Hidden Stories (বাংলা)
সর্বশেষ

ভারতের মানচিত্র থেকে উধাও কাশ্মীর-লাদাখ! মিস্রির সফরের আগে নেপালের কাণ্ডে তুঙ্গে বিতর্ক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৬
ভারতের মানচিত্র থেকে উধাও কাশ্মীর-লাদাখ! মিস্রির সফরের আগে নেপালের কাণ্ডে তুঙ্গে বিতর্ক
ছবি সংগৃহীত

নয়াদিল্লি: ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্রির নেপাল সফরের ঠিক আগেই এক নজিরবিহীন কূটনৈতিক বিতর্কে জড়াল পড়শি দেশ নেপাল। ভারতের অবিচ্ছেদ্য অংশ জম্মু-কাশ্মীর ও লাদাখকে সরাসরি পাকিস্তানের অংশ হিসাবে দেখিয়ে মানচিত্র প্রকাশ করল নেপালের সরকারি উড়ান সংস্থা 'নেপাল এয়ারলাইন্স'। এই ঘটনা প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদের ঝড় উঠেছে।


বুধবার নেপাল এয়ারলাইন্সের অফিসিয়াল এক্স (টুইটার) হ্যান্ডেল থেকে একটি বিজ্ঞাপনী পোস্ট করা হয়। সেখানে তাদের উড়ান পরিষেবার রুট ম্যাপ দেখাতে গিয়ে ভারতের এক বিশাল অংশকে পাকিস্তানি ভূখণ্ডের অন্তর্ভুক্ত হিসাবে দেখানো হয়। বিষয়টি নজরে আসতেই ভারতীয়রা ক্ষোভে ফেটে পড়েন। মুহূর্তের মধ্যে নেট দুনিয়ায় ট্রেন্ডিং হতে শুরু করে #BoycottNepalAirlines।


এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ভোজপুরি মহাতারকা খেসারিলাল যাদব। তিনি উষ্মা প্রকাশ করে লেখেন, "নেপাল এয়ারলাইন্স কী করে ভারতের এমন বিকৃত মানচিত্র প্রকাশ করল? এটা কোনও সাধারণ ভুল হতে পারে না। আমি মনে করি, এটা ইচ্ছাকৃত উস্কানি।"


বিতর্ক চরম আকার ধারণ করলে তড়িঘড়ি সেই পোস্টটি সরিয়ে দেয় নেপাল এয়ারলাইন্স। সংস্থার পক্ষ থেকে ক্ষমা চেয়ে জানানো হয়েছে, তথ্য সংগ্রহে যান্ত্রিক ত্রুটির কারণেই এই বিপত্তি ঘটেছে। তবে, কূটনৈতিক মহলের একাংশ একে সহজভাবে দেখছে না।


সম্প্রতি নেপালে বলেন্দ্র শাহর নেতৃত্বে নতুন সরকার গঠিত হয়েছে। আগামী সপ্তাহে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত করতে বিদেশ সচিব বিক্রম মিস্রির কাঠমাণ্ডু যাওয়ার কথা। তার ঠিক আগে ভারতের সার্বভৌমত্বে আঘাত হানা এই বিকৃত মানচিত্র বিতর্ক দুই দেশের সুসম্পর্কের পথে কাঁটা হয়ে দাঁড়াতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

বিষয় : ladakh jammukashmir nepalairlines mapcontroversy

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

রোববার, ১৪ জুন ২০২৬


ভারতের মানচিত্র থেকে উধাও কাশ্মীর-লাদাখ! মিস্রির সফরের আগে নেপালের কাণ্ডে তুঙ্গে বিতর্ক

প্রকাশের তারিখ : ৩০ এপ্রিল ২০২৬

featured Image
নয়াদিল্লি: ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্রির নেপাল সফরের ঠিক আগেই এক নজিরবিহীন কূটনৈতিক বিতর্কে জড়াল পড়শি দেশ নেপাল। ভারতের অবিচ্ছেদ্য অংশ জম্মু-কাশ্মীর ও লাদাখকে সরাসরি পাকিস্তানের অংশ হিসাবে দেখিয়ে মানচিত্র প্রকাশ করল নেপালের সরকারি উড়ান সংস্থা 'নেপাল এয়ারলাইন্স'। এই ঘটনা প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদের ঝড় উঠেছে।বুধবার নেপাল এয়ারলাইন্সের অফিসিয়াল এক্স (টুইটার) হ্যান্ডেল থেকে একটি বিজ্ঞাপনী পোস্ট করা হয়। সেখানে তাদের উড়ান পরিষেবার রুট ম্যাপ দেখাতে গিয়ে ভারতের এক বিশাল অংশকে পাকিস্তানি ভূখণ্ডের অন্তর্ভুক্ত হিসাবে দেখানো হয়। বিষয়টি নজরে আসতেই ভারতীয়রা ক্ষোভে ফেটে পড়েন। মুহূর্তের মধ্যে নেট দুনিয়ায় ট্রেন্ডিং হতে শুরু করে #BoycottNepalAirlines।এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ভোজপুরি মহাতারকা খেসারিলাল যাদব। তিনি উষ্মা প্রকাশ করে লেখেন, "নেপাল এয়ারলাইন্স কী করে ভারতের এমন বিকৃত মানচিত্র প্রকাশ করল? এটা কোনও সাধারণ ভুল হতে পারে না। আমি মনে করি, এটা ইচ্ছাকৃত উস্কানি।"বিতর্ক চরম আকার ধারণ করলে তড়িঘড়ি সেই পোস্টটি সরিয়ে দেয় নেপাল এয়ারলাইন্স। সংস্থার পক্ষ থেকে ক্ষমা চেয়ে জানানো হয়েছে, তথ্য সংগ্রহে যান্ত্রিক ত্রুটির কারণেই এই বিপত্তি ঘটেছে। তবে, কূটনৈতিক মহলের একাংশ একে সহজভাবে দেখছে না।সম্প্রতি নেপালে বলেন্দ্র শাহর নেতৃত্বে নতুন সরকার গঠিত হয়েছে। আগামী সপ্তাহে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত করতে বিদেশ সচিব বিক্রম মিস্রির কাঠমাণ্ডু যাওয়ার কথা। তার ঠিক আগে ভারতের সার্বভৌমত্বে আঘাত হানা এই বিকৃত মানচিত্র বিতর্ক দুই দেশের সুসম্পর্কের পথে কাঁটা হয়ে দাঁড়াতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার