Hidden Stories (বাংলা)
সর্বশেষ

‘মা দুর্গার পায়ের তলাতেই ঠাঁই হবে সিংহমের’, আইপিএস অজয় পাল শর্মাকে বিঁধে বিস্ফোরক শুভশ্রী!

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৬
‘মা দুর্গার পায়ের তলাতেই ঠাঁই হবে সিংহমের’, আইপিএস অজয় পাল শর্মাকে বিঁধে বিস্ফোরক শুভশ্রী!
প্রতীকী ছবি

কলকাতা: ছাব্বিশের বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফায় রাজ্য রাজনীতিতে এখন আলোচনার কেন্দ্রে উত্তরপ্রদেশের ক্যাডার আইপিএস অজয় পাল শর্মা। ডায়মন্ড হারবার লোকসভ কেন্দ্রের পুলিশ পর্যবেক্ষক হিসাবে নিযুক্ত এই অফিসারকে ঘিরেই এখন ‘সিংহম’ বনাম ‘পুষ্পা’ বিতর্ক তুঙ্গে। এই আবহেই ভোট দিয়ে বেরিয়ে কড়া প্রতিক্রিয়া দিলেন টলিউড অভিনেত্রী তথা ব্যারাকপুরের তৃণমূল প্রার্থী রাজ চক্রবর্তীর স্ত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়।


এদিন নিজের আবাসনের বুথে ভোট দিতে আসে তারকা দম্পতি। ভোট দিয়ে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হতেই অবধারিতভাবে প্রশ্ন ওঠে আইপিএস অজয় পাল শর্মাকে নিয়ে। ‘এনকাউন্টার স্পেশালিস্ট’ হিসাবে পরিচিত এই অফিসারের কড়া মনোভাব নিয়ে প্রশ্ন করা হলে শুভশ্রী সপাট জবাবে বলেন, “আমি একজন নেতার স্ত্রী হিসাবে নয়, একজন সাধারণ নাগরিক হিসেবে বলতে চাই— সিংহম বা সিংহ তো মা দুর্গার পায়ের তলাতেই থাকে। আমাদের এখানে একজন মা দুর্গা রয়েছেন, তাঁরই রাজ চলবে।” শুভশ্রী সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম না নিলেও, তাঁর ‘মা দুর্গা’ রূপকটি যে তৃণমূল সুপ্রিমোকেই নির্দেশ করেছে, তা নিয়ে কোনও সংশয় নেই।


শুভশ্রীর পাশে দাঁড়িয়ে রাজ চক্রবর্তীও আক্রমণাত্মক মেজাজে ধরা দেন। তিনি বলেন, “বারবার বাংলাকে বদনাম করার চেষ্টা করছে বিজেপি সরকার। বাংলার মানুষ ইভিএমে এর যোগ্য জবাব দেওয়া শুরু করে দিয়েছেন। আমাদের এখানে রবীন্দ্রসঙ্গীত, কবিতা আর সংস্কৃতির রাজ চলে। এখানে কোনও এনকাউন্টার স্পেশালিস্টের প্রয়োজন নেই। দরকার পড়লে ওসব উত্তরপ্রদেশ বা বিহারে ব্যবহার করুক।”


উল্লেখ্য, ফলতা বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খানের বাড়ির সামনে গিয়ে অজয় পাল শর্মার হুঁশিয়ারি দেওয়ার ভিডিয়োটি সম্প্রতি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। তৃণমূলের পক্ষ থেকে এই অফিসারের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তোলা হয়েছে। এই উত্তপ্ত আবহে শুভশ্রীর ‘সিংহম’ বনাম ‘মা দুর্গা’ মন্তব্য নির্বাচনী উত্তাপকে আরও কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে।

#SubhashreeGanguly, #RajChakraborty, #BengalElection2026, #AjayPalSharma, #IPSSingham, #WestBengalPolitics, #MamataBanerjee, #TMC, #ElectionUpdate, #HiddenStoriesNews

বিষয় : WestBengalElection TMC ELECTIONUPDATE ajaypalsharma rajchakraborty shubhasreeganguly

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ১৩ জুন ২০২৬


‘মা দুর্গার পায়ের তলাতেই ঠাঁই হবে সিংহমের’, আইপিএস অজয় পাল শর্মাকে বিঁধে বিস্ফোরক শুভশ্রী!

প্রকাশের তারিখ : ২৯ এপ্রিল ২০২৬

featured Image
কলকাতা: ছাব্বিশের বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফায় রাজ্য রাজনীতিতে এখন আলোচনার কেন্দ্রে উত্তরপ্রদেশের ক্যাডার আইপিএস অজয় পাল শর্মা। ডায়মন্ড হারবার লোকসভ কেন্দ্রের পুলিশ পর্যবেক্ষক হিসাবে নিযুক্ত এই অফিসারকে ঘিরেই এখন ‘সিংহম’ বনাম ‘পুষ্পা’ বিতর্ক তুঙ্গে। এই আবহেই ভোট দিয়ে বেরিয়ে কড়া প্রতিক্রিয়া দিলেন টলিউড অভিনেত্রী তথা ব্যারাকপুরের তৃণমূল প্রার্থী রাজ চক্রবর্তীর স্ত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়।এদিন নিজের আবাসনের বুথে ভোট দিতে আসে তারকা দম্পতি। ভোট দিয়ে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হতেই অবধারিতভাবে প্রশ্ন ওঠে আইপিএস অজয় পাল শর্মাকে নিয়ে। ‘এনকাউন্টার স্পেশালিস্ট’ হিসাবে পরিচিত এই অফিসারের কড়া মনোভাব নিয়ে প্রশ্ন করা হলে শুভশ্রী সপাট জবাবে বলেন, “আমি একজন নেতার স্ত্রী হিসাবে নয়, একজন সাধারণ নাগরিক হিসেবে বলতে চাই— সিংহম বা সিংহ তো মা দুর্গার পায়ের তলাতেই থাকে। আমাদের এখানে একজন মা দুর্গা রয়েছেন, তাঁরই রাজ চলবে।” শুভশ্রী সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম না নিলেও, তাঁর ‘মা দুর্গা’ রূপকটি যে তৃণমূল সুপ্রিমোকেই নির্দেশ করেছে, তা নিয়ে কোনও সংশয় নেই।শুভশ্রীর পাশে দাঁড়িয়ে রাজ চক্রবর্তীও আক্রমণাত্মক মেজাজে ধরা দেন। তিনি বলেন, “বারবার বাংলাকে বদনাম করার চেষ্টা করছে বিজেপি সরকার। বাংলার মানুষ ইভিএমে এর যোগ্য জবাব দেওয়া শুরু করে দিয়েছেন। আমাদের এখানে রবীন্দ্রসঙ্গীত, কবিতা আর সংস্কৃতির রাজ চলে। এখানে কোনও এনকাউন্টার স্পেশালিস্টের প্রয়োজন নেই। দরকার পড়লে ওসব উত্তরপ্রদেশ বা বিহারে ব্যবহার করুক।”উল্লেখ্য, ফলতা বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খানের বাড়ির সামনে গিয়ে অজয় পাল শর্মার হুঁশিয়ারি দেওয়ার ভিডিয়োটি সম্প্রতি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। তৃণমূলের পক্ষ থেকে এই অফিসারের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তোলা হয়েছে। এই উত্তপ্ত আবহে শুভশ্রীর ‘সিংহম’ বনাম ‘মা দুর্গা’ মন্তব্য নির্বাচনী উত্তাপকে আরও কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে।#SubhashreeGanguly, #RajChakraborty, #BengalElection2026, #AjayPalSharma, #IPSSingham, #WestBengalPolitics, #MamataBanerjee, #TMC, #ElectionUpdate, #HiddenStoriesNews

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার