Hidden Stories (বাংলা)
সর্বশেষ

বাংলার মসনদে এবার কে? শাহ আসছেন কলকাতায়, শুভেন্দুর মুখ্যমন্ত্রী হওয়া কি স্রেফ সময়ের অপেক্ষা?

বাংলার মসনদে এবার কে? শাহ আসছেন কলকাতায়, শুভেন্দুর মুখ্যমন্ত্রী হওয়া কি স্রেফ সময়ের অপেক্ষা?
ছবি: সংগৃহীত

কলকাতা: একুশের বিধানসভা নির্বাচনে বাংলায় পটপরিবর্তনের পর এখন সবথেকে বড় প্রশ্ন— কে হচ্ছেন পশ্চিমবঙ্গের পরবর্তী মুখ্যমন্ত্রী? জল্পনার অবসান ঘটাতে এবং বিজেপির পরিষদীয় দলনেতা নির্বাচন করতে আজই কলকাতায় পা রাখছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর সঙ্গে সহকারী পর্যবেক্ষক হিসেবে থাকছেন ওড়িশার মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝি। রাজনৈতিক মহলের মতে, খোদ শাহর পর্যবেক্ষক হিসেবে আসা প্রমাণ করে দেয় যে বাংলার জয়কে দিল্লির কেন্দ্রীয় নেতৃত্ব কতটা বাড়তি গুরুত্ব দিচ্ছে। আর এই দৌড়ে সবথেকে এগিয়ে রয়েছেন নন্দীগ্রাম ও ভবানীপুর— দুই কেন্দ্রেই জয়ী বিজেপির ‘পোস্টার বয়’ শুভেন্দু অধিকারী।

অমিত শাহর অত্যন্ত ঘনিষ্ঠ ও স্নেহভন্য হিসেবে পরিচিত শুভেন্দু দুইবার মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করার শিরোপা মাথায় নিয়ে এই মুহূর্তে মুখ্যমন্ত্রী পদের প্রধান দাবিদার। যদিও চর্চায় স্বপন দাশগুপ্ত, মিঠুন চক্রবর্তী, দিলীপ ঘোষ বা শমীক ভট্টাচার্যের নামও ঘোরাফেরা করছে, এমনকি আরএসএস-এর তরফেও কিছু সুপারিশ রয়েছে, তবে সূত্রের খবর— শাহর সবুজ সংকেত রয়েছে শুভেন্দুর দিকেই। শুভেন্দুর নেতৃত্বে সরকার পরিচালনার জন্য একটি শক্তিশালী উপদেষ্টা কমিটিও গঠন করা হতে পারে, যারা প্রশাসনিক নীতি নির্ধারণে গাইড করবে।

শপথগ্রহণ অনুষ্ঠানের দিনক্ষণ নিয়েও শুরু হয়েছে জোর প্রস্তুতি। সব ঠিক থাকলে আগামী ৯ মে, অর্থাৎ ২৫শে বৈশাখ কবিগুরুর জন্মজয়ন্তীর পুণ্য লগ্নেই বাংলার নতুন মুখ্যমন্ত্রী শপথ নিতে পারেন। ‘বাঙালি বিরোধী’ তকমা ঝেড়ে ফেলতেই এই দিনটি বেছে নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। তবে অনুষ্ঠান কোথায় হবে— রাজভবন, শহিদ মিনার নাকি ব্রিগেড— তা নিয়ে আজই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন শাহ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে বিজেপিশাসিত রাজ্যের একঝাঁক মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে এক মেগা শপথগ্রহণ অনুষ্ঠানের সাক্ষী হতে চলেছে তিলোত্তমা। এখন শুধু সময়ের অপেক্ষা, শাহর সিলমোহর পড়লেই স্পষ্ট হয়ে যাবে বাংলার আগামীর রূপরেখা।



হিডেন স্টোরিজ নিউজ

বিষয় : AmitShah WestBengalPolitics BJPBengal SuvenduAdhikari NewCMWestBengal

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

রোববার, ১৪ জুন ২০২৬


বাংলার মসনদে এবার কে? শাহ আসছেন কলকাতায়, শুভেন্দুর মুখ্যমন্ত্রী হওয়া কি স্রেফ সময়ের অপেক্ষা?

প্রকাশের তারিখ : ০৬ মে ২০২৬

featured Image
কলকাতা: একুশের বিধানসভা নির্বাচনে বাংলায় পটপরিবর্তনের পর এখন সবথেকে বড় প্রশ্ন— কে হচ্ছেন পশ্চিমবঙ্গের পরবর্তী মুখ্যমন্ত্রী? জল্পনার অবসান ঘটাতে এবং বিজেপির পরিষদীয় দলনেতা নির্বাচন করতে আজই কলকাতায় পা রাখছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর সঙ্গে সহকারী পর্যবেক্ষক হিসেবে থাকছেন ওড়িশার মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝি। রাজনৈতিক মহলের মতে, খোদ শাহর পর্যবেক্ষক হিসেবে আসা প্রমাণ করে দেয় যে বাংলার জয়কে দিল্লির কেন্দ্রীয় নেতৃত্ব কতটা বাড়তি গুরুত্ব দিচ্ছে। আর এই দৌড়ে সবথেকে এগিয়ে রয়েছেন নন্দীগ্রাম ও ভবানীপুর— দুই কেন্দ্রেই জয়ী বিজেপির ‘পোস্টার বয়’ শুভেন্দু অধিকারী।অমিত শাহর অত্যন্ত ঘনিষ্ঠ ও স্নেহভন্য হিসেবে পরিচিত শুভেন্দু দুইবার মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করার শিরোপা মাথায় নিয়ে এই মুহূর্তে মুখ্যমন্ত্রী পদের প্রধান দাবিদার। যদিও চর্চায় স্বপন দাশগুপ্ত, মিঠুন চক্রবর্তী, দিলীপ ঘোষ বা শমীক ভট্টাচার্যের নামও ঘোরাফেরা করছে, এমনকি আরএসএস-এর তরফেও কিছু সুপারিশ রয়েছে, তবে সূত্রের খবর— শাহর সবুজ সংকেত রয়েছে শুভেন্দুর দিকেই। শুভেন্দুর নেতৃত্বে সরকার পরিচালনার জন্য একটি শক্তিশালী উপদেষ্টা কমিটিও গঠন করা হতে পারে, যারা প্রশাসনিক নীতি নির্ধারণে গাইড করবে।শপথগ্রহণ অনুষ্ঠানের দিনক্ষণ নিয়েও শুরু হয়েছে জোর প্রস্তুতি। সব ঠিক থাকলে আগামী ৯ মে, অর্থাৎ ২৫শে বৈশাখ কবিগুরুর জন্মজয়ন্তীর পুণ্য লগ্নেই বাংলার নতুন মুখ্যমন্ত্রী শপথ নিতে পারেন। ‘বাঙালি বিরোধী’ তকমা ঝেড়ে ফেলতেই এই দিনটি বেছে নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। তবে অনুষ্ঠান কোথায় হবে— রাজভবন, শহিদ মিনার নাকি ব্রিগেড— তা নিয়ে আজই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন শাহ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে বিজেপিশাসিত রাজ্যের একঝাঁক মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে এক মেগা শপথগ্রহণ অনুষ্ঠানের সাক্ষী হতে চলেছে তিলোত্তমা। এখন শুধু সময়ের অপেক্ষা, শাহর সিলমোহর পড়লেই স্পষ্ট হয়ে যাবে বাংলার আগামীর রূপরেখা।হিডেন স্টোরিজ নিউজ

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার