চেন্নাই: তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে অভূতপূর্ব ফল করলেও একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি থলপতি বিজয়ের দল টিভিকে। এই পরিস্থিতিতে রাজ্যে সরকার গড়ার লক্ষ্যে সমর্থন চেয়ে ইতিমধ্যেই বাম, কংগ্রেস এবং অন্য ছোট দলগুলির সঙ্গে আলোচনায় বসতে চলেছেন দক্ষিণী সুপারস্টার।
জাতীয় রাজনীতিতে এবার রীতিমতো আলোড়ন ফেলে দিয়েছে তামিলনাড়ুর ফলাফল। একক বৃহত্তম দল হিসাবে উঠে এসে ১০৮টি আসন জিতেছে বিজয়ের দল। তবে, ২৩৪ আসন বিশিষ্ট বিধানসভায় ম্যাজিক ফিগার ১১৮ ছুঁতে অল্পের জন্য আটকে গিয়েছে তারা। অন্যদিকে, কংগ্রেস-ডিএমকে জোটের ঝুলিতে গিয়েছে ৭৩টি আসন এবং এআইএডিএমকে জোট পেয়েছে ৫২টি আসন।
সূত্রের খবর, সরকার গঠনের প্রয়োজনীয় সমর্থন পেতে বিদুথালাই চিরুথাইগাল কাচি (ভিসিকে), সিপিএম, সিপিআই, কংগ্রেস এবং ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগের (আইইউএমএল) মতো দলগুলির সঙ্গে আলোচনা শুরু করতে চলেছেন বিজয়। শীঘ্রই তাদের আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হবে বলে জানা গিয়েছে।
বর্তমানে কংগ্রেস, ভিসিকে এবং বাম দলগুলি ডিএমকে নেতৃত্বাধীন জোটের অংশ। তবে, ডিএমকের উপর তামিলনাড়ু কংগ্রেস নেতাদের দীর্ঘদিনের অসন্তুষ্টি এবার বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াতে পারে। হাত শিবিরের অভিযোগ, জোটে থাকলেও সরকারে তাদের কোনও অংশীদারিত্ব নেই এবং স্থানীয় প্রশাসনেও তাদের গুরুত্ব দেওয়া হয় না। এই ‘অসম্মান’ থেকেই কংগ্রেসের একটি অংশ নির্বাচনের আগেই বিজয়ের সঙ্গে জোট করতে আগ্রহী ছিল।
এখন যদি কংগ্রেস (৫টি আসন), সিপিআই, সিপিএম, ভিসিকে ও আইইউএমএল (প্রত্যেকে ২টি করে আসন) বিজয়ের টিভিকে-কে সমর্থন করে, তাহলে দ্রাবিড়ভূমের মসনদে বসা নিশ্চিত করবেন থলপতি বিজয়। এর ফলে দক্ষিণ ভারতে এক নতুন অবিজেপি সরকারের পথ প্রশস্ত হতে পারে।
#TamilNaduPolitics #ThalapathyVijay #TVK #DMK #Congress #SouthIndiaNews #HiddenStoriesNews

রোববার, ১৪ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ মে ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন