Hidden Stories (বাংলা)
সর্বশেষ

কাল সকালেই মাধ্যমিকের ফল, অনলাইনে রেজাল্ট দেখতে ফলো করুন এই চারটি সহজ ধাপ!

কাল সকালেই মাধ্যমিকের ফল, অনলাইনে রেজাল্ট দেখতে ফলো করুন এই চারটি সহজ ধাপ!
ছবি: সংগৃহীত

কলকাতা: কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। শুক্রবার সকালেই প্রকাশিত হতে চলেছে ২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষার ফলাফল। পর্ষদ সূত্রে খবর, প্রায় সাড়ে ৯ লক্ষ পরীক্ষার্থীর ভাগ্য প্রকাশ্যে আসতে চলেছে আগামিকাল। মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করবেন।


পর্ষদের বিজ্ঞপ্তি অনুযায়ী, ৮ মে সকাল সাড়ে ৯টায় আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করা হবে। তবে, পরীক্ষার্থীরা অনলাইনে ফলাফল দেখতে পারবে সকাল ১০টা ১৫ মিনিট থেকেই। স্কুলগুলির জন্য মার্কশিট বিতরণের প্রক্রিয়া শুরু হবে সকাল সাড়ে ১০টায়। সংশ্লিষ্ট ক্যাম্প অফিস থেকে মার্কশিট সংগ্রহ করে স্কুলগুলি ছাত্রছাত্রীদের হাতে তা তুলে দেবে।


অনলাইনে রেজাল্ট দেখার পদ্ধতি:

১. পরীক্ষার্থীদের প্রথমেই পর্ষদের নিজস্ব ওয়েবসাইট www.wbbsedata.com অথবা www.wbbse.wb.gov.in-এ লগ ইন করতে হবে।

২. হোমপেজে থাকা ‘রেজাল্ট’ লিঙ্কে ক্লিক করতে হবে।

৩. এরপর নিজের রোল নম্বর, জন্মতারিখ এবং প্রয়োজনীয় তথ্য দিলেই স্ক্রিনে রেজাল্ট ফুটে উঠবে।

৪. ভবিষ্যতের সুবিধার্থে রেজাল্টটি ডাউনলোড করে প্রিন্ট আউট নিয়ে রাখা ভালো।


ফলাফল প্রকাশের আগের এই সময়টা পরীক্ষার্থী ও অভিভাবকদের জন্য বেশ উত্তেজনার। তবে মনোবিদ ও বিশেষজ্ঞদের মতে, অহেতুক দুশ্চিন্তা না করে শান্ত থাকা জরুরি। একটি পরীক্ষা জীবনের শেষ কথা নয়। বরং, রেজাল্টের পর নিজের পছন্দ মতো বিষয় নিয়ে আগামী দিনে কীভাবে শিক্ষাগত ও পেশাগত উন্নতি করা যায়, সেই লক্ষ্য স্থির করাই এখন আসল কাজ।

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ১৩ জুন ২০২৬


কাল সকালেই মাধ্যমিকের ফল, অনলাইনে রেজাল্ট দেখতে ফলো করুন এই চারটি সহজ ধাপ!

প্রকাশের তারিখ : ০৭ মে ২০২৬

featured Image
কলকাতা: কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। শুক্রবার সকালেই প্রকাশিত হতে চলেছে ২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষার ফলাফল। পর্ষদ সূত্রে খবর, প্রায় সাড়ে ৯ লক্ষ পরীক্ষার্থীর ভাগ্য প্রকাশ্যে আসতে চলেছে আগামিকাল। মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করবেন।পর্ষদের বিজ্ঞপ্তি অনুযায়ী, ৮ মে সকাল সাড়ে ৯টায় আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করা হবে। তবে, পরীক্ষার্থীরা অনলাইনে ফলাফল দেখতে পারবে সকাল ১০টা ১৫ মিনিট থেকেই। স্কুলগুলির জন্য মার্কশিট বিতরণের প্রক্রিয়া শুরু হবে সকাল সাড়ে ১০টায়। সংশ্লিষ্ট ক্যাম্প অফিস থেকে মার্কশিট সংগ্রহ করে স্কুলগুলি ছাত্রছাত্রীদের হাতে তা তুলে দেবে।অনলাইনে রেজাল্ট দেখার পদ্ধতি:১. পরীক্ষার্থীদের প্রথমেই পর্ষদের নিজস্ব ওয়েবসাইট www.wbbsedata.com অথবা www.wbbse.wb.gov.in-এ লগ ইন করতে হবে।২. হোমপেজে থাকা ‘রেজাল্ট’ লিঙ্কে ক্লিক করতে হবে।৩. এরপর নিজের রোল নম্বর, জন্মতারিখ এবং প্রয়োজনীয় তথ্য দিলেই স্ক্রিনে রেজাল্ট ফুটে উঠবে।৪. ভবিষ্যতের সুবিধার্থে রেজাল্টটি ডাউনলোড করে প্রিন্ট আউট নিয়ে রাখা ভালো।ফলাফল প্রকাশের আগের এই সময়টা পরীক্ষার্থী ও অভিভাবকদের জন্য বেশ উত্তেজনার। তবে মনোবিদ ও বিশেষজ্ঞদের মতে, অহেতুক দুশ্চিন্তা না করে শান্ত থাকা জরুরি। একটি পরীক্ষা জীবনের শেষ কথা নয়। বরং, রেজাল্টের পর নিজের পছন্দ মতো বিষয় নিয়ে আগামী দিনে কীভাবে শিক্ষাগত ও পেশাগত উন্নতি করা যায়, সেই লক্ষ্য স্থির করাই এখন আসল কাজ।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার