Hidden Stories (বাংলা)
সর্বশেষ

“আর রাজনীতি নয়, অভিনয়েই ফিরছি!” টলিউডে ‘ব্যান’ সংস্কৃতির অবসান চেয়ে বিস্ফোরক দেব

“আর রাজনীতি নয়, অভিনয়েই ফিরছি!” টলিউডে ‘ব্যান’ সংস্কৃতির অবসান চেয়ে বিস্ফোরক দেব
ছবি: সংগৃহীত

কলকাতা: রাজ্যের রাজনৈতিক পট পরিবর্তনের আবহে এবার বড়সড় ঘোষণা করলেন টলিউড সুপারস্টার তথা তৃণমূল কংগ্রেসের সাংসদ দেব। নির্বাচনের ফলাফল এবং ব্যক্তিগত শোকের ধাক্কা সামলে দেব স্পষ্ট জানিয়ে দিলেন, তিনি আর সক্রিয় রাজনীতিতে নিজেকে জড়াতে চান না! বরং, যে টলিউডে সুস্থ কাজের পরিবেশ ফেরাতে তিনি দীর্ঘদিন লড়াই করেছেন, সেই ইন্ডাস্ট্রির পাশে থাকাই এখন তাঁর মূল লক্ষ্য।


রাজ্যে ক্ষমতার বদলকে স্বাগত জানিয়ে দেব বলেন, “ইন্ডাস্ট্রিতে আর কেউ কাউকে ‘ব্যান’ করতে পারবে না। প্রযোজকদের উপর অহেতুক নিয়মের বোঝা চাপানো হবে না।” বিগত সরকারের আমলে অরূপ ও স্বরূপ বিশ্বাসের নির্দেশ অমান্য করায় তাঁকে যে হেনস্থা সহ্য করতে হয়েছিল, সেই ক্ষোভ উগরে দিয়ে দেব জানান, কৌশিক গঙ্গোপাধ্যায় বা সৃজিত মুখোপাধ্যায়ের মতো তাঁকেও ক্ষমা চাইতে বলা হয়েছিল। তাঁর আশা, নতুন সরকার যেন তৃণমূলের করা ভুলগুলির পুনরাবৃত্তি না করে টলিউডের পাশে দাঁড়ায়।


বিজেপিতে যোগ দেওয়ার গুঞ্জন নিয়ে দেবের সপাট জবাব, “রাজনীতি না করলে আমার দিন চলবে না, এমন ভাবার কোনও কারণ নেই। আমি স্রেফ দিদির অনুরোধে রাজনীতিতে এসেছিলাম।” তিনি মনে করিয়ে দেন, রাজনীতির ঊর্ধ্বে উঠে তিনি বরাবরই মিঠুন চক্রবর্তী, রূপা গঙ্গোপাধ্যায় বা সোহিনী সরকারের মতো শিল্পীদের পাশে দাঁড়িয়েছেন, যাঁদের বিভিন্ন সময়ে ‘ব্যান’ করার চেষ্টা হয়েছিল। আরজি কর কাণ্ডে প্রতিবাদের কারণে কাজ হারানো সোহিনীকে নিজের ছবিতে জায়গা দিয়ে দেব প্রমাণ করেছিলেন, তিনি আগে অভিনেতা, পরে রাজনীতিবিদ।


বর্তমানে ইম্পা-এ পিয়া সেনগুপ্তের পদত্যাগ নিয়ে যে ডামাডোল চলছে, সেই বিষয়ে দেবের অবস্থান নিরপেক্ষ। তবে তিনি মনে করিয়ে দেন, অতীতে যখন স্বরূপ বিশ্বাস তাঁর ছবি আটকে দেওয়ার চেষ্টা করেছিলেন, তখন পিয়া সেনগুপ্ত নীরব ছিলেন। দেবের দাবি, তিনি বরাবরই ইন্ডাস্ট্রির মঙ্গল চেয়েছেন এবং ভবিষ্যতেও যিনি বা যাঁরা টলিউডের ভালো চাইবেন, নেপথ্যে থেকে তিনি তাঁদের সমর্থন করবেন।


ভোটের ফলপ্রকাশের দিন প্রিয় পোষ্য ‘লাকি’র মৃত্যুতে মানসিকভাবে ভেঙে পড়লেও দেব একে কোনও ‘অশুভ সঙ্কেত’ মানতে নারাজ। তিনি মনে করেন, জীবনে অনেক কিছু মানিয়ে নিতে হয়। ফেডারেশনের পরবর্তী সভাপতি হওয়ার জল্পনা উড়িয়ে দিয়ে দেবের সাফ কথা, “আর রাজনীতি নয়, আমি আগের মতো মন দিয়ে অভিনয়টাই করতে চাই।”

বিষয় : WestBengalPolitics bengalicinema tollywoodupdate DEV devadhikary

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ১৩ জুন ২০২৬


“আর রাজনীতি নয়, অভিনয়েই ফিরছি!” টলিউডে ‘ব্যান’ সংস্কৃতির অবসান চেয়ে বিস্ফোরক দেব

প্রকাশের তারিখ : ০৬ মে ২০২৬

featured Image
কলকাতা: রাজ্যের রাজনৈতিক পট পরিবর্তনের আবহে এবার বড়সড় ঘোষণা করলেন টলিউড সুপারস্টার তথা তৃণমূল কংগ্রেসের সাংসদ দেব। নির্বাচনের ফলাফল এবং ব্যক্তিগত শোকের ধাক্কা সামলে দেব স্পষ্ট জানিয়ে দিলেন, তিনি আর সক্রিয় রাজনীতিতে নিজেকে জড়াতে চান না! বরং, যে টলিউডে সুস্থ কাজের পরিবেশ ফেরাতে তিনি দীর্ঘদিন লড়াই করেছেন, সেই ইন্ডাস্ট্রির পাশে থাকাই এখন তাঁর মূল লক্ষ্য।রাজ্যে ক্ষমতার বদলকে স্বাগত জানিয়ে দেব বলেন, “ইন্ডাস্ট্রিতে আর কেউ কাউকে ‘ব্যান’ করতে পারবে না। প্রযোজকদের উপর অহেতুক নিয়মের বোঝা চাপানো হবে না।” বিগত সরকারের আমলে অরূপ ও স্বরূপ বিশ্বাসের নির্দেশ অমান্য করায় তাঁকে যে হেনস্থা সহ্য করতে হয়েছিল, সেই ক্ষোভ উগরে দিয়ে দেব জানান, কৌশিক গঙ্গোপাধ্যায় বা সৃজিত মুখোপাধ্যায়ের মতো তাঁকেও ক্ষমা চাইতে বলা হয়েছিল। তাঁর আশা, নতুন সরকার যেন তৃণমূলের করা ভুলগুলির পুনরাবৃত্তি না করে টলিউডের পাশে দাঁড়ায়।বিজেপিতে যোগ দেওয়ার গুঞ্জন নিয়ে দেবের সপাট জবাব, “রাজনীতি না করলে আমার দিন চলবে না, এমন ভাবার কোনও কারণ নেই। আমি স্রেফ দিদির অনুরোধে রাজনীতিতে এসেছিলাম।” তিনি মনে করিয়ে দেন, রাজনীতির ঊর্ধ্বে উঠে তিনি বরাবরই মিঠুন চক্রবর্তী, রূপা গঙ্গোপাধ্যায় বা সোহিনী সরকারের মতো শিল্পীদের পাশে দাঁড়িয়েছেন, যাঁদের বিভিন্ন সময়ে ‘ব্যান’ করার চেষ্টা হয়েছিল। আরজি কর কাণ্ডে প্রতিবাদের কারণে কাজ হারানো সোহিনীকে নিজের ছবিতে জায়গা দিয়ে দেব প্রমাণ করেছিলেন, তিনি আগে অভিনেতা, পরে রাজনীতিবিদ।বর্তমানে ইম্পা-এ পিয়া সেনগুপ্তের পদত্যাগ নিয়ে যে ডামাডোল চলছে, সেই বিষয়ে দেবের অবস্থান নিরপেক্ষ। তবে তিনি মনে করিয়ে দেন, অতীতে যখন স্বরূপ বিশ্বাস তাঁর ছবি আটকে দেওয়ার চেষ্টা করেছিলেন, তখন পিয়া সেনগুপ্ত নীরব ছিলেন। দেবের দাবি, তিনি বরাবরই ইন্ডাস্ট্রির মঙ্গল চেয়েছেন এবং ভবিষ্যতেও যিনি বা যাঁরা টলিউডের ভালো চাইবেন, নেপথ্যে থেকে তিনি তাঁদের সমর্থন করবেন।ভোটের ফলপ্রকাশের দিন প্রিয় পোষ্য ‘লাকি’র মৃত্যুতে মানসিকভাবে ভেঙে পড়লেও দেব একে কোনও ‘অশুভ সঙ্কেত’ মানতে নারাজ। তিনি মনে করেন, জীবনে অনেক কিছু মানিয়ে নিতে হয়। ফেডারেশনের পরবর্তী সভাপতি হওয়ার জল্পনা উড়িয়ে দিয়ে দেবের সাফ কথা, “আর রাজনীতি নয়, আমি আগের মতো মন দিয়ে অভিনয়টাই করতে চাই।”

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার