কলকাতা: ভোটের আবহে মদের দোকানে কড়াকড়ি নতুন কিছু নয়। ছাব্বিশের বিধানসভা নির্বাচনের দুই দফার কড়া বিধিনিষেধ কাটিয়ে বৃহস্পতিবার সকাল থেকেই রাজ্যে স্বাভাবিক হচ্ছে মদের দোকান ও বারগুলি। তবে, গণনার দিন ফের 'ড্রাই ডে' ঘোষণা করেছে আবগারি দফতর।
নির্বাচন কমিশনের নির্দেশিকা মেনে প্রথম দফা ভোটের আগে থেকেই মদের দোকান বন্ধের প্রক্রিয়া শুরু হয়েছিল। মাঝে ২৪ এপ্রিল একদিনের জন্য দোকান খোলা হলেও ফের বিধিনিষেধ জারি হয়। অবশেষে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে রাজ্যের সমস্ত লাইসেন্সপ্রাপ্ত মদের দোকান ও বার খুলেছে। সকাল থেকেই বহু জায়গায় সুরাপ্রেমীদের ভিড়ও নজরে এসেছে।
আবগারি দপ্তর সূত্রে জানানো হয়েছে, টানা কয়েকদিন দোকান খোলা থাকলেও ভোট গণনার দিন কোনও ঝুঁকি নেওয়া হবে না। আগামী ৪ মে ভোট গণনা উপলক্ষে গোটা রাজ্যে মদের দোকান ও বার সম্পূর্ণ বন্ধ থাকবে। নির্দেশে বলা হয়েছে -
৩ মে: রাত ১১টা পর্যন্ত দোকান খোলা থাকবে।
৪ মে: সারাদিন মদের দোকান ও বার সম্পূর্ণ বন্ধ থাকবে।
৫ মে: সকাল ১০টা থেকে ফের স্বাভাবিক নিয়মে কেনাবেচা শুরু হবে।
শাস্তি এড়াতে এবং গণনার দিন শান্তিশৃঙ্খলা বজায় রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আবগারি দফতরের এক উচ্চপদস্থ আধিকারিক জানান, "নির্দেশ অনুযায়ী ৪ মে ড্রাই ডে পালন করা হবে। ৫ তারিখ সকাল থেকে ফের স্বাভাবিক পরিষেবা পাবেন গ্রাহকরা।" কোনওভাবেই যাতে বেআইনি মদ বিক্রি বা অশান্তি না হয়, সেদিকে বিশেষ নজরদারি চালানো হচ্ছে।

রোববার, ১৪ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ এপ্রিল ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন