Hidden Stories (বাংলা)
সর্বশেষ

আসানসোল দক্ষিণে ‘অগ্নি-ঝড়’! ৩০ হাজার ভোটে এগিয়ে অগ্নিমিত্রা, ফলপ্রকাশের মাঝেই তৃণমূল ক্যাম্পে হামলা ও রণক্ষেত্র আসানসোল

আসানসোল দক্ষিণে ‘অগ্নি-ঝড়’! ৩০ হাজার ভোটে এগিয়ে অগ্নিমিত্রা, ফলপ্রকাশের মাঝেই তৃণমূল ক্যাম্পে হামলা ও রণক্ষেত্র আসানসোল
File image

আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রে আবারও নিজের দাপট বজায় রাখলেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল। সোমবার গণনার শুরু থেকেই তিনি যে লিড নিতে শুরু করেছিলেন, ১০ রাউন্ড শেষে তা এক বিশাল ব্যবধানে দাঁড়িয়েছে।




 নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, দশম রাউন্ডের শেষে অগ্নিমিত্রা পল তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূলের তাপস বন্দ্যোপাধ্যায়ের চেয়ে ৩০,৩২৪ ভোটে এগিয়ে গিয়েছেন। অগ্নিমিত্রার প্রাপ্ত ভোট যেখানে ৮৩,৬৯৮, সেখানে তাপস বন্দ্যোপাধ্যায় পেয়েছেন ৫৩,৩৭৪ ভোট। প্রাথমিক এই ট্রেন্ড স্পষ্ট করে দিচ্ছে যে, আসানসোলের এই শিল্পাঞ্চলে ঘাসফুল শিবিরের জমি বেশ টলমল। তবে ১৫ রাউন্ড পর্যন্ত গণনা বাকি থাকায় চূড়ান্ত ফলাফলের জন্য চলছে রুদ্ধশ্বাস অপেক্ষা।




অন্যদিকে, গণনার এই উত্তেজনার মাঝেই আসানসোলে ছড়িয়ে পড়েছে চরম অশান্তি। আসানসোল পুরসভার ২১ নম্বর ওয়ার্ডে তৃণমূলের একটি ক্যাম্প অফিসে ঢুকে ব্যাপক ভাঙচুর চালানোর অভিযোগ উঠেছে বিজেপি সমর্থকদের বিরুদ্ধে। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে, লাঠি-বাঁশ নিয়ে হামলায় তৃণমূলের প্রায় ৩৫ জন কর্মী আহত হয়েছেন বলে দাবি করেছেন স্থানীয় কাউন্সিলর শ্রাবণী মণ্ডল।




 গোলমাল থামাতে গিয়ে আক্রান্ত হয়েছেন মহিলা পুলিশকর্মীরাও। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় তড়িঘড়ি মোতায়েন করা হয়েছে বিশাল কেন্দ্রীয় বাহিনী ও র‍্যাফ (RAF)। জওয়ানদের লাঠি উঁচিয়ে বিক্ষোভকারীদের তাড়া করতে দেখা গিয়েছে, যা কার্যত আসানসোল দক্ষিণকে রণক্ষেত্রের চেহারা দিয়েছে।

বিষয় : BJP LEADER TMCVSBJP AGNIMITRAPAUL ASANSOLESOUTH electionresult asansolsviolence

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

রোববার, ১৪ জুন ২০২৬


আসানসোল দক্ষিণে ‘অগ্নি-ঝড়’! ৩০ হাজার ভোটে এগিয়ে অগ্নিমিত্রা, ফলপ্রকাশের মাঝেই তৃণমূল ক্যাম্পে হামলা ও রণক্ষেত্র আসানসোল

প্রকাশের তারিখ : ০৪ মে ২০২৬

featured Image
আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রে আবারও নিজের দাপট বজায় রাখলেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল। সোমবার গণনার শুরু থেকেই তিনি যে লিড নিতে শুরু করেছিলেন, ১০ রাউন্ড শেষে তা এক বিশাল ব্যবধানে দাঁড়িয়েছে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, দশম রাউন্ডের শেষে অগ্নিমিত্রা পল তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূলের তাপস বন্দ্যোপাধ্যায়ের চেয়ে ৩০,৩২৪ ভোটে এগিয়ে গিয়েছেন। অগ্নিমিত্রার প্রাপ্ত ভোট যেখানে ৮৩,৬৯৮, সেখানে তাপস বন্দ্যোপাধ্যায় পেয়েছেন ৫৩,৩৭৪ ভোট। প্রাথমিক এই ট্রেন্ড স্পষ্ট করে দিচ্ছে যে, আসানসোলের এই শিল্পাঞ্চলে ঘাসফুল শিবিরের জমি বেশ টলমল। তবে ১৫ রাউন্ড পর্যন্ত গণনা বাকি থাকায় চূড়ান্ত ফলাফলের জন্য চলছে রুদ্ধশ্বাস অপেক্ষা।অন্যদিকে, গণনার এই উত্তেজনার মাঝেই আসানসোলে ছড়িয়ে পড়েছে চরম অশান্তি। আসানসোল পুরসভার ২১ নম্বর ওয়ার্ডে তৃণমূলের একটি ক্যাম্প অফিসে ঢুকে ব্যাপক ভাঙচুর চালানোর অভিযোগ উঠেছে বিজেপি সমর্থকদের বিরুদ্ধে। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে, লাঠি-বাঁশ নিয়ে হামলায় তৃণমূলের প্রায় ৩৫ জন কর্মী আহত হয়েছেন বলে দাবি করেছেন স্থানীয় কাউন্সিলর শ্রাবণী মণ্ডল। গোলমাল থামাতে গিয়ে আক্রান্ত হয়েছেন মহিলা পুলিশকর্মীরাও। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় তড়িঘড়ি মোতায়েন করা হয়েছে বিশাল কেন্দ্রীয় বাহিনী ও র‍্যাফ (RAF)। জওয়ানদের লাঠি উঁচিয়ে বিক্ষোভকারীদের তাড়া করতে দেখা গিয়েছে, যা কার্যত আসানসোল দক্ষিণকে রণক্ষেত্রের চেহারা দিয়েছে।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার