Hidden Stories (বাংলা)
সর্বশেষ

টানা দু'দিন ব্যাঙ্কে তালা! আগামী সপ্তাহেই বড় ভোগান্তি কলকাতায়, কোন কোন দিন ছুটি জেনে নিন

টানা দু'দিন ব্যাঙ্কে তালা! আগামী সপ্তাহেই বড় ভোগান্তি কলকাতায়, কোন কোন দিন ছুটি জেনে নিন
প্রতীকী ছবি

কলকাতা: ৩ মে, ২০২৬: ব্যাঙ্কে জরুরি কোনো কাজ থাকলে তা দ্রুত সেরে নিন, কারণ আগামী সপ্তাহে টানা দু'দিন পরিষেবা বন্ধ থাকতে চলেছে কলকাতায়। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)-এর বার্ষিক ছুটির তালিকা অনুযায়ী, মে মাসের শুরুতেই বড়সড় বিরতি পড়ছে ব্যাঙ্ক পরিষেবায়। আরবিআই জানিয়েছে, আগামী ৯ এবং ১০ মে কলকাতায় সমস্ত সরকারি ও বেসরকারি ব্যাঙ্ক বন্ধ থাকবে। মূলত ৯ মে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী বা রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে রাজ্যে ব্যাঙ্ক ছুটি ঘোষণা করা হয়েছে। এর ঠিক পরের দিন ১০ মে রবিবার হওয়ায় স্বাভাবিক নিয়মেই বন্ধ থাকবে লেনদেন। ফলে টানা ৪৮ ঘণ্টা ব্যাঙ্কিং পরিষেবা পাবেন না গ্রাহকরা।


তবে শুধু আগামী সপ্তাহ নয়, চলতি মে মাসে আরও বেশ কয়েকদিন ছুটির কবলে পড়তে চলেছে রাজ্য। আগামী ২৬ মে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মদিনেও পশ্চিমবঙ্গে ব্যাঙ্ক বন্ধ থাকবে বলে জানানো হয়েছে। এছাড়া ১৬ তারিখ সিকিম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে গ্যাংটকে ছুটি থাকবে। উল্লেখ্য, আগামিকাল ৪ মে রাজ্যে বিধানসভা নির্বাচনের মেগা রেজাল্ট বা ফলাফল ঘোষণা হলেও ওইদিন ব্যাঙ্ক পরিষেবা স্বাভাবিক থাকবে। আরবিআই-এর ক্যালেন্ডার অনুযায়ী সোমবার কোনো সরকারি ছুটি নেই। তবে রবীন্দ্রজয়ন্তীর দীর্ঘ ছুটির আগে গ্রাহকদের নগদ টাকা বা অন্যান্য গুরুত্বপূর্ণ কাজ আগেভাগে গুছিয়ে নেওয়ার পরামর্শ দিচ্ছে বিশেষজ্ঞ মহল।

বিষয় : West Bengal KolkataNews rbi BANKHOLIDAY RABINDRAJAYANTI BANKINGUPDATE

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ১৩ জুন ২০২৬


টানা দু'দিন ব্যাঙ্কে তালা! আগামী সপ্তাহেই বড় ভোগান্তি কলকাতায়, কোন কোন দিন ছুটি জেনে নিন

প্রকাশের তারিখ : ০৩ মে ২০২৬

featured Image
কলকাতা: ৩ মে, ২০২৬: ব্যাঙ্কে জরুরি কোনো কাজ থাকলে তা দ্রুত সেরে নিন, কারণ আগামী সপ্তাহে টানা দু'দিন পরিষেবা বন্ধ থাকতে চলেছে কলকাতায়। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)-এর বার্ষিক ছুটির তালিকা অনুযায়ী, মে মাসের শুরুতেই বড়সড় বিরতি পড়ছে ব্যাঙ্ক পরিষেবায়। আরবিআই জানিয়েছে, আগামী ৯ এবং ১০ মে কলকাতায় সমস্ত সরকারি ও বেসরকারি ব্যাঙ্ক বন্ধ থাকবে। মূলত ৯ মে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী বা রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে রাজ্যে ব্যাঙ্ক ছুটি ঘোষণা করা হয়েছে। এর ঠিক পরের দিন ১০ মে রবিবার হওয়ায় স্বাভাবিক নিয়মেই বন্ধ থাকবে লেনদেন। ফলে টানা ৪৮ ঘণ্টা ব্যাঙ্কিং পরিষেবা পাবেন না গ্রাহকরা।তবে শুধু আগামী সপ্তাহ নয়, চলতি মে মাসে আরও বেশ কয়েকদিন ছুটির কবলে পড়তে চলেছে রাজ্য। আগামী ২৬ মে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মদিনেও পশ্চিমবঙ্গে ব্যাঙ্ক বন্ধ থাকবে বলে জানানো হয়েছে। এছাড়া ১৬ তারিখ সিকিম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে গ্যাংটকে ছুটি থাকবে। উল্লেখ্য, আগামিকাল ৪ মে রাজ্যে বিধানসভা নির্বাচনের মেগা রেজাল্ট বা ফলাফল ঘোষণা হলেও ওইদিন ব্যাঙ্ক পরিষেবা স্বাভাবিক থাকবে। আরবিআই-এর ক্যালেন্ডার অনুযায়ী সোমবার কোনো সরকারি ছুটি নেই। তবে রবীন্দ্রজয়ন্তীর দীর্ঘ ছুটির আগে গ্রাহকদের নগদ টাকা বা অন্যান্য গুরুত্বপূর্ণ কাজ আগেভাগে গুছিয়ে নেওয়ার পরামর্শ দিচ্ছে বিশেষজ্ঞ মহল।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার