Hidden Stories (বাংলা)
সর্বশেষ

পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের আগুন! আমিরশাহিতে ইরানের ড্রোন হামলায় রক্তাক্ত ৩ ভারতীয়, চরম হুঁশিয়ারি দিল্লির

পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের আগুন! আমিরশাহিতে ইরানের ড্রোন হামলায় রক্তাক্ত ৩ ভারতীয়, চরম হুঁশিয়ারি দিল্লির
ছবি সংগৃহীত

তেহরান ও নয়াদিল্লি: আশঙ্কা ছিলই, আর সোমবার সেটাই বাস্তব হল। ফের রণক্ষেত্র হয়ে উঠল পশ্চিম এশিয়া। সংযুক্ত আরব আমিরশাহির প্রধান তেল ভাণ্ডার লক্ষ্য করে ভয়াবহ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইরান। আর এই হামলাতেই রক্তাক্ত হলেন তিনজন ভারতীয় নাগরিক। পশ্চিম এশিয়ার এই উত্তপ্ত পরিস্থিতিতে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ভারত সরকার।


সংযুক্ত আরব আমিরশাহির প্রতিরক্ষা মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, সোমবার রাজধানী ফুজাইরাহর প্রধান তেল ভাণ্ডার লক্ষ্য করে একযোগে ১৫টি ক্ষেপণাস্ত্র এবং চারটি ড্রোন হামলা চালায় তেহরান। গত ১৪ মার্চের হামলার স্মৃতি উস্কে দিয়ে এই আক্রমণেও বন্দর সংলগ্ন এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। তেল ভাণ্ডারের ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখা হচ্ছে। তবে, এই ঘটনায় সবচেয়ে উদ্বেগের বিষয় হল তিন ভারতীয় কর্মীর আহত হওয়া।


এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে লিখেছেন, "ফুজাইরাহতে হামলায় তিন ভারতীয় আহত হয়েছেন। এই ঘটনা অত্যন্ত নিন্দনীয়। জনবসতি এবং নিরীহ নাগরিকদের উপর এমন আক্রমণ অবিলম্বে বন্ধ হওয়া উচিত।" নয়াদিল্লির পক্ষ থেকে আলোচনার মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানানো হয়েছে।


অন্যদিকে, এই হামলার কথা সরাসরি অস্বীকার না করলেও ইরানও চরম হুঁশিয়ারি দিয়েছে। মঙ্গলবার সকালে ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি সোশ্যাল মিডিয়ায় কড়া ভাষায় লিখেছেন, "আমেরিকা কিংবা আমিরশাহির পুনরায় কোনও চোরাবালিতে জড়িয়ে পড়া নিয়ে সতর্ক থাকা উচিত।" উল্লেখ্য, গত মার্চ মাসেই ফুজাইরাহ বন্দরে ইরানের হামলার জেরে আগুন লেগে বন্দর সাময়িকভাবে বন্ধ রাখতে হয়েছিল। নতুন করে এই হামলায় পশ্চিম এশিয়ায় যুদ্ধের মেঘ ঘনীভূত হচ্ছে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা।

বিষয় : MIDDLEEASTWAR GlobalConflict iranattack

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ১৩ জুন ২০২৬


পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের আগুন! আমিরশাহিতে ইরানের ড্রোন হামলায় রক্তাক্ত ৩ ভারতীয়, চরম হুঁশিয়ারি দিল্লির

প্রকাশের তারিখ : ০৫ মে ২০২৬

featured Image
তেহরান ও নয়াদিল্লি: আশঙ্কা ছিলই, আর সোমবার সেটাই বাস্তব হল। ফের রণক্ষেত্র হয়ে উঠল পশ্চিম এশিয়া। সংযুক্ত আরব আমিরশাহির প্রধান তেল ভাণ্ডার লক্ষ্য করে ভয়াবহ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইরান। আর এই হামলাতেই রক্তাক্ত হলেন তিনজন ভারতীয় নাগরিক। পশ্চিম এশিয়ার এই উত্তপ্ত পরিস্থিতিতে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ভারত সরকার।সংযুক্ত আরব আমিরশাহির প্রতিরক্ষা মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, সোমবার রাজধানী ফুজাইরাহর প্রধান তেল ভাণ্ডার লক্ষ্য করে একযোগে ১৫টি ক্ষেপণাস্ত্র এবং চারটি ড্রোন হামলা চালায় তেহরান। গত ১৪ মার্চের হামলার স্মৃতি উস্কে দিয়ে এই আক্রমণেও বন্দর সংলগ্ন এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। তেল ভাণ্ডারের ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখা হচ্ছে। তবে, এই ঘটনায় সবচেয়ে উদ্বেগের বিষয় হল তিন ভারতীয় কর্মীর আহত হওয়া।এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে লিখেছেন, "ফুজাইরাহতে হামলায় তিন ভারতীয় আহত হয়েছেন। এই ঘটনা অত্যন্ত নিন্দনীয়। জনবসতি এবং নিরীহ নাগরিকদের উপর এমন আক্রমণ অবিলম্বে বন্ধ হওয়া উচিত।" নয়াদিল্লির পক্ষ থেকে আলোচনার মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানানো হয়েছে।অন্যদিকে, এই হামলার কথা সরাসরি অস্বীকার না করলেও ইরানও চরম হুঁশিয়ারি দিয়েছে। মঙ্গলবার সকালে ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি সোশ্যাল মিডিয়ায় কড়া ভাষায় লিখেছেন, "আমেরিকা কিংবা আমিরশাহির পুনরায় কোনও চোরাবালিতে জড়িয়ে পড়া নিয়ে সতর্ক থাকা উচিত।" উল্লেখ্য, গত মার্চ মাসেই ফুজাইরাহ বন্দরে ইরানের হামলার জেরে আগুন লেগে বন্দর সাময়িকভাবে বন্ধ রাখতে হয়েছিল। নতুন করে এই হামলায় পশ্চিম এশিয়ায় যুদ্ধের মেঘ ঘনীভূত হচ্ছে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার