Hidden Stories (বাংলা)
সর্বশেষ

মৃত্যুর সঙ্গে পাঞ্জা, বাঁচতে গেলে চাই রক্ত! দিল্লির হাসপাতালে ভর্তি আফগান তারকা ক্রিকেটার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৬
মৃত্যুর সঙ্গে পাঞ্জা, বাঁচতে গেলে চাই রক্ত! দিল্লির হাসপাতালে ভর্তি আফগান তারকা ক্রিকেটার
সংগৃহীত

নয়াদিল্লি: আফগানিস্তান ক্রিকেটের অন্যতম পরিচিত মুখ, প্রাক্তন বাঁ-হাতি পেসার শাপুর জাদরানের শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। বিরল এক রোগে আক্রান্ত হয়ে গত জানুয়ারি মাস থেকে দিল্লির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। বর্তমানে তাঁর পরিস্থিতি এতটাই সঙ্কটজনক যে চিকিৎসকেরা জরুরি ভিত্তিতে রক্তের প্রয়োজন।


পরিবার সূত্রে খবর, শাপুর জাদরান ‘হেমোফাগোসাইটিক লিম্ফোহিস্টিয়োসাইটোসিস’ (HLH) নামক একটি বিরল ও জটিল রোগে আক্রান্ত। বর্তমানে তিনি এই রোগের চতুর্থ পর্যায়ে রয়েছেন। চিকিৎসকদের মতে, এই পর্যায়ে রোগীর জীবনের ঝুঁকি প্রবল থাকে। জাদরানের শরীরে সংক্রমণ ছড়িয়ে পড়েছে এবং একাধিক অঙ্গ ধীরে ধীরে বিকল হতে শুরু করেছে।


এই কঠিন পরিস্থিতিতে শাপুরের ভাই ঘামাই জাদরান সমাজমাধ্যমে এক আবেগঘন পোস্টের মাধ্যমে ভারতবাসীর কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন। তিনি লিখেছেন, “আমার দাদা শাপুর জাদরান আমাদের দেশের জাতীয় নায়ক। তিনি বর্তমানে দিল্লির হাসপাতালে জীবনের সঙ্গে লড়াই করছেন। তাঁর জন্য জরুরি ভিত্তিতে ‘এ পজিটিভ’ (A+) গ্রুপের রক্ত প্রয়োজন। দিল্লির কোনও সহৃদয় ব্যক্তি যদি রক্ত দিয়ে আমার দাদাকে বাঁচাতে এগিয়ে আসেন, তবে আমরা চিরকৃতজ্ঞ থাকব।”


আফগানিস্তানের উত্থানের সময়ে শাপুর জাদরান ছিলেন দলটির প্রধান বোলিং অস্ত্র। ২০০৯ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর তিনি দেশের হয়ে ৪৪টি ওয়ানডে এবং ৩৬টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। ২০১৫ সালের বিশ্বকাপে স্কটল্যান্ডের বিরুদ্ধে তাঁর ব্যাট থেকেই এসেছিল আফগানিস্তানের ঐতিহাসিক প্রথম জয়। সেই লড়াকু যোদ্ধার এমন অসুস্থতায় ক্রিকেট মহলে শোকের ছায়া নেমে এসেছে। সমাজমাধ্যমে ভক্তরা তাঁর দ্রুত আরোগ্য কামনায় প্রার্থনা করছেন।

বিষয় : shapoorzadran afganistancricket bloodrequirement cricketplayer

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

রোববার, ১৪ জুন ২০২৬


মৃত্যুর সঙ্গে পাঞ্জা, বাঁচতে গেলে চাই রক্ত! দিল্লির হাসপাতালে ভর্তি আফগান তারকা ক্রিকেটার

প্রকাশের তারিখ : ২৯ এপ্রিল ২০২৬

featured Image
নয়াদিল্লি: আফগানিস্তান ক্রিকেটের অন্যতম পরিচিত মুখ, প্রাক্তন বাঁ-হাতি পেসার শাপুর জাদরানের শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। বিরল এক রোগে আক্রান্ত হয়ে গত জানুয়ারি মাস থেকে দিল্লির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। বর্তমানে তাঁর পরিস্থিতি এতটাই সঙ্কটজনক যে চিকিৎসকেরা জরুরি ভিত্তিতে রক্তের প্রয়োজন।পরিবার সূত্রে খবর, শাপুর জাদরান ‘হেমোফাগোসাইটিক লিম্ফোহিস্টিয়োসাইটোসিস’ (HLH) নামক একটি বিরল ও জটিল রোগে আক্রান্ত। বর্তমানে তিনি এই রোগের চতুর্থ পর্যায়ে রয়েছেন। চিকিৎসকদের মতে, এই পর্যায়ে রোগীর জীবনের ঝুঁকি প্রবল থাকে। জাদরানের শরীরে সংক্রমণ ছড়িয়ে পড়েছে এবং একাধিক অঙ্গ ধীরে ধীরে বিকল হতে শুরু করেছে।এই কঠিন পরিস্থিতিতে শাপুরের ভাই ঘামাই জাদরান সমাজমাধ্যমে এক আবেগঘন পোস্টের মাধ্যমে ভারতবাসীর কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন। তিনি লিখেছেন, “আমার দাদা শাপুর জাদরান আমাদের দেশের জাতীয় নায়ক। তিনি বর্তমানে দিল্লির হাসপাতালে জীবনের সঙ্গে লড়াই করছেন। তাঁর জন্য জরুরি ভিত্তিতে ‘এ পজিটিভ’ (A+) গ্রুপের রক্ত প্রয়োজন। দিল্লির কোনও সহৃদয় ব্যক্তি যদি রক্ত দিয়ে আমার দাদাকে বাঁচাতে এগিয়ে আসেন, তবে আমরা চিরকৃতজ্ঞ থাকব।”আফগানিস্তানের উত্থানের সময়ে শাপুর জাদরান ছিলেন দলটির প্রধান বোলিং অস্ত্র। ২০০৯ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর তিনি দেশের হয়ে ৪৪টি ওয়ানডে এবং ৩৬টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। ২০১৫ সালের বিশ্বকাপে স্কটল্যান্ডের বিরুদ্ধে তাঁর ব্যাট থেকেই এসেছিল আফগানিস্তানের ঐতিহাসিক প্রথম জয়। সেই লড়াকু যোদ্ধার এমন অসুস্থতায় ক্রিকেট মহলে শোকের ছায়া নেমে এসেছে। সমাজমাধ্যমে ভক্তরা তাঁর দ্রুত আরোগ্য কামনায় প্রার্থনা করছেন।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার