Hidden Stories (বাংলা)
সর্বশেষ

ভাঙড়ে নওশাদ সিদ্দিকিকে ঘিরে ‘জয় বাংলা’ স্লোগান, ভোট চলাকালীন ধুন্ধুমার পরিস্থিতি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৬
ভাঙড়ে নওশাদ সিদ্দিকিকে ঘিরে ‘জয় বাংলা’ স্লোগান, ভোট চলাকালীন ধুন্ধুমার পরিস্থিতি
ছবি সংগৃহীত

ভোটের সকালে ফের তপ্ত ভাঙড়। বুধবার বুথ পরিদর্শনে বেরিয়ে তৃণমূল কর্মীদের বিক্ষোভের মুখে পড়লেন আইএসএফ প্রার্থী নওশাদ সিদ্দিকি। ভাঙড়ের সাঁইহাটি এলাকায় নওশাদ পৌঁছানো মাত্রই তাঁকে ঘিরে ধরে ‘জয় বাংলা’ স্লোগান দিতে শুরু করেন ঘাসফুল শিবিরের কর্মী-সমর্থকরা। 


নওশাদের অভিযোগ, এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করতেই তৃণমূল পরিকল্পিতভাবে এই অশান্তি পাকিয়েছে। পাল্টা ভিডিওতে দেখা গিয়েছে, বিক্ষোভকারীরা নওশাদকে প্রশ্ন করছেন যে কেন তাঁকে এলাকায় দেখা যায় না বা তিনি কী কাজ করেছেন। এর উত্তরে আইএসএফ প্রার্থী তাঁদের ‘তৃণমূলের দালাল’ বলে তোপ দাগেন এবং দাবি করেন যে তিনি এলাকায় ৩০ লক্ষ টাকার উন্নয়নমূলক কাজ করেছেন। কেন্দ্রীয় বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছানোয় বড় কোনও সংঘর্ষ না হলেও এলাকায় চাপা উত্তেজনা রয়েছে।


অন্যদিকে, ভাঙড়ের বাইরে হুগলির খানাকুলেও আইএসএফ বনাম তৃণমূলের সংঘাতের খবর পাওয়া গিয়েছে। খানাকুলের রামচন্দ্রপুরে আইএসএফ পোলিং এজেন্টের ফর্ম নকল করে তৃণমূল নিজেদের লোক ঢোকানোর চেষ্টা করছিল বলে অভিযোগ তুলেছেন আইএসএফ প্রার্থী শেখ সাদ্দাম হোসেন। তাঁর হস্তক্ষেপে নির্বাচন কমিশনের আধিকারিকরা ওই দুই ‘নকল’ এজেন্টকে বুথ থেকে বের করে দেন। এই ঘটনাকে কেন্দ্র করে বুথের বাইরের মাঠে দুই পক্ষের মধ্যে ব্যাপক মারপিট বেধে যায়। পরিস্থিতি সামলাতে পুলিশ গিয়ে লাঠি উঁচিয়ে দু’পক্ষকে ছত্রভঙ্গ করে দেয়। দ্বিতীয় দফার ভোট চলাকালীন জেলায় জেলায় এই সংঘাতের ছবি দুশ্চিন্তা বাড়াচ্ছে প্রশাসনের।

#BhangarPolls #NaushadSiddiqui #ISF #TMC #ElectionViolence #BreakingNews #BengalPolls2026 #PoliticalConflict #WestBengalPolitics #PollUpdate @146995255755001 @186784386388053

বিষয় : TMC BengalPolitics NAUSADSIDDIQUI ELECTIONVIOLANCE bhangarpolls

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

রোববার, ১৪ জুন ২০২৬


ভাঙড়ে নওশাদ সিদ্দিকিকে ঘিরে ‘জয় বাংলা’ স্লোগান, ভোট চলাকালীন ধুন্ধুমার পরিস্থিতি

প্রকাশের তারিখ : ২৯ এপ্রিল ২০২৬

featured Image
ভোটের সকালে ফের তপ্ত ভাঙড়। বুধবার বুথ পরিদর্শনে বেরিয়ে তৃণমূল কর্মীদের বিক্ষোভের মুখে পড়লেন আইএসএফ প্রার্থী নওশাদ সিদ্দিকি। ভাঙড়ের সাঁইহাটি এলাকায় নওশাদ পৌঁছানো মাত্রই তাঁকে ঘিরে ধরে ‘জয় বাংলা’ স্লোগান দিতে শুরু করেন ঘাসফুল শিবিরের কর্মী-সমর্থকরা। নওশাদের অভিযোগ, এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করতেই তৃণমূল পরিকল্পিতভাবে এই অশান্তি পাকিয়েছে। পাল্টা ভিডিওতে দেখা গিয়েছে, বিক্ষোভকারীরা নওশাদকে প্রশ্ন করছেন যে কেন তাঁকে এলাকায় দেখা যায় না বা তিনি কী কাজ করেছেন। এর উত্তরে আইএসএফ প্রার্থী তাঁদের ‘তৃণমূলের দালাল’ বলে তোপ দাগেন এবং দাবি করেন যে তিনি এলাকায় ৩০ লক্ষ টাকার উন্নয়নমূলক কাজ করেছেন। কেন্দ্রীয় বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছানোয় বড় কোনও সংঘর্ষ না হলেও এলাকায় চাপা উত্তেজনা রয়েছে।অন্যদিকে, ভাঙড়ের বাইরে হুগলির খানাকুলেও আইএসএফ বনাম তৃণমূলের সংঘাতের খবর পাওয়া গিয়েছে। খানাকুলের রামচন্দ্রপুরে আইএসএফ পোলিং এজেন্টের ফর্ম নকল করে তৃণমূল নিজেদের লোক ঢোকানোর চেষ্টা করছিল বলে অভিযোগ তুলেছেন আইএসএফ প্রার্থী শেখ সাদ্দাম হোসেন। তাঁর হস্তক্ষেপে নির্বাচন কমিশনের আধিকারিকরা ওই দুই ‘নকল’ এজেন্টকে বুথ থেকে বের করে দেন। এই ঘটনাকে কেন্দ্র করে বুথের বাইরের মাঠে দুই পক্ষের মধ্যে ব্যাপক মারপিট বেধে যায়। পরিস্থিতি সামলাতে পুলিশ গিয়ে লাঠি উঁচিয়ে দু’পক্ষকে ছত্রভঙ্গ করে দেয়। দ্বিতীয় দফার ভোট চলাকালীন জেলায় জেলায় এই সংঘাতের ছবি দুশ্চিন্তা বাড়াচ্ছে প্রশাসনের।#BhangarPolls #NaushadSiddiqui #ISF #TMC #ElectionViolence #BreakingNews #BengalPolls2026 #PoliticalConflict #WestBengalPolitics #PollUpdate @146995255755001 @186784386388053

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার