Hidden Stories (বাংলা)
সর্বশেষ

“বিজেপি টাকা দিয়ে সমীক্ষা করিয়েছে, আমরাই পাব ২২৬-এর বেশি!” ভিডিয়ো বার্তায় বিস্ফোরক মমতা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৬
“বিজেপি টাকা দিয়ে সমীক্ষা করিয়েছে, আমরাই পাব ২২৬-এর বেশি!” ভিডিয়ো বার্তায় বিস্ফোরক মমতা
ছবি সংগৃহীত

কলকাতা: ছাব্বিশের মহারণ মিটতেই এখন সব নজর বুথফেরত সমীক্ষা বা এক্সিট পোলের দিকে। অধিকাংশ সমীক্ষায় যখন বঙ্গে পদ্ম-শিবিরের পাল্লা ভারী দেখানো হচ্ছে, ঠিক তখনই বৃহস্পতিবার এক বিস্ফোরক ভিডিয়ো বার্তা দিলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, এই সমস্ত সমীক্ষা আসলে টাকার বিনিময়ে করানো এবং বিজেপির অফিস থেকে পাঠানো নির্দেশিকা মেনেই সংবাদমাধ্যমগুলি তা দেখাচ্ছে।


এদিন ভিডিয়ো বার্তায় আত্মবিশ্বাসের সুর শোনা গিয়েছে তৃণমূল সুপ্রিমোর গলায়। তিনি স্পষ্ট জানিয়েছেন, সমীক্ষার রিপোর্টে যাই দেখানো হোক না কেন, বাস্তব পরিস্থিতি একদম ভিন্ন। মমতার কথায়, "আমি আপনাদের নিশ্চিন্ত করে বলতে চাই, আমরা ২২৬ ক্রস করব। ২৩০-ও পেয়ে যেতে পারি। মানুষ যেভাবে ভোট দিয়েছেন, আমার পুরো ভরসা রয়েছে।"


মমতা দাবি করেছেন, বুধবার বেলা ১টা ৮ মিনিটে বিজেপির অফিস থেকে একটি সার্কুলার জারি করা হয়েছিল। তাঁর অভিযোগ, বিপুল টাকা খরচ করে এবং সংবাদমাধ্যমকে কার্যত বাধ্য করে এই ভুয়া সমীক্ষার ফল দেখানো হচ্ছে। তিনি সাফ জানান, বাংলাকে জব্দ করার পরিকল্পনা করা হলেও ভোটবাক্সে আসলে বিজেপিই জব্দ হয়েছে।


তীব্র দাবদাহ এবং কেন্দ্রীয় বাহিনীর ‘অত্যাচার’ সহ্য করে ভোট দেওয়ার জন্য সাধারণ মানুষকে ধন্যবাদ জানিয়েছেন মমতা। বিশেষ করে তৃণমূল কর্মীদের লড়াইকে কুর্নিশ জানিয়ে তিনি বলেন, অনেক প্রতিকূলতা সত্ত্বেও তাঁর কর্মীরা প্রাণপণ লড়াই করেছেন। মমতার এই দাবি ঘিরে এখন সরগরম রাজ্য রাজনীতি। এক্সিট পোল নাকি মমতার ম্যাজিক সংখ্যা - ৪ মে গণনার দিন কার দাবি সত্যি হয়, এখন সেটাই দেখার।

বিষয় : WestBengalElection TMC MAMATABANERJEE exitpolls

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ১৩ জুন ২০২৬


“বিজেপি টাকা দিয়ে সমীক্ষা করিয়েছে, আমরাই পাব ২২৬-এর বেশি!” ভিডিয়ো বার্তায় বিস্ফোরক মমতা

প্রকাশের তারিখ : ৩০ এপ্রিল ২০২৬

featured Image
কলকাতা: ছাব্বিশের মহারণ মিটতেই এখন সব নজর বুথফেরত সমীক্ষা বা এক্সিট পোলের দিকে। অধিকাংশ সমীক্ষায় যখন বঙ্গে পদ্ম-শিবিরের পাল্লা ভারী দেখানো হচ্ছে, ঠিক তখনই বৃহস্পতিবার এক বিস্ফোরক ভিডিয়ো বার্তা দিলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, এই সমস্ত সমীক্ষা আসলে টাকার বিনিময়ে করানো এবং বিজেপির অফিস থেকে পাঠানো নির্দেশিকা মেনেই সংবাদমাধ্যমগুলি তা দেখাচ্ছে।এদিন ভিডিয়ো বার্তায় আত্মবিশ্বাসের সুর শোনা গিয়েছে তৃণমূল সুপ্রিমোর গলায়। তিনি স্পষ্ট জানিয়েছেন, সমীক্ষার রিপোর্টে যাই দেখানো হোক না কেন, বাস্তব পরিস্থিতি একদম ভিন্ন। মমতার কথায়, "আমি আপনাদের নিশ্চিন্ত করে বলতে চাই, আমরা ২২৬ ক্রস করব। ২৩০-ও পেয়ে যেতে পারি। মানুষ যেভাবে ভোট দিয়েছেন, আমার পুরো ভরসা রয়েছে।"মমতা দাবি করেছেন, বুধবার বেলা ১টা ৮ মিনিটে বিজেপির অফিস থেকে একটি সার্কুলার জারি করা হয়েছিল। তাঁর অভিযোগ, বিপুল টাকা খরচ করে এবং সংবাদমাধ্যমকে কার্যত বাধ্য করে এই ভুয়া সমীক্ষার ফল দেখানো হচ্ছে। তিনি সাফ জানান, বাংলাকে জব্দ করার পরিকল্পনা করা হলেও ভোটবাক্সে আসলে বিজেপিই জব্দ হয়েছে।তীব্র দাবদাহ এবং কেন্দ্রীয় বাহিনীর ‘অত্যাচার’ সহ্য করে ভোট দেওয়ার জন্য সাধারণ মানুষকে ধন্যবাদ জানিয়েছেন মমতা। বিশেষ করে তৃণমূল কর্মীদের লড়াইকে কুর্নিশ জানিয়ে তিনি বলেন, অনেক প্রতিকূলতা সত্ত্বেও তাঁর কর্মীরা প্রাণপণ লড়াই করেছেন। মমতার এই দাবি ঘিরে এখন সরগরম রাজ্য রাজনীতি। এক্সিট পোল নাকি মমতার ম্যাজিক সংখ্যা - ৪ মে গণনার দিন কার দাবি সত্যি হয়, এখন সেটাই দেখার।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার