Hidden Stories (বাংলা)
সর্বশেষ

বালিতে ইভিএম বিভ্রাট ঘিরে তুমুল উত্তেজনা, পরিস্থিতি সামলাতে কেন্দ্রীয় বাহিনীর লাঠিচার্জ, গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৬
বালিতে ইভিএম বিভ্রাট ঘিরে তুমুল উত্তেজনা, পরিস্থিতি সামলাতে কেন্দ্রীয় বাহিনীর লাঠিচার্জ, গ্রেপ্তার ২
ছবি সংগৃহীত

রাজ্যে দ্বিতীয় দফার নির্বাচনে হাওড়ার বালি বিধানসভা কেন্দ্রে চরম উত্তেজনা ছড়ালো। বুধবার সকালে ভোটগ্রহণ চলাকালীন ডন বসকো লিলুয়া সোহনলাল বিদ্যালয়ের একটি বুথে হঠাৎই ইভিএম বিকল হয়ে পড়ে। দীর্ঘক্ষণ ভোটগ্রহণ প্রক্রিয়া স্তব্ধ থাকায় লাইনে দাঁড়িয়ে থাকা ভোটারদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। 




পরিস্থিতি ক্রমেই নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে এবং বিক্ষোভ শুরু হলে তা সামাল দিতে আসরে নামে কেন্দ্রীয় বাহিনী। উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করেন জওয়ানরা। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ দু’জনকে গ্রেপ্তার করেছে।




ইভিএম বিভ্রাট ও লাঠিচার্জের খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছান হাওড়া পুলিশ কমিশনারেটের উচ্চপদস্থ আধিকারিকরা। তাঁদের হস্তক্ষেপে এবং নতুন মেশিনের ব্যবস্থায় কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হয় এবং পুনরায় ভোটগ্রহণ শুরু হয়। প্রশাসনের তরফে জানানো হয়েছে, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে যাতে পুনরায় কোনও অপ্রীতিকর ঘটনা বা হিংসা না ছড়ায়। বালির এই ঘটনা দ্বিতীয় দফার ভোটে অশান্তির আঁচ আরও বাড়িয়ে দিল।

বিষয় : HowrahNews CentralForce evmglitches electiondrama ballyelection lathicharge

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

রোববার, ১৪ জুন ২০২৬


বালিতে ইভিএম বিভ্রাট ঘিরে তুমুল উত্তেজনা, পরিস্থিতি সামলাতে কেন্দ্রীয় বাহিনীর লাঠিচার্জ, গ্রেপ্তার ২

প্রকাশের তারিখ : ২৯ এপ্রিল ২০২৬

featured Image
রাজ্যে দ্বিতীয় দফার নির্বাচনে হাওড়ার বালি বিধানসভা কেন্দ্রে চরম উত্তেজনা ছড়ালো। বুধবার সকালে ভোটগ্রহণ চলাকালীন ডন বসকো লিলুয়া সোহনলাল বিদ্যালয়ের একটি বুথে হঠাৎই ইভিএম বিকল হয়ে পড়ে। দীর্ঘক্ষণ ভোটগ্রহণ প্রক্রিয়া স্তব্ধ থাকায় লাইনে দাঁড়িয়ে থাকা ভোটারদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। পরিস্থিতি ক্রমেই নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে এবং বিক্ষোভ শুরু হলে তা সামাল দিতে আসরে নামে কেন্দ্রীয় বাহিনী। উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করেন জওয়ানরা। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ দু’জনকে গ্রেপ্তার করেছে।ইভিএম বিভ্রাট ও লাঠিচার্জের খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছান হাওড়া পুলিশ কমিশনারেটের উচ্চপদস্থ আধিকারিকরা। তাঁদের হস্তক্ষেপে এবং নতুন মেশিনের ব্যবস্থায় কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হয় এবং পুনরায় ভোটগ্রহণ শুরু হয়। প্রশাসনের তরফে জানানো হয়েছে, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে যাতে পুনরায় কোনও অপ্রীতিকর ঘটনা বা হিংসা না ছড়ায়। বালির এই ঘটনা দ্বিতীয় দফার ভোটে অশান্তির আঁচ আরও বাড়িয়ে দিল।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার