Hidden Stories (বাংলা)
সর্বশেষ

গণনাকেন্দ্রে মাটি কামড়ে পড়ে থাকুন, ফল যাই হোক মনোবল হারাবেন না: কর্মীদের বার্তা মমতার

গণনাকেন্দ্রে মাটি কামড়ে পড়ে থাকুন, ফল যাই হোক মনোবল হারাবেন না: কর্মীদের বার্তা মমতার
সংগৃহীত

কলকাতা: রাজ্য বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা ঘিরে যখন টানটান উত্তেজনা তুঙ্গে, ঠিক সেই মুহূর্তে দলীয় কর্মীদের মনোবল চাঙ্গা করতে কড়া বার্তা দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ভোট গণনার প্রাথমিক ট্রেন্ডে রাজ্যের বিভিন্ন প্রান্তে শাসকদল চাপে থাকলেও, কর্মীদের আত্মবিশ্বাস না হারানোর পরামর্শ দিয়েছেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের স্পষ্ট নির্দেশ, "শেষ মুহূর্ত পর্যন্ত গণনাকেন্দ্র ছাড়বেন না।"


এদিন দলীয় সূত্রে জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে দিয়েছেন যে গণনার ফল যাই হোক না কেন, কর্মীদের মাটি কামড়ে পড়ে থাকতেই হবে। কাউন্টিং এজেন্টদের উদ্দেশে তাঁর বিশেষ বার্তা —প্রত্যেকটি রাউন্ডের শেষে সার্টিফিকেট না নিয়ে যেন কেউ বাইরে না বেরোন। তিনি আশঙ্কা প্রকাশ করেছেন, বিরোধী শিবির বা অন্য কোনও পক্ষ বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করতে পারে। কিন্তু, তাতে কান দিলে চলবে না।


তৃণমূল নেত্রীর কথায়, "গণনা চলাকালীন অনেক সময় ট্রেন্ড ওঠানামা করে। এতে ঘাবড়ে যাওয়ার কিছু নেই। শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যেতে হবে।" মূলত কমিশনের ধীর গতির আপডেট এবং বেশ কিছু আসনে পিছিয়ে থাকার খবরের মাঝেই কর্মীদের সক্রিয় রাখতে এই রণকৌশল নিয়েছেন তিনি।


তৃণমূল ভবনের তরফে জানানো হয়েছে, নেত্রী প্রতি মুহূর্তের খবরাখবর নিচ্ছেন এবং জেলা নেতৃত্বকে সতর্ক থাকতে বলেছেন। বিশেষ করে জেলাগুলিতে যেখানে ব্যবধান খুব কম, সেখানে বাড়তি নজর দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। মমতার এই বার্তার পর নিচুতলার কর্মীদের মধ্যে ফের নতুন করে তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে বলে দাবি সূত্রের।

বিষয় : WestBengalElection TMC BengalPolitics MamataBanerjee,

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

রোববার, ১৪ জুন ২০২৬


গণনাকেন্দ্রে মাটি কামড়ে পড়ে থাকুন, ফল যাই হোক মনোবল হারাবেন না: কর্মীদের বার্তা মমতার

প্রকাশের তারিখ : ০৪ মে ২০২৬

featured Image
কলকাতা: রাজ্য বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা ঘিরে যখন টানটান উত্তেজনা তুঙ্গে, ঠিক সেই মুহূর্তে দলীয় কর্মীদের মনোবল চাঙ্গা করতে কড়া বার্তা দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ভোট গণনার প্রাথমিক ট্রেন্ডে রাজ্যের বিভিন্ন প্রান্তে শাসকদল চাপে থাকলেও, কর্মীদের আত্মবিশ্বাস না হারানোর পরামর্শ দিয়েছেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের স্পষ্ট নির্দেশ, "শেষ মুহূর্ত পর্যন্ত গণনাকেন্দ্র ছাড়বেন না।"এদিন দলীয় সূত্রে জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে দিয়েছেন যে গণনার ফল যাই হোক না কেন, কর্মীদের মাটি কামড়ে পড়ে থাকতেই হবে। কাউন্টিং এজেন্টদের উদ্দেশে তাঁর বিশেষ বার্তা —প্রত্যেকটি রাউন্ডের শেষে সার্টিফিকেট না নিয়ে যেন কেউ বাইরে না বেরোন। তিনি আশঙ্কা প্রকাশ করেছেন, বিরোধী শিবির বা অন্য কোনও পক্ষ বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করতে পারে। কিন্তু, তাতে কান দিলে চলবে না।তৃণমূল নেত্রীর কথায়, "গণনা চলাকালীন অনেক সময় ট্রেন্ড ওঠানামা করে। এতে ঘাবড়ে যাওয়ার কিছু নেই। শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যেতে হবে।" মূলত কমিশনের ধীর গতির আপডেট এবং বেশ কিছু আসনে পিছিয়ে থাকার খবরের মাঝেই কর্মীদের সক্রিয় রাখতে এই রণকৌশল নিয়েছেন তিনি।তৃণমূল ভবনের তরফে জানানো হয়েছে, নেত্রী প্রতি মুহূর্তের খবরাখবর নিচ্ছেন এবং জেলা নেতৃত্বকে সতর্ক থাকতে বলেছেন। বিশেষ করে জেলাগুলিতে যেখানে ব্যবধান খুব কম, সেখানে বাড়তি নজর দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। মমতার এই বার্তার পর নিচুতলার কর্মীদের মধ্যে ফের নতুন করে তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে বলে দাবি সূত্রের।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার