Hidden Stories (বাংলা)
সর্বশেষ

এবার অভিষেকের ক্যামাক স্ট্রিটের দফতরের সামনে থেকেও বিশেষ নিরাপত্তা তুলে নিল লালবাজার!

এবার অভিষেকের ক্যামাক স্ট্রিটের দফতরের সামনে থেকেও বিশেষ নিরাপত্তা তুলে নিল লালবাজার!
প্রতীকী ছবি

কলকাতা: রাজ্যে ক্ষমতার হাতবদল ঘটতেই আমূল বদলে গেল কলকাতার হাই-প্রোফাইল দুই ঠিকানার ছবি। দীর্ঘ প্রায় এক দশক ধরে যে ক্যামাক স্ট্রিট এবং কালীঘাট ছিল দুর্ভেদ্য পুলিশি প্রহরায় মোড়া, মঙ্গলবার দুপুর গড়াতেই সেখানে দেখা গেল এক নজিরবিহীন দৃশ্য। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের দফতরের সামনে থেকে হঠাৎই তুলে নেওয়া হল পুলিশি নিরাপত্তা! সকালে একই ছবি ধরা পড়েছিল বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাড়াতেও।


এত দিন শেক্সপিয়র সরণি থানা এলাকার অন্তর্গত অভিষেকের দফতরের সামনে পুলিশের কড়া নজরদারি থাকত। এমনকী, গ্রুপ ডি চাকরিপ্রার্থীদের মিছিলের সময় এই এলাকায় সাধারণের প্রবেশ ছিল অত্যন্ত নিয়ন্ত্রিত। মিছিল করার জন্য কলকাতা হাইকোর্ট থেকে অনুমতি আদায় করতে হত চাকরিপ্রার্থীদের! কিন্তু, মঙ্গলবার দুপুরে দেখা যায়, শেক্সপিয়র সরণি থানার অন্তর্গত সেই দফতরের সামনের পুলিশি প্রহরা পুরোপুরি প্রত্যাহার করে নেওয়া হয়েছে!


সবচেয়ে বড় পরিবর্তন দেখা গিয়েছে বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির এলাকায়। এত কাল মুখ্যমন্ত্রীর পাড়াতে ঢুকতে গেলে ‘সিজার্স ব্যারিকেড’-এর কড়াকড়ির সামনে পড়তে হত সাধারণ মানুষকে। প্রতিবেশীদেরও বাড়ি থেকে বেরোনোর সময়েও পকেটে বা ব্যাগে আধার কার্ড রাখতে হত। পরিচয় বা কাজের কারণ জানতে চেয়ে হাজারো প্রশ্ন করতেন নিরাপত্তায় মোতায়েন থাকা পুলিশকর্মীরা। মঙ্গলবার সকাল থেকে সেই সমস্ত ব্যারিকেড সরিয়ে নেওয়া হয়েছে। কালীঘাট থানার অন্তর্গত ওই এলাকা এখন কার্যত ‘মুক্ত’।


রাজ্যে বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতা দখল করতেই বিদায়ী সরকারের বা সরকার ঘনিষ্ঠ ভিভিআইপিদের নিরাপত্তা বলয় আলগা হতে শুরু করেছে। গতকাল রাত পর্যন্ত যে নিশ্ছিদ্র বন্দোবস্ত ছিল, মঙ্গলবার সকালে তা উধাও হওয়া ক্ষমতার পরিবর্তনেরই প্রকাশ্য প্রতিফলন বলে মনে করছে রাজনৈতিক মহল। এখন আর কালীঘাটের সেই গলিতে প্রবেশের জন্য পুলিশের জেরার মুখে পড়তে হচ্ছে না কাউকে।

বিষয় : WestBengalElection kolkatapolitics LALBAZAR CentralForce electionresult CAMACSTREET

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ১৩ জুন ২০২৬


এবার অভিষেকের ক্যামাক স্ট্রিটের দফতরের সামনে থেকেও বিশেষ নিরাপত্তা তুলে নিল লালবাজার!

প্রকাশের তারিখ : ০৫ মে ২০২৬

featured Image
কলকাতা: রাজ্যে ক্ষমতার হাতবদল ঘটতেই আমূল বদলে গেল কলকাতার হাই-প্রোফাইল দুই ঠিকানার ছবি। দীর্ঘ প্রায় এক দশক ধরে যে ক্যামাক স্ট্রিট এবং কালীঘাট ছিল দুর্ভেদ্য পুলিশি প্রহরায় মোড়া, মঙ্গলবার দুপুর গড়াতেই সেখানে দেখা গেল এক নজিরবিহীন দৃশ্য। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের দফতরের সামনে থেকে হঠাৎই তুলে নেওয়া হল পুলিশি নিরাপত্তা! সকালে একই ছবি ধরা পড়েছিল বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাড়াতেও।এত দিন শেক্সপিয়র সরণি থানা এলাকার অন্তর্গত অভিষেকের দফতরের সামনে পুলিশের কড়া নজরদারি থাকত। এমনকী, গ্রুপ ডি চাকরিপ্রার্থীদের মিছিলের সময় এই এলাকায় সাধারণের প্রবেশ ছিল অত্যন্ত নিয়ন্ত্রিত। মিছিল করার জন্য কলকাতা হাইকোর্ট থেকে অনুমতি আদায় করতে হত চাকরিপ্রার্থীদের! কিন্তু, মঙ্গলবার দুপুরে দেখা যায়, শেক্সপিয়র সরণি থানার অন্তর্গত সেই দফতরের সামনের পুলিশি প্রহরা পুরোপুরি প্রত্যাহার করে নেওয়া হয়েছে!সবচেয়ে বড় পরিবর্তন দেখা গিয়েছে বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির এলাকায়। এত কাল মুখ্যমন্ত্রীর পাড়াতে ঢুকতে গেলে ‘সিজার্স ব্যারিকেড’-এর কড়াকড়ির সামনে পড়তে হত সাধারণ মানুষকে। প্রতিবেশীদেরও বাড়ি থেকে বেরোনোর সময়েও পকেটে বা ব্যাগে আধার কার্ড রাখতে হত। পরিচয় বা কাজের কারণ জানতে চেয়ে হাজারো প্রশ্ন করতেন নিরাপত্তায় মোতায়েন থাকা পুলিশকর্মীরা। মঙ্গলবার সকাল থেকে সেই সমস্ত ব্যারিকেড সরিয়ে নেওয়া হয়েছে। কালীঘাট থানার অন্তর্গত ওই এলাকা এখন কার্যত ‘মুক্ত’।রাজ্যে বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতা দখল করতেই বিদায়ী সরকারের বা সরকার ঘনিষ্ঠ ভিভিআইপিদের নিরাপত্তা বলয় আলগা হতে শুরু করেছে। গতকাল রাত পর্যন্ত যে নিশ্ছিদ্র বন্দোবস্ত ছিল, মঙ্গলবার সকালে তা উধাও হওয়া ক্ষমতার পরিবর্তনেরই প্রকাশ্য প্রতিফলন বলে মনে করছে রাজনৈতিক মহল। এখন আর কালীঘাটের সেই গলিতে প্রবেশের জন্য পুলিশের জেরার মুখে পড়তে হচ্ছে না কাউকে।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার