২০২৬-এর বিধানসভা নির্বাচনে এক অনন্য নজির সৃষ্টি করল পশ্চিমবঙ্গ। দীর্ঘ প্রতীক্ষার পর এবারের নির্বাচনে বাংলার মানুষ যেভাবে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছেন, তাকে ‘গণতন্ত্রের উৎসব’ হিসেবে অভিহিত করেছেন ভারতের মুখ্য নির্বাচনী কমিশনার (CEC) জ্ঞানেশ কুমার। কমিশন সূত্রে খবর, স্বাধীনতার পর থেকে প্রথম ও দ্বিতীয় দফার নির্বাচনে এ বছরই রাজ্যে সর্বোচ্চ শতাংশ ভোটদান রেকর্ড করা হয়েছে। বাংলার এই বিপুল জনঅংশগ্রহণকে সম্মান জানিয়ে জ্ঞানেশ কুমার একে ‘ভোটের উৎসব, পশ্চিমবঙ্গে ও সামগ্রিকভাবে বাংলার গর্ব’ বলে বর্ণনা করেছেন।
প্রাথমিক তথ্য অনুযায়ী, প্রথম দফায় রাজ্যে প্রায় ৯৩.১৯ শতাংশ এবং দ্বিতীয় দফায় সন্ধ্যা পর্যন্ত প্রায় ৯০ শতাংশের কাছাকাছি ভোট পড়েছে। বিশেষ করে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ভোটদানের হার ৯৫ শতাংশের গণ্ডিও ছাড়িয়ে গিয়েছে। গ্রীষ্মের দাবদাহ ও অন্যান্য প্রতিকূলতাকে উপেক্ষা করে ভোটারদের এই দীর্ঘ লাইনকে দেশের জন্য এক বড় দৃষ্টান্ত হিসেবে দেখছে কমিশন। মুখ্য নির্বাচনী কমিশনার বাংলার সাধারণ মানুষকে মন থেকে ধন্যবাদ জানিয়ে জানিয়েছেন যে, সাধারণ মানুষের এই নির্ভয় অংশগ্রহণই অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের সার্থকতা প্রমাণ করে। ঐতিহাসিক এই রেকর্ড ভোটদানকে গণতন্ত্রের প্রকৃত বিজয় হিসেবেই গণ্য করা হচ্ছে।
হিডেন স্টোরিজ নিউজ

রোববার, ১৪ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ এপ্রিল ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন