Hidden Stories (বাংলা)
সর্বশেষ

প্রথম দফার চেয়ে মন্থর ভোট-দ্বিতীয়া, বেলা ১টা পর্যন্ত রাজ্যে ৬১ শতাংশ মতদান!

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৬
প্রথম দফার চেয়ে মন্থর ভোট-দ্বিতীয়া, বেলা ১টা পর্যন্ত রাজ্যে ৬১ শতাংশ মতদান!
প্রতীকী ছবি

কলকাতা: ছাব্বিশের বিধানসভা যুদ্ধের দ্বিতীয় দফায় ভোটদানের গতি কিছুটা মন্থর! নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, বুধবার বেলা ১টা পর্যন্ত রাজ্যের ১৪২টি আসনে গড় ভোটদানের হার ৬১.১১ শতাংশ। তবে, সকালের ভেজা-ভেজা পরিবেশে ভোট কম পড়লেও, দুপুরের রোদ বাড়ার সঙ্গে-সঙ্গে বুথে-বুথে লম্বা লাইন চোখে পড়ছে। যদিও, ভোটের এই পরিসংখ্যানের পাশাপাশি জেলা থেকে শহর — একাধিক জায়গায় অশান্তির খবরও সামনে এসেছে।




জেলায় জেলায় ভোটের পরিসংখ্যান (বেলা ১টা পর্যন্ত):


পূর্ব বর্ধমান: সর্বোচ্চ ৬৬.৮ শতাংশ ভোট পড়ে এই জেলায়।


হুগলি: ভোটদানের হারে দ্বিতীয় স্থানে রয়েছে এই জেলা (৬৪.৫৭ শতাংশ)।


নদিয়া: ভোট পড়েছে ৬১.৪১ শতাংশ।


কলকাতা দক্ষিণ ও উত্তর: যথাক্রমে ৫৭.৭৩ শতাংশ ও ৬০.১৮ শতাংশ ভোটদান রেকর্ড করা হয়েছে।


হাওড়া: ভোটদানের হার ৬০.৬৮ শতাংশ।


এদিকে, এদিন দুপুরে সবচেয়ে বড় উত্তেজনার খবর মিলেছে ভবানীপুর কেন্দ্র থেকে। কালীঘাট এলাকায় বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে ঘিরে ‘চোর-চোর’ স্লোগান দেওয়া হয়। পরিস্থিতি সামাল দিতে পুলিশ লাঠিচার্জ করতে বাধ্য হয়। শুভেন্দু অধিকারী দাবি করেছেন, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা সাধারণ ভোটারদের ভয় দেখাচ্ছে। অন্যদিকে, তৃণমূলের কাজরী বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, শুভেন্দু নিজে বহিরাগতদের নিয়ে এসে বুথ দখলের চেষ্টা করছেন। ভবানীপুরের পাশাপাশি ভাঙড়েও আইএসএফ এজেন্টদের বুথে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে।




ফলতা ও পানিহাটিতেও বিক্ষিপ্ত অশান্তির খবর মিলেছে। ফলতায় ইভিএমের উপর সেলোটেপ সাঁটানোর অভিযোগে কমিশনের কাছে রিপোর্ট তলব করা হয়েছে। যদিও মুখ্য নির্বাচন আধিকারিক মনোজ আগরওয়াল জানিয়েছেন, কয়েকটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া ভোটগ্রহণ মোটামুটি শান্তিপূর্ণ। তবে, তৃণমূল নেতা কুণাল ঘোষের অভিযোগ, নির্বাচন কমিশনের অব্যবস্থার কারণে অনেক জায়গায় ভোটদান প্রক্রিয়া অত্যন্ত ধীর গতিতে চলছে।




বিকেলের দিকে ভোটের হার আরও বাড়তে পারে। তবে, এটি প্রথম দফার রেকর্ড (৯৩.২%) ছুঁতে পারে কিনা, সেটাই দেখার!

বিষয় : Mamata Banerjee WestBengalElection 2026Election PoliticalUpdate bhawaniporetension

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ১৩ জুন ২০২৬


প্রথম দফার চেয়ে মন্থর ভোট-দ্বিতীয়া, বেলা ১টা পর্যন্ত রাজ্যে ৬১ শতাংশ মতদান!

প্রকাশের তারিখ : ২৯ এপ্রিল ২০২৬

featured Image
কলকাতা: ছাব্বিশের বিধানসভা যুদ্ধের দ্বিতীয় দফায় ভোটদানের গতি কিছুটা মন্থর! নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, বুধবার বেলা ১টা পর্যন্ত রাজ্যের ১৪২টি আসনে গড় ভোটদানের হার ৬১.১১ শতাংশ। তবে, সকালের ভেজা-ভেজা পরিবেশে ভোট কম পড়লেও, দুপুরের রোদ বাড়ার সঙ্গে-সঙ্গে বুথে-বুথে লম্বা লাইন চোখে পড়ছে। যদিও, ভোটের এই পরিসংখ্যানের পাশাপাশি জেলা থেকে শহর — একাধিক জায়গায় অশান্তির খবরও সামনে এসেছে।জেলায় জেলায় ভোটের পরিসংখ্যান (বেলা ১টা পর্যন্ত):পূর্ব বর্ধমান: সর্বোচ্চ ৬৬.৮ শতাংশ ভোট পড়ে এই জেলায়।হুগলি: ভোটদানের হারে দ্বিতীয় স্থানে রয়েছে এই জেলা (৬৪.৫৭ শতাংশ)।নদিয়া: ভোট পড়েছে ৬১.৪১ শতাংশ।কলকাতা দক্ষিণ ও উত্তর: যথাক্রমে ৫৭.৭৩ শতাংশ ও ৬০.১৮ শতাংশ ভোটদান রেকর্ড করা হয়েছে।হাওড়া: ভোটদানের হার ৬০.৬৮ শতাংশ।এদিকে, এদিন দুপুরে সবচেয়ে বড় উত্তেজনার খবর মিলেছে ভবানীপুর কেন্দ্র থেকে। কালীঘাট এলাকায় বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে ঘিরে ‘চোর-চোর’ স্লোগান দেওয়া হয়। পরিস্থিতি সামাল দিতে পুলিশ লাঠিচার্জ করতে বাধ্য হয়। শুভেন্দু অধিকারী দাবি করেছেন, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা সাধারণ ভোটারদের ভয় দেখাচ্ছে। অন্যদিকে, তৃণমূলের কাজরী বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, শুভেন্দু নিজে বহিরাগতদের নিয়ে এসে বুথ দখলের চেষ্টা করছেন। ভবানীপুরের পাশাপাশি ভাঙড়েও আইএসএফ এজেন্টদের বুথে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে।ফলতা ও পানিহাটিতেও বিক্ষিপ্ত অশান্তির খবর মিলেছে। ফলতায় ইভিএমের উপর সেলোটেপ সাঁটানোর অভিযোগে কমিশনের কাছে রিপোর্ট তলব করা হয়েছে। যদিও মুখ্য নির্বাচন আধিকারিক মনোজ আগরওয়াল জানিয়েছেন, কয়েকটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া ভোটগ্রহণ মোটামুটি শান্তিপূর্ণ। তবে, তৃণমূল নেতা কুণাল ঘোষের অভিযোগ, নির্বাচন কমিশনের অব্যবস্থার কারণে অনেক জায়গায় ভোটদান প্রক্রিয়া অত্যন্ত ধীর গতিতে চলছে।বিকেলের দিকে ভোটের হার আরও বাড়তে পারে। তবে, এটি প্রথম দফার রেকর্ড (৯৩.২%) ছুঁতে পারে কিনা, সেটাই দেখার!

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার