Hidden Stories (বাংলা)
সর্বশেষ

ভোট মিটতেই উপচে পড়া ভিড়! দিঘায় জগন্নাথ মন্দিরের মেগা উৎসবের সঙ্গে টানা ৩ দিনের ছুটি, হোটেল পাবেন তো?

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৬
ভোট মিটতেই উপচে পড়া ভিড়! দিঘায় জগন্নাথ মন্দিরের মেগা উৎসবের সঙ্গে টানা ৩ দিনের ছুটি, হোটেল পাবেন তো?
প্রতীকী ছবি

দিঘা: ভোট উৎসবের রেশ কাটতে না কাটতেই এবার সমুদ্র সৈকতে পর্যটন উৎসবের মেজাজ। ১ মে শ্রম দিবসের ছুটি এবং তার সঙ্গে শনি-রবির সাপ্তাহিক ছুটি— এই টানা তিনদিনের ‘লং উইকেন্ড’ কেন্দ্র করে পর্যটকদের ঢল নামতে চলেছে দিঘায়। বাড়তি পাওনা হিসাবে যোগ হয়েছে দিঘার জগন্নাথ মন্দিরের জমকালো প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব। সব মিলিয়ে দিঘার হোটেলগুলিতে এখন তিল ধারণের জায়গা নেই।


বৃহস্পতিবার, ৩০ এপ্রিল দিঘার জগন্নাথ মন্দিরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশেষ উৎসবের আয়োজন করা হয়েছে। যদিও তিথি অনুযায়ী অক্ষয় তৃতীয়াতেই মূল পুজো হয়েছে, তবে ক্যালেন্ডার মেনে আজকের দিনটিও পালিত হচ্ছে ধুমধাম করে। সকালে মঙ্গলারতি দিয়ে উৎসবের সূচনা হয়। এরপর ১০৮টি তীর্থক্ষেত্রের জল দিয়ে অভিষেক, দেবদেবীদের নতুন বস্ত্র প্রদান এবং ছাপ্পান্ন ভোগ নিবেদনে ভক্তিময় পরিবেশ তৈরি হয়। ইসকনের বিদেশি ভক্তদের নামসংকীর্তন এবং শাস্ত্রীয় নৃত্যের আসরে জমজমাট থাকে মন্দির চত্বর।


ভোটের কড়াকড়ির কারণে ২১ থেকে ২৩ এপ্রিল পর্যন্ত দিঘায় পর্যটকদের প্রবেশে নিষেধাজ্ঞা ছিল। ফলে কার্যত জনশূন্য হয়ে পড়েছিল সৈকত শহর। ২৪ তারিখ সেই নিষেধাজ্ঞা উঠলেও ভিড় খুব একটা জমেনি। তবে পয়লা মে-র ছুটি কেন্দ্র করে ছবিটা আমূল বদলে গিয়েছে। দিঘা-শঙ্করপুর হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়েছে, শুক্রবার থেকে পর্যটকের সংখ্যা কয়েক গুণ বাড়বে। ইতিমধ্যেই অধিকাংশ হোটেলের বুকিং শেষ।


সমুদ্র সৈকতেও পর্যটকদের আনাগোনা বাড়ছে। রঙিন আলোকসজ্জায় সেজে উঠেছে জগন্নাথ মন্দির থেকে শুরু করে দিঘার রাজপথ। ব্যবসায়ীরা আশা করছেন, ৪ মে ভোটের ফলপ্রকাশের পর পর্যটনের এই জোয়ার আরও বাড়বে। আপাতত তিনদিনের এই ছুটিতে সমুদ্রের ঢেউ আর জগন্নাথ দেবের আশীর্বাদ নিতে দিঘামুখী হচ্ছে ভ্রমণপ্রিয় বাঙালি।

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

রোববার, ১৪ জুন ২০২৬


ভোট মিটতেই উপচে পড়া ভিড়! দিঘায় জগন্নাথ মন্দিরের মেগা উৎসবের সঙ্গে টানা ৩ দিনের ছুটি, হোটেল পাবেন তো?

প্রকাশের তারিখ : ৩০ এপ্রিল ২০২৬

featured Image
দিঘা: ভোট উৎসবের রেশ কাটতে না কাটতেই এবার সমুদ্র সৈকতে পর্যটন উৎসবের মেজাজ। ১ মে শ্রম দিবসের ছুটি এবং তার সঙ্গে শনি-রবির সাপ্তাহিক ছুটি— এই টানা তিনদিনের ‘লং উইকেন্ড’ কেন্দ্র করে পর্যটকদের ঢল নামতে চলেছে দিঘায়। বাড়তি পাওনা হিসাবে যোগ হয়েছে দিঘার জগন্নাথ মন্দিরের জমকালো প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব। সব মিলিয়ে দিঘার হোটেলগুলিতে এখন তিল ধারণের জায়গা নেই।বৃহস্পতিবার, ৩০ এপ্রিল দিঘার জগন্নাথ মন্দিরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশেষ উৎসবের আয়োজন করা হয়েছে। যদিও তিথি অনুযায়ী অক্ষয় তৃতীয়াতেই মূল পুজো হয়েছে, তবে ক্যালেন্ডার মেনে আজকের দিনটিও পালিত হচ্ছে ধুমধাম করে। সকালে মঙ্গলারতি দিয়ে উৎসবের সূচনা হয়। এরপর ১০৮টি তীর্থক্ষেত্রের জল দিয়ে অভিষেক, দেবদেবীদের নতুন বস্ত্র প্রদান এবং ছাপ্পান্ন ভোগ নিবেদনে ভক্তিময় পরিবেশ তৈরি হয়। ইসকনের বিদেশি ভক্তদের নামসংকীর্তন এবং শাস্ত্রীয় নৃত্যের আসরে জমজমাট থাকে মন্দির চত্বর।ভোটের কড়াকড়ির কারণে ২১ থেকে ২৩ এপ্রিল পর্যন্ত দিঘায় পর্যটকদের প্রবেশে নিষেধাজ্ঞা ছিল। ফলে কার্যত জনশূন্য হয়ে পড়েছিল সৈকত শহর। ২৪ তারিখ সেই নিষেধাজ্ঞা উঠলেও ভিড় খুব একটা জমেনি। তবে পয়লা মে-র ছুটি কেন্দ্র করে ছবিটা আমূল বদলে গিয়েছে। দিঘা-শঙ্করপুর হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়েছে, শুক্রবার থেকে পর্যটকের সংখ্যা কয়েক গুণ বাড়বে। ইতিমধ্যেই অধিকাংশ হোটেলের বুকিং শেষ।সমুদ্র সৈকতেও পর্যটকদের আনাগোনা বাড়ছে। রঙিন আলোকসজ্জায় সেজে উঠেছে জগন্নাথ মন্দির থেকে শুরু করে দিঘার রাজপথ। ব্যবসায়ীরা আশা করছেন, ৪ মে ভোটের ফলপ্রকাশের পর পর্যটনের এই জোয়ার আরও বাড়বে। আপাতত তিনদিনের এই ছুটিতে সমুদ্রের ঢেউ আর জগন্নাথ দেবের আশীর্বাদ নিতে দিঘামুখী হচ্ছে ভ্রমণপ্রিয় বাঙালি।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার