রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফল নিয়ে টানটান উত্তেজনার মাঝেই ভোটগণনার গতি নিয়ে প্রশ্ন তুলল শাসকদল তৃণমূল কংগ্রেস। সোমবার দুপুরে গণনাকেন্দ্র থেকে নির্বাচন কমিশনের তীব্র সমালোচনা করেন বিদায়ী মন্ত্রী তথা দমদম উত্তরের প্রার্থী চন্দ্রিমা ভট্টাচার্য।
তাঁর অভিযোগ, বেলা গড়িয়ে গেলেও গণনার প্রক্রিয়া অত্যন্ত ধীরগতিতে চলছে; অনেক জায়গায় মাত্র দু-তিন রাউন্ডের কাজ শেষ হয়েছে, আবার কোথাও কোথাও তাও হয়নি। কমিশন কেন এই দীর্ঘসূত্রিতা নিয়ে ‘নির্বাক’ হয়ে আছে, তা নিয়ে কড়া কৈফিয়ত চেয়ে দ্রুত ট্রেন্ড প্রকাশের দাবি জানিয়েছেন তিনি।
প্রাথমিক ট্রেন্ডে বিজেপি ১৮৩টি আসনে এগিয়ে থাকলেও দমে যেতে রাজি নয় ঘাসফুল শিবির। দুপুর সাড়ে ১২টা পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী তৃণমূল ১০২টি আসনে লড়াই চালালেও চন্দ্রিমা ভট্টাচার্য দলীয় কর্মীদের মনোবল চাঙ্গা রাখতে বিশেষ বার্তা দিয়েছেন।
তিনি সাফ জানান, ভোটের ফল প্রাথমিক পর্যায়ে যে ইঙ্গিতই দিক না কেন, তৃণমূল কর্মীরা মাঠ ছাড়বেন না এবং শেষ মুহূর্ত পর্যন্ত নিজেদের দুর্গ আগলে রাখবেন। ডোমকল ও সাগরদিঘিতে বামেদের লিড এবং বিভিন্ন কেন্দ্রে নির্দলদের লড়াইয়ের মাঝে চন্দ্রিমার এই ‘দুর্গ আগলে রাখা’র বার্তা এখন রাজনৈতিক মহলে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

রোববার, ১৪ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ মে ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন