Hidden Stories (বাংলা)
সর্বশেষ

কালীঘাটে ইতিহাস! খুলে গেল মমতার বাড়ির গলির সেই ‘সিজার ব্যারিকেড’, এখন ঢুকতে পারবেন যে কেউ

কালীঘাটে ইতিহাস! খুলে গেল মমতার বাড়ির গলির সেই ‘সিজার ব্যারিকেড’, এখন ঢুকতে পারবেন যে কেউ
ছবি: সংগৃহীত

কলকাতা: দীর্ঘ দেড় দশকের কড়াকড়ি এক নিমেষেই উধাও! বিধানসভা ভোটে তৃণমূল কংগ্রেসের ভরাডুবি এবং রাজ্যে বিজেপির বিপুল জয়ের পর মঙ্গলবার সকালেই বদলে গেল দক্ষিণ কলকাতার হরিশ চ্যাটার্জি স্ট্রিটের চেনা ছবি! বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির গলির মুখে থাকা সেই বিতর্কিত ‘সিজার ব্যারিকেড’ সরিয়ে দেওয়া হল। যে গলি দিয়ে ঢুকতে গেলে একটা সময় বহু বিধিনিষেধের মুখে পড়তে হত সাধারণ মানুষকে, আজ সেখানে চলাফেরা একেবারে অবাধ!


এত দিন এই গলিটি ছিল কার্যত একটি ‘দুর্গ’। মুখ্যমন্ত্রী মমতার নিরাপত্তার খাতিরে রাস্তার মুখে কাঁচির মতো দুটি গার্ডরেল দিয়ে রাস্তা বন্ধ করে রাখা হত। পুলিশি জিজ্ঞাসাবাদ ছাড়া কাকপক্ষীরও ঢোকার জো ছিল না! এমনকী, মুখ্যমন্ত্রীর প্রতিবেশীদেরও ঘর থেকে বেরোলে পকেটে আধার কার্ড রাখা ছিল বাধ্যতামূলক। পাড়ার মুদি দোকানে ডিম কিনতে গেলেও পরিচয়পত্র দেখাতে হত বাসিন্দাদের। কিন্তু, মঙ্গলবার সকাল হতেই দেখা গেল সেই ব্যারিকেড রাস্তার একপাশে সরিয়ে রাখা হয়েছে!


কী কী বদলে গেল হরিশ চ্যাটার্জি স্ট্রিটে? 


অবাধ প্রবেশ: আগে পরিচয় ও কাজের কারণ না জানিয়ে কেউ গলিতে ঢুকতে পারতেন না। এখন আর নিরাপত্তারক্ষীরা কাউকে আটকাচ্ছেন না।


আধার কার্ডের মুক্তি: স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, দীর্ঘ সময় পর তাঁরা পরিচয়পত্র সঙ্গে না রেখেই স্বাধীনভাবে যাতায়াত করতে পারছেন। রাজু মাহাত নামে এক প্রতিবেশী জানান, "দেখতেই পাচ্ছেন, আজ যাওয়া-আসায় কোনও বাধা নেই।"


নিরাপত্তার শিথিলতা: যদিও পুলিশকর্মীরা এখনও মোতায়েন রয়েছেন, কিন্তু সেই আগের মতো কড়া নজরদারি বা গাড়ি থামিয়ে নথিপত্র যাচাইয়ের ধুম আর নেই।


সোমবার রাতে ফলাফল ঘোষণার পরেই বিজেপির কর্মী-সমর্থকরা কালীঘাট এলাকায় বিজয় মিছিল করেন। বাইক মিছিল পৌঁছয় মুখ্যমন্ত্রীর বাড়ির অদূরেও। তবে, সেই রাতেও ব্যারিকেড ছিল অটুট। কিন্তু, মঙ্গলবার সকালের এই দৃশ্য বুঝিয়ে দিচ্ছে, রাজ্যে ক্ষমতার পালাবদলের সঙ্গে সঙ্গে প্রভাবশালীদের এলাকার দাপটও ফিকে হতে শুরু করেছে। এত দিনের ‘কড়াকড়ি থাকা গলিপথ’ও এখন সাধারণের জন্য উন্মুক্ত!

বিষয় : Mamata Banerjee WestBengalPolitics KOLKATAPOLI CE electionresult kalighat

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

রোববার, ১৪ জুন ২০২৬


কালীঘাটে ইতিহাস! খুলে গেল মমতার বাড়ির গলির সেই ‘সিজার ব্যারিকেড’, এখন ঢুকতে পারবেন যে কেউ

প্রকাশের তারিখ : ০৫ মে ২০২৬

featured Image
কলকাতা: দীর্ঘ দেড় দশকের কড়াকড়ি এক নিমেষেই উধাও! বিধানসভা ভোটে তৃণমূল কংগ্রেসের ভরাডুবি এবং রাজ্যে বিজেপির বিপুল জয়ের পর মঙ্গলবার সকালেই বদলে গেল দক্ষিণ কলকাতার হরিশ চ্যাটার্জি স্ট্রিটের চেনা ছবি! বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির গলির মুখে থাকা সেই বিতর্কিত ‘সিজার ব্যারিকেড’ সরিয়ে দেওয়া হল। যে গলি দিয়ে ঢুকতে গেলে একটা সময় বহু বিধিনিষেধের মুখে পড়তে হত সাধারণ মানুষকে, আজ সেখানে চলাফেরা একেবারে অবাধ!এত দিন এই গলিটি ছিল কার্যত একটি ‘দুর্গ’। মুখ্যমন্ত্রী মমতার নিরাপত্তার খাতিরে রাস্তার মুখে কাঁচির মতো দুটি গার্ডরেল দিয়ে রাস্তা বন্ধ করে রাখা হত। পুলিশি জিজ্ঞাসাবাদ ছাড়া কাকপক্ষীরও ঢোকার জো ছিল না! এমনকী, মুখ্যমন্ত্রীর প্রতিবেশীদেরও ঘর থেকে বেরোলে পকেটে আধার কার্ড রাখা ছিল বাধ্যতামূলক। পাড়ার মুদি দোকানে ডিম কিনতে গেলেও পরিচয়পত্র দেখাতে হত বাসিন্দাদের। কিন্তু, মঙ্গলবার সকাল হতেই দেখা গেল সেই ব্যারিকেড রাস্তার একপাশে সরিয়ে রাখা হয়েছে!কী কী বদলে গেল হরিশ চ্যাটার্জি স্ট্রিটে? অবাধ প্রবেশ: আগে পরিচয় ও কাজের কারণ না জানিয়ে কেউ গলিতে ঢুকতে পারতেন না। এখন আর নিরাপত্তারক্ষীরা কাউকে আটকাচ্ছেন না।আধার কার্ডের মুক্তি: স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, দীর্ঘ সময় পর তাঁরা পরিচয়পত্র সঙ্গে না রেখেই স্বাধীনভাবে যাতায়াত করতে পারছেন। রাজু মাহাত নামে এক প্রতিবেশী জানান, "দেখতেই পাচ্ছেন, আজ যাওয়া-আসায় কোনও বাধা নেই।"নিরাপত্তার শিথিলতা: যদিও পুলিশকর্মীরা এখনও মোতায়েন রয়েছেন, কিন্তু সেই আগের মতো কড়া নজরদারি বা গাড়ি থামিয়ে নথিপত্র যাচাইয়ের ধুম আর নেই।সোমবার রাতে ফলাফল ঘোষণার পরেই বিজেপির কর্মী-সমর্থকরা কালীঘাট এলাকায় বিজয় মিছিল করেন। বাইক মিছিল পৌঁছয় মুখ্যমন্ত্রীর বাড়ির অদূরেও। তবে, সেই রাতেও ব্যারিকেড ছিল অটুট। কিন্তু, মঙ্গলবার সকালের এই দৃশ্য বুঝিয়ে দিচ্ছে, রাজ্যে ক্ষমতার পালাবদলের সঙ্গে সঙ্গে প্রভাবশালীদের এলাকার দাপটও ফিকে হতে শুরু করেছে। এত দিনের ‘কড়াকড়ি থাকা গলিপথ’ও এখন সাধারণের জন্য উন্মুক্ত!

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার