Hidden Stories (বাংলা)
সর্বশেষ

চওড়া হাসি পদ্মশিবিরে, সন্ধ্যায় সদর দফতরে ভাষণ দেবেন মোদী, সাজো সাজো রব রাজধানীতে!

চওড়া হাসি পদ্মশিবিরে, সন্ধ্যায় সদর দফতরে ভাষণ দেবেন মোদী, সাজো সাজো রব রাজধানীতে!
ছবি সংগৃহীত

নয়াদিল্লি: দেশের চার রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলে বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা শুরু হতেই দেশজুড়ে বইতে শুরু করেছে গেরুয়া হাওয়া! প্রাথমিক ট্রেন্ডে পশ্চিমবঙ্গ, অসম এবং পুদুচেরিতে বিজেপি উল্লেখযোগ্যভাবে এগিয়ে থাকার খবর আসতেই দিল্লিতে দলের সদর দফতরে শুরু হয়ে গিয়েছে উৎসবের মেজাজ। পরিস্থিতি অনুকূল বুঝে সন্ধ্যায় দলের সদর দফতরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জানা গিয়েছে, সেখান থেকেই দেশবাসীর উদ্দেশে বিজয় ভাষণ দেবেন তিনি।




সোমবার সকাল আটটায় ভোট গণনা শুরু হওয়ার পর থেকেই রাজধানী দিল্লির দীনদয়াল উপাধ্যায় মার্গের বিজেপি কার্যালয়ে কর্মীবাহিনীর মধ্যে প্রবল উদ্দীপনা লক্ষ্য করা যায়। সকাল থেকেই সেখানে শুরু হয়ে গিয়েছে মিষ্টিমুখের প্রস্তুতি। বিশাল কড়াইয়ে জিলিপি ভাজা থেকে শুরু করে লাড্ডু ও পুরি তৈরির ধুম লেগেছে। বিজেপি সূত্রের খবর, দিনভর দলীয় কর্মী ও সমর্থকদের জন্য এলাহি মিষ্টিমুখের ব্যবস্থা করা হয়েছে।




বিজেপির দাবি, অসম ও পুদুচেরিতে তারা ফের ক্ষমতায় ফিরতে চলেছে। বিশেষত অসমের ক্ষেত্রে পর পর তিনবার জয়ের রেকর্ড গড়ার বিষয়ে আত্মবিশ্বাসী পদ্মশিবির। অন্যদিকে, পশ্চিমবঙ্গের ফলাফল নিয়েও যথেষ্ট আশাবাদী গেরুয়া নেতৃত্ব। খোদ প্রধানমন্ত্রী মোদী এই রাজ্যগুলি নিয়ে বড় জয়ের প্রত্যাশা ব্যক্ত করেছিলেন, যা গণনার শুরু থেকেই ইন্ধন পাচ্ছে।




প্রধানমন্ত্রীর আগমনের কথা মাথায় রেখে বিজেপি সদর দফতর ও সংলগ্ন এলাকায় কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। দলের সমস্ত শীর্ষস্তরের নেতৃত্ব ইতিপূর্বেই দিল্লিতে পৌঁছে গিয়েছে। সন্ধ্যায় প্রধানমন্ত্রী যখন সদর দফতরে পৌঁছবেন, তখন সেখানে বিশাল জনসমাগমের সম্ভাবনা রয়েছে। দলীয় কর্মীদের উচ্ছ্বাস আর আবিরের রঙে ইতিমধ্যেই রাঙিয়ে উঠেছে চত্বর। এখন কেবল অপেক্ষা প্রধানমন্ত্রীর ভাষণের।

বিষয় : WestBengalElection narendra modi BengalPolitics BJPWestBengal COUNTINGDAY

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

রোববার, ১৪ জুন ২০২৬


চওড়া হাসি পদ্মশিবিরে, সন্ধ্যায় সদর দফতরে ভাষণ দেবেন মোদী, সাজো সাজো রব রাজধানীতে!

প্রকাশের তারিখ : ০৪ মে ২০২৬

featured Image
নয়াদিল্লি: দেশের চার রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলে বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা শুরু হতেই দেশজুড়ে বইতে শুরু করেছে গেরুয়া হাওয়া! প্রাথমিক ট্রেন্ডে পশ্চিমবঙ্গ, অসম এবং পুদুচেরিতে বিজেপি উল্লেখযোগ্যভাবে এগিয়ে থাকার খবর আসতেই দিল্লিতে দলের সদর দফতরে শুরু হয়ে গিয়েছে উৎসবের মেজাজ। পরিস্থিতি অনুকূল বুঝে সন্ধ্যায় দলের সদর দফতরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জানা গিয়েছে, সেখান থেকেই দেশবাসীর উদ্দেশে বিজয় ভাষণ দেবেন তিনি।সোমবার সকাল আটটায় ভোট গণনা শুরু হওয়ার পর থেকেই রাজধানী দিল্লির দীনদয়াল উপাধ্যায় মার্গের বিজেপি কার্যালয়ে কর্মীবাহিনীর মধ্যে প্রবল উদ্দীপনা লক্ষ্য করা যায়। সকাল থেকেই সেখানে শুরু হয়ে গিয়েছে মিষ্টিমুখের প্রস্তুতি। বিশাল কড়াইয়ে জিলিপি ভাজা থেকে শুরু করে লাড্ডু ও পুরি তৈরির ধুম লেগেছে। বিজেপি সূত্রের খবর, দিনভর দলীয় কর্মী ও সমর্থকদের জন্য এলাহি মিষ্টিমুখের ব্যবস্থা করা হয়েছে।বিজেপির দাবি, অসম ও পুদুচেরিতে তারা ফের ক্ষমতায় ফিরতে চলেছে। বিশেষত অসমের ক্ষেত্রে পর পর তিনবার জয়ের রেকর্ড গড়ার বিষয়ে আত্মবিশ্বাসী পদ্মশিবির। অন্যদিকে, পশ্চিমবঙ্গের ফলাফল নিয়েও যথেষ্ট আশাবাদী গেরুয়া নেতৃত্ব। খোদ প্রধানমন্ত্রী মোদী এই রাজ্যগুলি নিয়ে বড় জয়ের প্রত্যাশা ব্যক্ত করেছিলেন, যা গণনার শুরু থেকেই ইন্ধন পাচ্ছে।প্রধানমন্ত্রীর আগমনের কথা মাথায় রেখে বিজেপি সদর দফতর ও সংলগ্ন এলাকায় কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। দলের সমস্ত শীর্ষস্তরের নেতৃত্ব ইতিপূর্বেই দিল্লিতে পৌঁছে গিয়েছে। সন্ধ্যায় প্রধানমন্ত্রী যখন সদর দফতরে পৌঁছবেন, তখন সেখানে বিশাল জনসমাগমের সম্ভাবনা রয়েছে। দলীয় কর্মীদের উচ্ছ্বাস আর আবিরের রঙে ইতিমধ্যেই রাঙিয়ে উঠেছে চত্বর। এখন কেবল অপেক্ষা প্রধানমন্ত্রীর ভাষণের।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার