Hidden Stories (বাংলা)
সর্বশেষ

ভোটগণনার সকালেই রক্তক্ষরণ! গণনা কেন্দ্রে যাওয়ার পথে মৃত্যু আইএসএফ কর্মীর

ভোটগণনার সকালেই রক্তক্ষরণ! গণনা কেন্দ্রে যাওয়ার পথে মৃত্যু আইএসএফ কর্মীর
প্রতীকী ছবি

ভোটের ফলাফল ঘিরে যখন রাজ্যজুড়ে টানটান উত্তেজনা, ঠিক তখনই সামনে এল মর্মান্তিক এক খবর। গণনা কেন্দ্রে যাওয়ার পথেই প্রাণ হারালেন এক আইএসএফ কর্মী।




 সোমবার সকালে ভাঙড়ের বেশ কয়েকজন আইএসএফ কর্মী একটি ম্যাটাডোরে করে যাচ্ছিলেন, কিন্তু মাঝপথে ঘটে যায় চরম বিপর্যয়। নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি উলটে যাওয়ায় ঘটে এই প্রাণহানি। দুর্ঘটনায় জখম হয়েছেন আরও বেশ কয়েকজন কর্মী, যাঁদের উদ্ধার করে তড়িঘড়ি বিধাননগর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। গণনার শুরুতেই এমন অঘটনে শোকের ছায়া নেমে এসেছে রাজনৈতিক মহলে।




অন্যদিকে, গত রাতেই দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী থানার কালীডাঙা এলাকায় ঘটে গিয়েছে আরও এক ভয়াবহ পথ দুর্ঘটনা। অত্যন্ত দ্রুত গতিতে আসা একটি বাইক প্রথমে এক পথচারীকে ধাক্কা মারে এবং পরে সজোরে আছড়ে পড়ে একটি পাকা দেওয়ালে। এই ঘটনায় নূর আলম লস্কর, সাবির আলি নেয়ে এবং কবির আলি নেয়ে নামে তিন যুবকের মৃত্যু হয়েছে। পুলিশ সোমবার সকালে দেহগুলো ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ভোটগণনার এই আবহে পর পর এই দুর্ঘটনা ও প্রাণহানি এক বিষণ্ণ পরিবেশ তৈরি করেছে।

বিষয় : WestBengalElection DEATHNEWS isfcandidate countingdayupdate

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ১৩ জুন ২০২৬


ভোটগণনার সকালেই রক্তক্ষরণ! গণনা কেন্দ্রে যাওয়ার পথে মৃত্যু আইএসএফ কর্মীর

প্রকাশের তারিখ : ০৪ মে ২০২৬

featured Image
ভোটের ফলাফল ঘিরে যখন রাজ্যজুড়ে টানটান উত্তেজনা, ঠিক তখনই সামনে এল মর্মান্তিক এক খবর। গণনা কেন্দ্রে যাওয়ার পথেই প্রাণ হারালেন এক আইএসএফ কর্মী। সোমবার সকালে ভাঙড়ের বেশ কয়েকজন আইএসএফ কর্মী একটি ম্যাটাডোরে করে যাচ্ছিলেন, কিন্তু মাঝপথে ঘটে যায় চরম বিপর্যয়। নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি উলটে যাওয়ায় ঘটে এই প্রাণহানি। দুর্ঘটনায় জখম হয়েছেন আরও বেশ কয়েকজন কর্মী, যাঁদের উদ্ধার করে তড়িঘড়ি বিধাননগর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। গণনার শুরুতেই এমন অঘটনে শোকের ছায়া নেমে এসেছে রাজনৈতিক মহলে।অন্যদিকে, গত রাতেই দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী থানার কালীডাঙা এলাকায় ঘটে গিয়েছে আরও এক ভয়াবহ পথ দুর্ঘটনা। অত্যন্ত দ্রুত গতিতে আসা একটি বাইক প্রথমে এক পথচারীকে ধাক্কা মারে এবং পরে সজোরে আছড়ে পড়ে একটি পাকা দেওয়ালে। এই ঘটনায় নূর আলম লস্কর, সাবির আলি নেয়ে এবং কবির আলি নেয়ে নামে তিন যুবকের মৃত্যু হয়েছে। পুলিশ সোমবার সকালে দেহগুলো ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ভোটগণনার এই আবহে পর পর এই দুর্ঘটনা ও প্রাণহানি এক বিষণ্ণ পরিবেশ তৈরি করেছে।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার