Hidden Stories (বাংলা)
সর্বশেষ

ভোটের ৪৮ ঘণ্টা আগে সাঁড়াশি অভিযান! এক রাতেই গ্রেফতার ৮০৯, দ্বিতীয় দফার আগে জেলাজুড়ে ধরপাকড়

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৬
ভোটের ৪৮ ঘণ্টা আগে সাঁড়াশি অভিযান! এক রাতেই গ্রেফতার ৮০৯, দ্বিতীয় দফার আগে জেলাজুড়ে ধরপাকড়
প্রতীকী ছবি

রাজ্যে দ্বিতীয় দফার মেগা ভোটের প্রাক্কালে শান্তি বজায় রাখতে কোমর বেঁধে ময়দানে নেমেছে নির্বাচন কমিশন। সোমবার রাতভর অভিযানে রাজ্যজুড়ে মোট ৮০৯ জন ‘ঝামেলাবাজ’কে গ্রেফতার করা হয়েছে। বুধবার সাতটি জেলার ১৪২টি আসনে ভোটগ্রহণ, আর তার আগেই বিক্ষিপ্ত অশান্তির খবর আসায় নজরদারি এক ধাক্কায় কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে প্রশাসন।


 এর আগে রবিবার দুপুর থেকে সোমবার সকাল পর্যন্ত ১০৯৫ জনকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছিল। মূলত পূর্ব বর্ধমান, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং হুগলির মতো স্পর্শকাতর এলাকাগুলিতে বিশেষ নজর দেওয়া হচ্ছে। প্রথম দফার ভোট মোটের ওপর শান্তিপূর্ণ হলেও দ্বিতীয় দফায় কোনো ধরণের ঝুঁকি নিতে নারাজ কমিশন।


ভোটের ৪৮ ঘণ্টা আগে গোঘাটে বিজেপি প্রার্থীর গাড়িতে হামলা এবং আরামবাগের তৃণমূল সাংসদ মিতালি বাগের গাড়িতে হামলার অভিযোগ ঘিরে ইতিমধ্যে রাজনৈতিক পারদ চড়েছে। পূর্বস্থলীর নাদনঘাটেও মারপিটের ঘটনা কমিশনের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। এখনও পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, গ্রেফতারির নিরিখে শীর্ষে রয়েছে পূর্ব বর্ধমান (৪৭৯ জন), তারপরেই স্থান করে নিয়েছে উত্তর ২৪ পরগনা (৩১৯ জন) ও দক্ষিণ ২৪ পরগনা (২৪৬ জন)। 


নদিয়া ও হুগলি থেকেও বেশ কিছু ব্যক্তিকে পাকড়াও করা হয়েছে। প্রশাসনের এই কঠোর পদক্ষেপ স্পষ্ট করে দিচ্ছে যে, বুথে বুথে কেন্দ্রীয় বাহিনীর প্রহরার পাশাপাশি রাজপথেও কোনো রকম বিশৃঙ্খলা বরদাস্ত করবে না লালবাজার ও নবান্ন। ভোটারদের নিরাপত্তা সুনিশ্চিত করাই এখন কমিশনের প্রধান লক্ষ্য । 

বিষয় : WestBengalElection ElectionCommission PoliceAction securityupdate

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

রোববার, ১৪ জুন ২০২৬


ভোটের ৪৮ ঘণ্টা আগে সাঁড়াশি অভিযান! এক রাতেই গ্রেফতার ৮০৯, দ্বিতীয় দফার আগে জেলাজুড়ে ধরপাকড়

প্রকাশের তারিখ : ২৮ এপ্রিল ২০২৬

featured Image
রাজ্যে দ্বিতীয় দফার মেগা ভোটের প্রাক্কালে শান্তি বজায় রাখতে কোমর বেঁধে ময়দানে নেমেছে নির্বাচন কমিশন। সোমবার রাতভর অভিযানে রাজ্যজুড়ে মোট ৮০৯ জন ‘ঝামেলাবাজ’কে গ্রেফতার করা হয়েছে। বুধবার সাতটি জেলার ১৪২টি আসনে ভোটগ্রহণ, আর তার আগেই বিক্ষিপ্ত অশান্তির খবর আসায় নজরদারি এক ধাক্কায় কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে প্রশাসন। এর আগে রবিবার দুপুর থেকে সোমবার সকাল পর্যন্ত ১০৯৫ জনকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছিল। মূলত পূর্ব বর্ধমান, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং হুগলির মতো স্পর্শকাতর এলাকাগুলিতে বিশেষ নজর দেওয়া হচ্ছে। প্রথম দফার ভোট মোটের ওপর শান্তিপূর্ণ হলেও দ্বিতীয় দফায় কোনো ধরণের ঝুঁকি নিতে নারাজ কমিশন।ভোটের ৪৮ ঘণ্টা আগে গোঘাটে বিজেপি প্রার্থীর গাড়িতে হামলা এবং আরামবাগের তৃণমূল সাংসদ মিতালি বাগের গাড়িতে হামলার অভিযোগ ঘিরে ইতিমধ্যে রাজনৈতিক পারদ চড়েছে। পূর্বস্থলীর নাদনঘাটেও মারপিটের ঘটনা কমিশনের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। এখনও পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, গ্রেফতারির নিরিখে শীর্ষে রয়েছে পূর্ব বর্ধমান (৪৭৯ জন), তারপরেই স্থান করে নিয়েছে উত্তর ২৪ পরগনা (৩১৯ জন) ও দক্ষিণ ২৪ পরগনা (২৪৬ জন)। নদিয়া ও হুগলি থেকেও বেশ কিছু ব্যক্তিকে পাকড়াও করা হয়েছে। প্রশাসনের এই কঠোর পদক্ষেপ স্পষ্ট করে দিচ্ছে যে, বুথে বুথে কেন্দ্রীয় বাহিনীর প্রহরার পাশাপাশি রাজপথেও কোনো রকম বিশৃঙ্খলা বরদাস্ত করবে না লালবাজার ও নবান্ন। ভোটারদের নিরাপত্তা সুনিশ্চিত করাই এখন কমিশনের প্রধান লক্ষ্য । 

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার