Hidden Stories (বাংলা)
সর্বশেষ

“আমিই কিং মেকার, বিজেপি-তৃণমূল কেউ ম্যাজিক ফিগার পাবে না!” ফের আসরে হুমায়ুন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৬
“আমিই কিং মেকার, বিজেপি-তৃণমূল কেউ ম্যাজিক ফিগার পাবে না!” ফের আসরে হুমায়ুন
ছবি সংগৃহীত

বহরমপুর: ছাব্বিশের ফলপ্রকাশের আগেই ফের সরগরম মুর্শিদাবাদের রাজনীতি। সৌজন্য 'আম জনতা উন্নয়ন পার্টি'র চেয়ারম্যান হুমায়ুন কবীর। তাঁর দাবি, এবার বাংলা শাসনে তাঁর দলই হবে ‘কিং মেকার’। বিজেপি বা তৃণমূল - কেউই একক সংখ্যাগরিষ্ঠতা পাবে না বলেও স্পষ্ট জানিয়ে দিলেন তিনি!


বৃহস্পতিবার হুমায়ুন কবীর কার্যত ঘোষণা করেন, রেজিনগর ও নওদা - দুই আসনেই তাঁর জয় নিশ্চিত। তবে, জয়ের পর তিনি রেজিনগর আসনটি ছেড়ে দেবেন এবং নওদার বিধায়ক হিসাবেই শপথ নেবেন। রেজিনগরের শূন্য আসনে নিজের ছেলে গোলাম নবী আজাদ রবিনকে দাঁড় করিয়ে বিধানসভায় পাঠাতে চান তিনি। তাঁর কথায়, "রেজিনগরের মানুষকে আমি নিজে বুঝিয়ে বলব এবং ৬ মাসের মধ্যে রবিনকে সেখান থেকে জিতিয়ে আনব।"


বিধানসভা তো স্রেফ ট্রেলার! হুমায়ুনের দাবি, তাঁর পাখির চোখ এখন ২০২৯-এর লোকসভা নির্বাচন। তিনি ঘোষণা করেছেন, বহরমপুর লোকসভাকেন্দ্র থেকে আম জনতা উন্নয়ন পার্টির প্রতীকেই লড়বেন তিনি। জয়ের পর নওদার বিধায়ক পদও ছেড়ে দেবেন। তাঁর দাবি, বহরমপুরের অন্তর্গত ভরতপুর, কান্দি, রেজিনগর ও নওদার মতো আসনগুলিতে তিনি বড় লিড পাবেন।


ভোটের ফল নিয়ে হুমায়ুনের ভবিষ্যদ্বাণী রীতিমতো চমকে দেওয়ার মতো। তাঁর মতে, বিজেপি সর্বোচ্চ ১৩০টি আসন পেতে পারে। এবং তৃণমূল থমকে যেতে পারে ১১০-এ! অন্যদিকে, আম জনতা উন্নয়ন পার্টি দুই অঙ্কের আসন (কমপক্ষে ১০) পাবে বলে নিশ্চিত হুমায়ুন।


হুমায়ুন কবীরের আশঙ্কা, একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় রাজ্যে সাময়িকভাবে রাষ্ট্রপতি শাসন জারি হতে পারে! তিনি রাজ্যপালের কাছে আর্জি জানিয়েছেন, যাতে তাড়াহুড়ো করে কাউকে শপথ নিতে না ডাকা হয়। বিজেপির 'বি টিম' তকমা ঝেড়ে ফেলে হুমায়ুন দাবি করেন, "ফল প্রকাশের পর তৃণমূলের অনেক হিন্দু বিধায়ক বিজেপিতে যোগ দেবেন। তবে, আমি কাকে সমর্থন দেব, তা এখনই বলছি না।" মুর্শিদাবাদের এই নেতার ‘কিং মেকার’ হওয়ার স্বপ্ন কতটা সফল হয়, তা জানা যাবে আগামী ৪ মে। 

#HumayunKabir #WestBengalElection2026 #KingMaker #MurshidabadPolitics #TMC #BJP #HiddenStoriesNews

বিষয় : BJP WestBengalElection HUMAUNKABIR

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

রোববার, ১৪ জুন ২০২৬


“আমিই কিং মেকার, বিজেপি-তৃণমূল কেউ ম্যাজিক ফিগার পাবে না!” ফের আসরে হুমায়ুন

প্রকাশের তারিখ : ৩০ এপ্রিল ২০২৬

featured Image
বহরমপুর: ছাব্বিশের ফলপ্রকাশের আগেই ফের সরগরম মুর্শিদাবাদের রাজনীতি। সৌজন্য 'আম জনতা উন্নয়ন পার্টি'র চেয়ারম্যান হুমায়ুন কবীর। তাঁর দাবি, এবার বাংলা শাসনে তাঁর দলই হবে ‘কিং মেকার’। বিজেপি বা তৃণমূল - কেউই একক সংখ্যাগরিষ্ঠতা পাবে না বলেও স্পষ্ট জানিয়ে দিলেন তিনি!বৃহস্পতিবার হুমায়ুন কবীর কার্যত ঘোষণা করেন, রেজিনগর ও নওদা - দুই আসনেই তাঁর জয় নিশ্চিত। তবে, জয়ের পর তিনি রেজিনগর আসনটি ছেড়ে দেবেন এবং নওদার বিধায়ক হিসাবেই শপথ নেবেন। রেজিনগরের শূন্য আসনে নিজের ছেলে গোলাম নবী আজাদ রবিনকে দাঁড় করিয়ে বিধানসভায় পাঠাতে চান তিনি। তাঁর কথায়, "রেজিনগরের মানুষকে আমি নিজে বুঝিয়ে বলব এবং ৬ মাসের মধ্যে রবিনকে সেখান থেকে জিতিয়ে আনব।"বিধানসভা তো স্রেফ ট্রেলার! হুমায়ুনের দাবি, তাঁর পাখির চোখ এখন ২০২৯-এর লোকসভা নির্বাচন। তিনি ঘোষণা করেছেন, বহরমপুর লোকসভাকেন্দ্র থেকে আম জনতা উন্নয়ন পার্টির প্রতীকেই লড়বেন তিনি। জয়ের পর নওদার বিধায়ক পদও ছেড়ে দেবেন। তাঁর দাবি, বহরমপুরের অন্তর্গত ভরতপুর, কান্দি, রেজিনগর ও নওদার মতো আসনগুলিতে তিনি বড় লিড পাবেন।ভোটের ফল নিয়ে হুমায়ুনের ভবিষ্যদ্বাণী রীতিমতো চমকে দেওয়ার মতো। তাঁর মতে, বিজেপি সর্বোচ্চ ১৩০টি আসন পেতে পারে। এবং তৃণমূল থমকে যেতে পারে ১১০-এ! অন্যদিকে, আম জনতা উন্নয়ন পার্টি দুই অঙ্কের আসন (কমপক্ষে ১০) পাবে বলে নিশ্চিত হুমায়ুন।হুমায়ুন কবীরের আশঙ্কা, একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় রাজ্যে সাময়িকভাবে রাষ্ট্রপতি শাসন জারি হতে পারে! তিনি রাজ্যপালের কাছে আর্জি জানিয়েছেন, যাতে তাড়াহুড়ো করে কাউকে শপথ নিতে না ডাকা হয়। বিজেপির 'বি টিম' তকমা ঝেড়ে ফেলে হুমায়ুন দাবি করেন, "ফল প্রকাশের পর তৃণমূলের অনেক হিন্দু বিধায়ক বিজেপিতে যোগ দেবেন। তবে, আমি কাকে সমর্থন দেব, তা এখনই বলছি না।" মুর্শিদাবাদের এই নেতার ‘কিং মেকার’ হওয়ার স্বপ্ন কতটা সফল হয়, তা জানা যাবে আগামী ৪ মে। #HumayunKabir #WestBengalElection2026 #KingMaker #MurshidabadPolitics #TMC #BJP #HiddenStoriesNews

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার