশহর। সোমবার (২৭ এপ্রিল, ২০২৬) সন্ধ্যায় প্রচারের শেষ লগ্নে এক তৃণমূল কর্মীকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালানোর অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। গুলিবিদ্ধ তৃণমূল কর্মীর নাম প্রসেনজিৎ মৌলিক ওরফে রাজা। তিনি হালিশহরের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।  স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যায় প্রসেনজিৎ যখন এক বন্ধুর সঙ্গে কথা বলছিলেন, তখন বাইকে করে আসা দুষ্কৃতীরা তাঁকে লক্ষ্য করে গুলি চালায়  তাঁর শরীরে অন্তত তিনটি গুলি লেগেছে বলে জানা গেছে।আশঙ্কাজনক অবস্থায় তাঁকে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে কল্যাণীর জেএনএম (JNM) হাসপাতালে ভর্তি করা হয়েছে । বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন।এই ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা তৈরি হয়েছে। তৃণমূলের পক্ষ থেকে বিজেপির বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে। তাঁদের দাবি, নির্বাচনের আগে ভোটারদের ভয় দেখাতে এবং এলাকায় অশান্তি ছড়াতে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা এই হামলা চালিয়েছে। যদিও বিজেপি এই অভিযোগ অস্বীকার করেছে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী। কারা এই শুটআউটের পেছনে রয়েছে, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। দুষ্কৃতীদের খোঁজে এলাকায় তল্লাশি চালানো হচ্ছে।উল্লেখ্য, আগামী বুধবার (২৯ এপ্রিল) রাজ্যে দ্বিতীয় দফার ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে । তার ঠিক আগে এই ধরনের ঘটনায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে হালিশহর ও সংলগ্ন এলাকায় পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার