Hidden Stories (বাংলা)
সর্বশেষ

ভোট-ময়দানে অশান্তি রুখতে সক্রিয় কেন্দ্রীয় বাহিনী, চালু বিশেষ হেল্পলাইন নম্বর!

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৬
ভোট-ময়দানে অশান্তি রুখতে সক্রিয় কেন্দ্রীয় বাহিনী, চালু বিশেষ হেল্পলাইন নম্বর!
সংগৃহীত

কলকাতা: রাজ্যে দ্বিতীয় দফার বিধানসভা নির্বাচনের আগে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হচ্ছে সংশ্লিষ্ট জেলাগুলিকে। বুধবার রাজ্যের সাতটি জেলার ১৪২টি আসনে ভোটগ্রহণ। এই হাইভোল্টেজ নির্বাচনের দিন যাতে সাধারণ মানুষ বা রাজনৈতিক দলগুলি যে কোনও সমস্যার কথা সরাসরি বাহিনীকে জানাতে পারেন, তার জন্য বিশেষ হেল্পলাইন নম্বর চালু করল কেন্দ্রীয় বাহিনী!


ওয়েস্টবেঙ্গল সেক্টর ও রাজ্য ফোর্স কো-অর্ডিনেটর তথা সিআরপিএফ-এর আইজি-র পক্ষ থেকে এই হেল্পলাইন নম্বরগুলি প্রকাশ করা হয়েছে। জানানো হয়েছে, ভোটের দিন কোনও বুথে অশান্তি, জবরদস্তি বা অন্য কোনও নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ থাকলে সরাসরি এই নম্বরগুলিতে ফোন করা যাবে।


প্রকাশিত নম্বরগুলি হল:

মোবাইল: ৮৪২০২৭২১০১, ৮৪২০২৭২৩৪৩

ল্যান্ডলাইন: ০৩৩-২৩৬৭১১১৭

উল্লেখ্য, প্রথম দফার ১৫২টি আসনের ভোটগ্রহণ মোটের ওপর শান্তিপূর্ণ ভাবেই মিটেছে। দ্বিতীয় দফার বড় পরীক্ষার আগে প্রশাসন কোনও ঝুঁকি নিতে নারাজ। রবিবারই আলিপুরের ‘ধনধান্য’ অডিটোরিয়ামে পুলিশ, প্রশাসন ও কেন্দ্রীয় বাহিনীর আধিকারিকরা দীর্ঘক্ষণ বৈঠক করেন। বিশেষ করে ভুয়ো ভোটার ও বুথ দখলের মতো ঘটনা রুখতে কড়া নজরদারি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে।


ইতিমধ্যেই গোলমালের আশঙ্কায় রাজ্যজুড়ে ১,৫৪৩ জনকে গ্রেফতার করা হয়েছে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন, যাঁরা অশান্তি পাকানোর চেষ্টা করবেন, তাঁদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ করা হবে। সাধারণ ভোটাররা যাতে নির্ভয়ে বুথে গিয়ে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারেন, তার জন্যই সরাসরি কেন্দ্রীয় বাহিনীর এই হেল্পলাইন ব্যবস্থা।

বিষয় : WestBengalElection ElectionCommission WestBengalPolls centralforces helplinenumber

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

রোববার, ১৪ জুন ২০২৬


ভোট-ময়দানে অশান্তি রুখতে সক্রিয় কেন্দ্রীয় বাহিনী, চালু বিশেষ হেল্পলাইন নম্বর!

প্রকাশের তারিখ : ২৮ এপ্রিল ২০২৬

featured Image
কলকাতা: রাজ্যে দ্বিতীয় দফার বিধানসভা নির্বাচনের আগে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হচ্ছে সংশ্লিষ্ট জেলাগুলিকে। বুধবার রাজ্যের সাতটি জেলার ১৪২টি আসনে ভোটগ্রহণ। এই হাইভোল্টেজ নির্বাচনের দিন যাতে সাধারণ মানুষ বা রাজনৈতিক দলগুলি যে কোনও সমস্যার কথা সরাসরি বাহিনীকে জানাতে পারেন, তার জন্য বিশেষ হেল্পলাইন নম্বর চালু করল কেন্দ্রীয় বাহিনী!ওয়েস্টবেঙ্গল সেক্টর ও রাজ্য ফোর্স কো-অর্ডিনেটর তথা সিআরপিএফ-এর আইজি-র পক্ষ থেকে এই হেল্পলাইন নম্বরগুলি প্রকাশ করা হয়েছে। জানানো হয়েছে, ভোটের দিন কোনও বুথে অশান্তি, জবরদস্তি বা অন্য কোনও নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ থাকলে সরাসরি এই নম্বরগুলিতে ফোন করা যাবে।প্রকাশিত নম্বরগুলি হল:মোবাইল: ৮৪২০২৭২১০১, ৮৪২০২৭২৩৪৩ল্যান্ডলাইন: ০৩৩-২৩৬৭১১১৭উল্লেখ্য, প্রথম দফার ১৫২টি আসনের ভোটগ্রহণ মোটের ওপর শান্তিপূর্ণ ভাবেই মিটেছে। দ্বিতীয় দফার বড় পরীক্ষার আগে প্রশাসন কোনও ঝুঁকি নিতে নারাজ। রবিবারই আলিপুরের ‘ধনধান্য’ অডিটোরিয়ামে পুলিশ, প্রশাসন ও কেন্দ্রীয় বাহিনীর আধিকারিকরা দীর্ঘক্ষণ বৈঠক করেন। বিশেষ করে ভুয়ো ভোটার ও বুথ দখলের মতো ঘটনা রুখতে কড়া নজরদারি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে।ইতিমধ্যেই গোলমালের আশঙ্কায় রাজ্যজুড়ে ১,৫৪৩ জনকে গ্রেফতার করা হয়েছে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন, যাঁরা অশান্তি পাকানোর চেষ্টা করবেন, তাঁদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ করা হবে। সাধারণ ভোটাররা যাতে নির্ভয়ে বুথে গিয়ে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারেন, তার জন্যই সরাসরি কেন্দ্রীয় বাহিনীর এই হেল্পলাইন ব্যবস্থা।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার