Hidden Stories (বাংলা)
সর্বশেষ

গণনার আগেই বর্ধমানে বড়সড় বিভ্রাট! স্ট্রংরুমে ১ ঘণ্টারও বেশি সময় বন্ধ CCTV, কী লুকোচ্ছে কমিশন?

গণনার আগেই বর্ধমানে বড়সড় বিভ্রাট! স্ট্রংরুমে ১ ঘণ্টারও বেশি সময় বন্ধ CCTV, কী লুকোচ্ছে কমিশন?
প্রতীকী ছবি

বর্ধমান: ৩ মে, ২০২৬: মহাগণনার ঠিক ২৪ ঘণ্টা আগে বর্ধমানে স্ট্রংরুমের নিরাপত্তা নিয়ে শুরু হলো তীব্র উত্তেজনা। এবার সিসিটিভি ক্যামেরা বিভ্রাট নিয়ে সরাসরি নির্বাচন কমিশনের দিকে আঙুল তুলল শাসকদল তৃণমূল কংগ্রেস। 


বর্ধমান বিশ্ববিদ্যালয়ের গোলাপবাগ ক্যাম্পাসের ইউআইটি ভবনে রাখা হয়েছে জেলার পাঁচটি বিধানসভার স্ট্রংরুম। রবিবার সকালে আউশগ্রাম বিধানসভার স্ট্রংরুমে থাকা সিসিটিভি ক্যামেরা টানা ১ ঘণ্টা ১৫ মিনিট বন্ধ ছিল বলে চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। তৃণমূল নেতৃত্বের দাবি, নির্দিষ্টভাবে সকাল ৯টা ২৪ মিনিট থেকে ১০টা ৩৭ মিনিট পর্যন্ত ক্যামেরাগুলো কাজ করেনি। গুরুত্বপূর্ণ এই সময়ের ফুটেজ কোথায় গেল, তা নিয়ে রহস্য দানা বাঁধছে।


জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি স্বরাজ ঘোষ এবং যুব তৃণমূল নেতা সেখ আবজল রহমান এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। তাঁদের দাবি, সিসিটিভি বন্ধ হয়ে যাওয়ার বিষয়টি সঙ্গে সঙ্গে প্রশাসন ও কমিশনকে জানানো হলেও কোনো সদুত্তর মেলেনি। এমনকি ওই নির্দিষ্ট সময়ের ফুটেজ দেখতে চাওয়া হলেও তা দেখানো হয়নি বলে অভিযোগ।


 গণনার মাত্র কয়েক ঘণ্টা আগে এমন ‘রহস্যজনক’ যান্ত্রিক গোলযোগ কি কোনো বড়সড় কারচুপির ইঙ্গিত? এই প্রশ্ন তুলে সরব হয়েছে ঘাসফুল শিবির। যদিও জেলা প্রশাসন বা নির্বাচন কমিশনের পক্ষ থেকে এখনও পর্যন্ত এই সিসিটিভি বিভ্রাট নিয়ে সরকারিভাবে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি। স্ট্রংরুমের নিরাপত্তা নিয়ে এই টানাপোড়েনে বর্ধমান জুড়ে রাজনৈতিক পারদ এখন তুঙ্গে।

বিষয় : BengalPolitics westbengaltmc politicaldiplomacy burdwannews strongroomsecurity CCTVGLTICH

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

রোববার, ১৪ জুন ২০২৬


গণনার আগেই বর্ধমানে বড়সড় বিভ্রাট! স্ট্রংরুমে ১ ঘণ্টারও বেশি সময় বন্ধ CCTV, কী লুকোচ্ছে কমিশন?

প্রকাশের তারিখ : ০৩ মে ২০২৬

featured Image
বর্ধমান: ৩ মে, ২০২৬: মহাগণনার ঠিক ২৪ ঘণ্টা আগে বর্ধমানে স্ট্রংরুমের নিরাপত্তা নিয়ে শুরু হলো তীব্র উত্তেজনা। এবার সিসিটিভি ক্যামেরা বিভ্রাট নিয়ে সরাসরি নির্বাচন কমিশনের দিকে আঙুল তুলল শাসকদল তৃণমূল কংগ্রেস। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের গোলাপবাগ ক্যাম্পাসের ইউআইটি ভবনে রাখা হয়েছে জেলার পাঁচটি বিধানসভার স্ট্রংরুম। রবিবার সকালে আউশগ্রাম বিধানসভার স্ট্রংরুমে থাকা সিসিটিভি ক্যামেরা টানা ১ ঘণ্টা ১৫ মিনিট বন্ধ ছিল বলে চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। তৃণমূল নেতৃত্বের দাবি, নির্দিষ্টভাবে সকাল ৯টা ২৪ মিনিট থেকে ১০টা ৩৭ মিনিট পর্যন্ত ক্যামেরাগুলো কাজ করেনি। গুরুত্বপূর্ণ এই সময়ের ফুটেজ কোথায় গেল, তা নিয়ে রহস্য দানা বাঁধছে।জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি স্বরাজ ঘোষ এবং যুব তৃণমূল নেতা সেখ আবজল রহমান এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। তাঁদের দাবি, সিসিটিভি বন্ধ হয়ে যাওয়ার বিষয়টি সঙ্গে সঙ্গে প্রশাসন ও কমিশনকে জানানো হলেও কোনো সদুত্তর মেলেনি। এমনকি ওই নির্দিষ্ট সময়ের ফুটেজ দেখতে চাওয়া হলেও তা দেখানো হয়নি বলে অভিযোগ। গণনার মাত্র কয়েক ঘণ্টা আগে এমন ‘রহস্যজনক’ যান্ত্রিক গোলযোগ কি কোনো বড়সড় কারচুপির ইঙ্গিত? এই প্রশ্ন তুলে সরব হয়েছে ঘাসফুল শিবির। যদিও জেলা প্রশাসন বা নির্বাচন কমিশনের পক্ষ থেকে এখনও পর্যন্ত এই সিসিটিভি বিভ্রাট নিয়ে সরকারিভাবে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি। স্ট্রংরুমের নিরাপত্তা নিয়ে এই টানাপোড়েনে বর্ধমান জুড়ে রাজনৈতিক পারদ এখন তুঙ্গে।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার