Hidden Stories (বাংলা)
সর্বশেষ

তারকেশ্বরে রণক্ষেত্র! বাড়িতে ঢুকে প্রবীণদের ওপর কেন্দ্রীয় বাহিনীর ‘লাঠিচার্জ’, রেহাই পেলেন না ক্যানসার আক্রান্তও

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৬
তারকেশ্বরে রণক্ষেত্র! বাড়িতে ঢুকে প্রবীণদের ওপর কেন্দ্রীয় বাহিনীর ‘লাঠিচার্জ’, রেহাই পেলেন না ক্যানসার আক্রান্তও
ছবি সংগৃহীত

ভোটের বাংলায় কেন্দ্রীয় বাহিনীর ‘অতিসক্রিয়তা’ নিয়ে বিতর্ক থামছেই না। ফলতা ও সাতগাছিয়ার পর এবার হুগলির তারকেশ্বর বিধানসভায় বাহিনীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলল তৃণমূল কংগ্রেস। বালিগরি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের অধর মণি দত্ত বিদ্যমন্দির স্কুলের বুথ চত্বরে ভোটারদের ওপর লাঠিচার্জের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের বাড়িতে ঢুকে মারধরের অভিযোগ উঠেছে।




 তারকেশ্বরের তৃণমূল প্রার্থী রামেন্দু সিংহ রায়ের দাবি, বুথের ভিতর যথেষ্ট জায়গা থাকা সত্ত্বেও ভোটারদের জোর করে কড়া রোদে লাইনে দাঁড় করিয়ে রাখা হচ্ছিল। এই নিয়ে প্রতিবাদ জানাতে গেলেই অতর্কিত লাঠিচার্জ শুরু করেন জওয়ানরা। আতঙ্কে কয়েকজন গ্রামবাসী পাশের একটি বাড়িতে আশ্রয় নিলে, বাহিনী সেখানেও ঢুকে পড়ে এবং বাড়ির বয়স্ক সদস্যদের বেধড়ক মারধর করে বলে অভিযোগ। এমনকি এক ক্যানসার আক্রান্ত মহিলাকেও রেহাই দেওয়া হয়নি বলে দাবি করেছেন ক্ষুব্ধ প্রার্থী।




এই ঘটনার পর নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়ে লিখিত অভিযোগ জানিয়েছেন রামেন্দু সিংহ রায়। তিনি সাফ জানিয়েছেন, নিরীহ মানুষের ওপর এই বর্বরোচিত আক্রমণের বিচার চাই। অন্যদিকে, বিজেপি প্রার্থীর দাবি একেবারেই ভিন্ন। গেরুয়া শিবিরের মতে, বুথের সামনে অনাবশ্যক জমায়েত সরাতেই নিয়ম মেনে লাঠিচার্জ করেছে বাহিনী।




 তাঁদের দাবি, নিয়ম বিরুদ্ধ জমায়েত করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করাই যায়। তবে ভোটের সকালেই সাধারণ মানুষের বাড়িতে ঢুকে প্রবীণ ও অসুস্থ মহিলাদের ওপর এমন আক্রমণের অভিযোগ তারকেশ্বরের রাজনৈতিক উত্তাপকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে।

বিষয় : WestBengalElection TMCVSBJP CentralForce tarekeswarpolitics policeatrocity violenceupdate

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

রোববার, ১৪ জুন ২০২৬


তারকেশ্বরে রণক্ষেত্র! বাড়িতে ঢুকে প্রবীণদের ওপর কেন্দ্রীয় বাহিনীর ‘লাঠিচার্জ’, রেহাই পেলেন না ক্যানসার আক্রান্তও

প্রকাশের তারিখ : ২৯ এপ্রিল ২০২৬

featured Image
ভোটের বাংলায় কেন্দ্রীয় বাহিনীর ‘অতিসক্রিয়তা’ নিয়ে বিতর্ক থামছেই না। ফলতা ও সাতগাছিয়ার পর এবার হুগলির তারকেশ্বর বিধানসভায় বাহিনীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলল তৃণমূল কংগ্রেস। বালিগরি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের অধর মণি দত্ত বিদ্যমন্দির স্কুলের বুথ চত্বরে ভোটারদের ওপর লাঠিচার্জের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের বাড়িতে ঢুকে মারধরের অভিযোগ উঠেছে। তারকেশ্বরের তৃণমূল প্রার্থী রামেন্দু সিংহ রায়ের দাবি, বুথের ভিতর যথেষ্ট জায়গা থাকা সত্ত্বেও ভোটারদের জোর করে কড়া রোদে লাইনে দাঁড় করিয়ে রাখা হচ্ছিল। এই নিয়ে প্রতিবাদ জানাতে গেলেই অতর্কিত লাঠিচার্জ শুরু করেন জওয়ানরা। আতঙ্কে কয়েকজন গ্রামবাসী পাশের একটি বাড়িতে আশ্রয় নিলে, বাহিনী সেখানেও ঢুকে পড়ে এবং বাড়ির বয়স্ক সদস্যদের বেধড়ক মারধর করে বলে অভিযোগ। এমনকি এক ক্যানসার আক্রান্ত মহিলাকেও রেহাই দেওয়া হয়নি বলে দাবি করেছেন ক্ষুব্ধ প্রার্থী।এই ঘটনার পর নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়ে লিখিত অভিযোগ জানিয়েছেন রামেন্দু সিংহ রায়। তিনি সাফ জানিয়েছেন, নিরীহ মানুষের ওপর এই বর্বরোচিত আক্রমণের বিচার চাই। অন্যদিকে, বিজেপি প্রার্থীর দাবি একেবারেই ভিন্ন। গেরুয়া শিবিরের মতে, বুথের সামনে অনাবশ্যক জমায়েত সরাতেই নিয়ম মেনে লাঠিচার্জ করেছে বাহিনী। তাঁদের দাবি, নিয়ম বিরুদ্ধ জমায়েত করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করাই যায়। তবে ভোটের সকালেই সাধারণ মানুষের বাড়িতে ঢুকে প্রবীণ ও অসুস্থ মহিলাদের ওপর এমন আক্রমণের অভিযোগ তারকেশ্বরের রাজনৈতিক উত্তাপকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার