Hidden Stories (বাংলা)
সর্বশেষ

দফায়-দফায় ভোটদান কি অতীত হচ্ছে বাংলায়? ছাব্বিশের ভোট মিটতেই মনোজ বললেন...!

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৬
 দফায়-দফায় ভোটদান কি অতীত হচ্ছে বাংলায়? ছাব্বিশের ভোট মিটতেই মনোজ বললেন...!
ছবি: সংগৃহীত

কলকাতা: বাংলার নির্বাচনের সঙ্গে 'রক্তক্ষয়ী' বিশেষণটি যেন সমার্থক হয়ে গিয়েছিল! কিন্তু, ২০২৬-এর বিধানসভা নির্বাচন সেই চিরাচরিত ধারণা ভেঙে চুরমার করে দিল। মাত্র দুই দফায় রাজ্যের ২৯৪টি আসনে শান্তিপূর্ণ ভোটগ্রহণ পর্ব শেষ হতেই এবার একদফায় ভোট করানোর সম্ভাবনা উস্কে দিলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (CEO) মনোজ আগরওয়াল।


২০২১ সালের বিধানসভা নির্বাচন কিংবা ২০২৪-এর লোকসভা ভোট—দীর্ঘ সাত-আট দফার ক্লান্তিকর নির্বাচনী নির্ঘণ্টে অভ্যস্ত হয়ে গিয়েছিল বঙ্গবাসী। কিন্তু, ছাব্বিশের বিধানসভা নির্বাচনে নির্বাচন কমিশন কার্যত নজিরবিহীনভাবে মাত্র দুই দফায় (২৩ ও ২৯ এপ্রিল) ভোট সেরে ফেলল। পাহাড়-প্রমাণ কেন্দ্রীয় বাহিনী এবং নজিরবিহীন নিরাপত্তার ঘেরাটোপে দু-একটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া ভোট হয়েছে সম্পূর্ণ রক্তপাতহীন। ভোটদানের হারও ছাড়িয়ে গিয়েছে অতীতেত সব রেকর্ড।


ভোটগ্রহণ পর্ব সফলভাবে মিটে যাওয়ার পর সন্তোষ প্রকাশ করেছেন সিইও মনোজ আগরওয়াল। তাঁর মতে, বাংলার ভোটার এবং রাজনৈতিক দলগুলি চাইলে অশান্তি ছাড়াই ভোট সম্ভব। এক প্রশ্নের উত্তরে তিনি ইঙ্গিতপূর্ণভাবে জানান, "অশান্তি ছাড়া রাজ্যে ভোট করা সম্ভব এবং তা একদফাতেই সম্ভব বলে মনে করছে কমিশন। ছাব্বিশের এই শান্তিপূর্ণ ভোট সেই সম্ভাবনারই প্রমাণ।" তবে, ভবিষ্যতে সত্যিই একদফায় ভোট হবে কিনা, সেই প্রশ্নের সরাসরি জবাব এড়িয়ে গিয়েছেন তিনি।


নির্বাচন কমিশনের এই সাফল্যের নেপথ্যে ছিল মাস দেড়েক আগে থেকেই রাজ্যকে দুর্গ বানিয়ে ফেলার কৌশল। সর্বোচ্চ সংখ্যক কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে বুথে বুথে নিরাপত্তার নিশ্চয়তা দিয়েছিল কমিশন। ভোটাররা নির্ভয়ে বুথে আসাতেই এই রেকর্ড ভোট সম্ভব হয়েছে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল। বাংলার রাজনৈতিক ইতিহাসে এই 'শান্তিপূর্ণ ছাব্বিশ' কি তবে দীর্ঘ নির্বাচনী পর্বের অবসান ঘটাবে? সেই জল্পনাই এখন তুঙ্গে।

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

রোববার, ১৪ জুন ২০২৬


দফায়-দফায় ভোটদান কি অতীত হচ্ছে বাংলায়? ছাব্বিশের ভোট মিটতেই মনোজ বললেন...!

প্রকাশের তারিখ : ৩০ এপ্রিল ২০২৬

featured Image
কলকাতা: বাংলার নির্বাচনের সঙ্গে 'রক্তক্ষয়ী' বিশেষণটি যেন সমার্থক হয়ে গিয়েছিল! কিন্তু, ২০২৬-এর বিধানসভা নির্বাচন সেই চিরাচরিত ধারণা ভেঙে চুরমার করে দিল। মাত্র দুই দফায় রাজ্যের ২৯৪টি আসনে শান্তিপূর্ণ ভোটগ্রহণ পর্ব শেষ হতেই এবার একদফায় ভোট করানোর সম্ভাবনা উস্কে দিলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (CEO) মনোজ আগরওয়াল।২০২১ সালের বিধানসভা নির্বাচন কিংবা ২০২৪-এর লোকসভা ভোট—দীর্ঘ সাত-আট দফার ক্লান্তিকর নির্বাচনী নির্ঘণ্টে অভ্যস্ত হয়ে গিয়েছিল বঙ্গবাসী। কিন্তু, ছাব্বিশের বিধানসভা নির্বাচনে নির্বাচন কমিশন কার্যত নজিরবিহীনভাবে মাত্র দুই দফায় (২৩ ও ২৯ এপ্রিল) ভোট সেরে ফেলল। পাহাড়-প্রমাণ কেন্দ্রীয় বাহিনী এবং নজিরবিহীন নিরাপত্তার ঘেরাটোপে দু-একটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া ভোট হয়েছে সম্পূর্ণ রক্তপাতহীন। ভোটদানের হারও ছাড়িয়ে গিয়েছে অতীতেত সব রেকর্ড।ভোটগ্রহণ পর্ব সফলভাবে মিটে যাওয়ার পর সন্তোষ প্রকাশ করেছেন সিইও মনোজ আগরওয়াল। তাঁর মতে, বাংলার ভোটার এবং রাজনৈতিক দলগুলি চাইলে অশান্তি ছাড়াই ভোট সম্ভব। এক প্রশ্নের উত্তরে তিনি ইঙ্গিতপূর্ণভাবে জানান, "অশান্তি ছাড়া রাজ্যে ভোট করা সম্ভব এবং তা একদফাতেই সম্ভব বলে মনে করছে কমিশন। ছাব্বিশের এই শান্তিপূর্ণ ভোট সেই সম্ভাবনারই প্রমাণ।" তবে, ভবিষ্যতে সত্যিই একদফায় ভোট হবে কিনা, সেই প্রশ্নের সরাসরি জবাব এড়িয়ে গিয়েছেন তিনি।নির্বাচন কমিশনের এই সাফল্যের নেপথ্যে ছিল মাস দেড়েক আগে থেকেই রাজ্যকে দুর্গ বানিয়ে ফেলার কৌশল। সর্বোচ্চ সংখ্যক কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে বুথে বুথে নিরাপত্তার নিশ্চয়তা দিয়েছিল কমিশন। ভোটাররা নির্ভয়ে বুথে আসাতেই এই রেকর্ড ভোট সম্ভব হয়েছে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল। বাংলার রাজনৈতিক ইতিহাসে এই 'শান্তিপূর্ণ ছাব্বিশ' কি তবে দীর্ঘ নির্বাচনী পর্বের অবসান ঘটাবে? সেই জল্পনাই এখন তুঙ্গে।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার