Hidden Stories (বাংলা)
সর্বশেষ

লোকভবনে মনোজ-রবি বৈঠক! গেজেট নোটিফিকেশন জমা পড়তেই কি মমতার পথ আরও কঠিন হল?

লোকভবনে মনোজ-রবি বৈঠক! গেজেট নোটিফিকেশন জমা পড়তেই কি মমতার পথ আরও কঠিন হল?
ছবি: সংগৃহীত

কলকাতা: বাংলার রাজনীতিতে এবার চূড়ান্ত নাটকীয় মোড়। বুধবার সকালে লোকভবনে (পূর্বতন রাজভবন) রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবির সঙ্গে দীর্ঘ বৈঠক করলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) মনোজ আগরওয়াল। তাঁর হাতে ছিল ২৯৩টি বিধানসভা আসনের গেজেট নোটিফিকেশন। এই বৈঠকের পরই নবান্নের অলিন্দে প্রশ্ন উঠতে শুরু করেছে, তবে কি এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের ইস্তফা না দেওয়ার জেদ বড়সড় আইনি বা সাংবিধানিক প্রতিক্রিয়ার মুখে পড়তে চলেছে?


নিয়ম অনুযায়ী, নির্বাচনের ফলাফল প্রকাশের পর গেজেট নোটিফিকেশন রাজ্যপালের কাছে পেশ করতে হয়। বুধবার সিইও মনোজ আগরওয়াল সেই তথ্যই রাজ্যপালের হাতে তুলে দেন। এর ফলে নতুন সরকার গঠনের প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেল। উল্লেখ্য, এবারের নির্বাচনে বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা পেলেও মমতা বন্দ্যোপাধ্যায় পরাজয় মেনে নিতে অস্বীকার করেছেন এবং সাফ জানিয়েছেন তিনি পদত্যাগ করবেন না। এই অভূতপূর্ব সাংবিধানিক সঙ্কটের আবহেই রাজ্যপালের সঙ্গে সিইওর এই সাক্ষাৎ অত্যন্ত তাৎপর্যপূর্ণ।


বৈঠকে শুধুমাত্র ভোটের ফলাফল নয়, বরং রাজ্যজুড়ে চলা নির্বাচন পরবর্তী হিংসা নিয়েও আলোচনা হয়েছে বলে খবর। রাজ্যের সাংবিধানিক প্রধান হিসেবে রাজ্যপাল রবি বর্তমান পরিস্থিতি সম্পর্কে বিশদ তথ্য নিয়েছেন সিইওর কাছ থেকে। যেহেতু শপথ গ্রহণের আগে পর্যন্ত রাজ্যের রাশ কমিশনের হাতেই থাকে, তাই অশান্তি রুখতে কমিশন কী কী পদক্ষেপ করছে, তাও জানতে চান রাজ্যপাল।


সি ভি আনন্দ বোস ইস্তফা দেওয়ার পর পশ্চিমবঙ্গের দায়িত্ব নিয়েছেন তামিলনাড়ুর প্রাক্তন রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি। দায়িত্ব নেওয়ার পর থেকেই তিনি প্রশাসনের অন্দরে ব্যাপক রদবদল ঘটিয়েছেন। দ্বিতীয় দফা ভোটের আগে পর্যন্ত সেই সক্রিয়তা বজায় ছিল। বুধবারের বৈঠকের পর মনে করা হচ্ছে, সংখ্যাগরিষ্ঠ দলের নেতাকে সরকার গঠনের আমন্ত্রণ জানানোর বিষয়ে রাজ্যপাল এবার চূড়ান্ত পদক্ষেপ করতে পারেন। এখন দেখার, রাজভবন থেকে পরবর্তী ডাক কার কাছে যায়!

বিষয় : CEO WestBengalPolitics GOVERNORRNRAVI GAZETTEMANOJAGARWAL CONSTITUTIONCRISIS

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

রোববার, ১৪ জুন ২০২৬


লোকভবনে মনোজ-রবি বৈঠক! গেজেট নোটিফিকেশন জমা পড়তেই কি মমতার পথ আরও কঠিন হল?

প্রকাশের তারিখ : ০৬ মে ২০২৬

featured Image
কলকাতা: বাংলার রাজনীতিতে এবার চূড়ান্ত নাটকীয় মোড়। বুধবার সকালে লোকভবনে (পূর্বতন রাজভবন) রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবির সঙ্গে দীর্ঘ বৈঠক করলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) মনোজ আগরওয়াল। তাঁর হাতে ছিল ২৯৩টি বিধানসভা আসনের গেজেট নোটিফিকেশন। এই বৈঠকের পরই নবান্নের অলিন্দে প্রশ্ন উঠতে শুরু করেছে, তবে কি এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের ইস্তফা না দেওয়ার জেদ বড়সড় আইনি বা সাংবিধানিক প্রতিক্রিয়ার মুখে পড়তে চলেছে?নিয়ম অনুযায়ী, নির্বাচনের ফলাফল প্রকাশের পর গেজেট নোটিফিকেশন রাজ্যপালের কাছে পেশ করতে হয়। বুধবার সিইও মনোজ আগরওয়াল সেই তথ্যই রাজ্যপালের হাতে তুলে দেন। এর ফলে নতুন সরকার গঠনের প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেল। উল্লেখ্য, এবারের নির্বাচনে বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা পেলেও মমতা বন্দ্যোপাধ্যায় পরাজয় মেনে নিতে অস্বীকার করেছেন এবং সাফ জানিয়েছেন তিনি পদত্যাগ করবেন না। এই অভূতপূর্ব সাংবিধানিক সঙ্কটের আবহেই রাজ্যপালের সঙ্গে সিইওর এই সাক্ষাৎ অত্যন্ত তাৎপর্যপূর্ণ।বৈঠকে শুধুমাত্র ভোটের ফলাফল নয়, বরং রাজ্যজুড়ে চলা নির্বাচন পরবর্তী হিংসা নিয়েও আলোচনা হয়েছে বলে খবর। রাজ্যের সাংবিধানিক প্রধান হিসেবে রাজ্যপাল রবি বর্তমান পরিস্থিতি সম্পর্কে বিশদ তথ্য নিয়েছেন সিইওর কাছ থেকে। যেহেতু শপথ গ্রহণের আগে পর্যন্ত রাজ্যের রাশ কমিশনের হাতেই থাকে, তাই অশান্তি রুখতে কমিশন কী কী পদক্ষেপ করছে, তাও জানতে চান রাজ্যপাল।সি ভি আনন্দ বোস ইস্তফা দেওয়ার পর পশ্চিমবঙ্গের দায়িত্ব নিয়েছেন তামিলনাড়ুর প্রাক্তন রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি। দায়িত্ব নেওয়ার পর থেকেই তিনি প্রশাসনের অন্দরে ব্যাপক রদবদল ঘটিয়েছেন। দ্বিতীয় দফা ভোটের আগে পর্যন্ত সেই সক্রিয়তা বজায় ছিল। বুধবারের বৈঠকের পর মনে করা হচ্ছে, সংখ্যাগরিষ্ঠ দলের নেতাকে সরকার গঠনের আমন্ত্রণ জানানোর বিষয়ে রাজ্যপাল এবার চূড়ান্ত পদক্ষেপ করতে পারেন। এখন দেখার, রাজভবন থেকে পরবর্তী ডাক কার কাছে যায়!

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার