Hidden Stories (বাংলা)
সর্বশেষ

‘মহিষাসুররা আসে, জয়ী হন মা দুর্গাই’, ভোট দিয়ে বেরিয়েই বিজেপিকে তীব্র খোঁচা শুভশ্রীর

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৬
‘মহিষাসুররা আসে, জয়ী হন মা দুর্গাই’, ভোট দিয়ে বেরিয়েই বিজেপিকে তীব্র খোঁচা শুভশ্রীর
সংগৃহীত

বুধবার সকালে আরবানার বুথে স্বামী রাজ চক্রবর্তীর সঙ্গে নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করলেন টলিউড অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। ভোট দিয়ে বেরিয়েই সংবাদমাধ্যমের সামনে নাম না করে বিজেপিকে বিঁধলেন তিনি। বাঙালি অস্মিতা ও মাতৃশক্তির প্রসঙ্গ টেনে শুভশ্রী বলেন, “প্রতিবার মা দুর্গার সঙ্গে প্রচুর মহিষাসুররা লড়াই করতে আসে, কিন্তু শেষ পর্যন্ত জয় হয় মা দুর্গারই। এবারও তাই হবে।” অভিনেত্রীর এই মন্তব্যে রাজনৈতিক মহলে শোরগোল পড়ে গিয়েছে। ওয়াকিবহাল মহলের মতে, বিজেপিকে ‘মহিষাসুর’ কটাক্ষ করে তিনি পরোক্ষভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াইয়ের কথাই মনে করিয়ে দিয়েছেন।


একুশের হারের পর ছাব্বিশের নির্বাচনে বাংলায় পদ্ম ফোটাতে মরিয়া গেরুয়া শিবির বাঙালির সংস্কৃতি ও আবেগকে ছুঁতে একাধিক কৌশল নিয়েছিল। কখনও মণীষীদের শরণাপন্ন হওয়া, আবার কখনও রাম-নামের বদলে দুর্গা-কালীর আরাধনা— কোনও কসরতই বাদ রাখেনি তারা। 


সেই মাতৃশক্তির উপমা দিয়েই পালটা জবাব দিলেন শুভশ্রী। উল্লেখ্য, বারাকপুর কেন্দ্র থেকে এবারও তৃণমূলের তুরুপের তাস রাজ চক্রবর্তী, যাঁর হয়ে দিনকয়েক আগেই বারাকপুরের অলিতে-গলিতে প্রচার সেরেছিলেন শুভশ্রী। ৪ মে নির্বাচনের ফলাফল নিয়ে তিনি যে যথেষ্ট আশাবাদী, তা আজ তাঁর শরীরী ভাষা ও আত্মবিশ্বাসী মন্তব্যেই স্পষ্ট হয়ে উঠেছে ।

বিষয় : BJP TMC WestBengalPolls subhasreeganguly rajchakraborty

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

রোববার, ১৪ জুন ২০২৬


‘মহিষাসুররা আসে, জয়ী হন মা দুর্গাই’, ভোট দিয়ে বেরিয়েই বিজেপিকে তীব্র খোঁচা শুভশ্রীর

প্রকাশের তারিখ : ২৯ এপ্রিল ২০২৬

featured Image
বুধবার সকালে আরবানার বুথে স্বামী রাজ চক্রবর্তীর সঙ্গে নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করলেন টলিউড অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। ভোট দিয়ে বেরিয়েই সংবাদমাধ্যমের সামনে নাম না করে বিজেপিকে বিঁধলেন তিনি। বাঙালি অস্মিতা ও মাতৃশক্তির প্রসঙ্গ টেনে শুভশ্রী বলেন, “প্রতিবার মা দুর্গার সঙ্গে প্রচুর মহিষাসুররা লড়াই করতে আসে, কিন্তু শেষ পর্যন্ত জয় হয় মা দুর্গারই। এবারও তাই হবে।” অভিনেত্রীর এই মন্তব্যে রাজনৈতিক মহলে শোরগোল পড়ে গিয়েছে। ওয়াকিবহাল মহলের মতে, বিজেপিকে ‘মহিষাসুর’ কটাক্ষ করে তিনি পরোক্ষভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াইয়ের কথাই মনে করিয়ে দিয়েছেন।একুশের হারের পর ছাব্বিশের নির্বাচনে বাংলায় পদ্ম ফোটাতে মরিয়া গেরুয়া শিবির বাঙালির সংস্কৃতি ও আবেগকে ছুঁতে একাধিক কৌশল নিয়েছিল। কখনও মণীষীদের শরণাপন্ন হওয়া, আবার কখনও রাম-নামের বদলে দুর্গা-কালীর আরাধনা— কোনও কসরতই বাদ রাখেনি তারা। সেই মাতৃশক্তির উপমা দিয়েই পালটা জবাব দিলেন শুভশ্রী। উল্লেখ্য, বারাকপুর কেন্দ্র থেকে এবারও তৃণমূলের তুরুপের তাস রাজ চক্রবর্তী, যাঁর হয়ে দিনকয়েক আগেই বারাকপুরের অলিতে-গলিতে প্রচার সেরেছিলেন শুভশ্রী। ৪ মে নির্বাচনের ফলাফল নিয়ে তিনি যে যথেষ্ট আশাবাদী, তা আজ তাঁর শরীরী ভাষা ও আত্মবিশ্বাসী মন্তব্যেই স্পষ্ট হয়ে উঠেছে ।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার