২০২৬-এর বাংলা বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা ঘিরে সকাল থেকেই উত্তেজনার পারদ তুঙ্গে। একদিকে যেমন ভবানীপুর বা নন্দীগ্রামের দিকে গোটা রাজ্যের নজর, তেমনই শুরুতেই পোস্টাল ব্যালট গণনায় রাজ্যের বিভিন্ন প্রান্তে চমক দিতে শুরু করেছে বিজেপি।
ঘড়ির কাঁটায় ৮টা বাজতেই যখন ভোট গণনা শুরু হয়, তখন থেকেই দেখা যাচ্ছে পদ্ম শিবিরের একাধিক হেভিওয়েট প্রার্থী তাঁদের নিকটতম প্রতিদ্বন্দ্বীদের পিছনে ফেলে এগিয়ে গিয়েছেন। উত্তর থেকে দক্ষিণ— বহু আসনেই প্রাথমিক ট্রেন্ডে গেরুয়া ঝড়ের ইঙ্গিত মিলছে। বিশেষ করে কলকাতার গুরুত্বপূর্ণ আসন রাসবিহারী থেকে শুরু করে শিল্পাঞ্চল আসানসোল বা পাণ্ডবেশ্বর, সব জায়গাতেই প্রথম রাউন্ডের শেষে হাসি চওড়া হচ্ছে বিজেপি শিবিরে। যদিও ইভিএম গণনা বাড়ার সাথে সাথে এই ব্যবধান কোন দিকে যায়, তা নিয়ে রুদ্ধশ্বাস অপেক্ষা চলছে। তবে দিনের শুরুতেই বিজেপির এই জয়জয়কার কর্মী-সমর্থকদের মধ্যে বাড়তি উদ্দীপনা তৈরি করেছে।
সাত সকালেই বিজেপির যে হেভিওয়েট প্রার্থীরা এগিয়ে রয়েছেন:
জগন্নাথ চট্টোপাধ্যায় — সিউড়ি
রুদ্রনীল ঘোষ — শিবপুর
সজল ঘোষ — বরানগর
স্বপন দাশগুপ্ত — রাসবিহারী
হিরণ চট্টোপাধ্যায় — শ্যামপুর
পূর্ণিমা চক্রবর্তী — শ্যামপুকুর
জিতেন্দ্র তিওয়ারি — পাণ্ডবেশ্বর
অগ্নিমিত্রা পল — আসানসোল দক্ষিণ

রোববার, ১৪ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ মে ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন