Hidden Stories (বাংলা)
সর্বশেষ

কে হচ্ছেন বাংলার নয়া মুখ্যমন্ত্রী? দক্ষিণেশ্বরে পুজো দিয়েই শাহের ‘মিশন নবান্ন’, আজই কি নামে সিলমোহর?

কে হচ্ছেন বাংলার নয়া মুখ্যমন্ত্রী? দক্ষিণেশ্বরে পুজো দিয়েই শাহের ‘মিশন নবান্ন’, আজই কি নামে সিলমোহর?
ছবি: সংগৃহীত

কলকাতা: অপেক্ষার প্রহর শেষ হতে চলেছে! ২০৭টি আসনে বিপুল জয়ের পর এবার বাংলায় সরকার গঠনের চূড়ান্ত প্রস্তুতি শুরু করে দিল গেরুয়া শিবির। আজ, শুক্রবার বেলা ১১টা নাগাদ কলকাতায় পা রাখলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিমানবন্দর থেকে সোজা দক্ষিণেশ্বর মন্দিরে গিয়ে পুজো দেন তিনি। রাজনৈতিক মহলের মতে, নতুন ইনিংস শুরুর আগে মা কালীর আশীর্বাদ নিতেই শাহের এই মন্দির দর্শন। তবে, সবার নজর এখন নিউ টাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারের দিকে। যেখানে এদিন বিকেলেই বসতে চলেছে হাইভোল্টেজ বৈঠক!


বিজেপির পরিষদীয় রীতি মেনে নবনির্বাচিত বিধায়কদের সঙ্গে বৈঠকে বসবেন পর্যবেক্ষকের দায়িত্বপ্রাপ্ত অমিত শাহ। তাঁর সঙ্গে সহকারী পর্যবেক্ষক হিসাবে রয়েছেন ওড়িশার মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝি। বিধানসভায় এবার বিজেপিই শাসকদল। তাই পরিষদীয় দলনেতা হিসাবে যাঁর নাম ঘোষণা করা হবে, তিনিই হবেন পশ্চিমবঙ্গের পরবর্তী মুখ্যমন্ত্রী।


রাজ্য রাজনীতির অন্দরে এখন একটাই প্রশ্ন— কে বসছেন মুখ্যমন্ত্রীর চেয়ারে? দীর্ঘ লড়াইয়ের মুখ শুভেন্দু অধিকারীর নাম সবথেকে বেশি চর্চায় থাকলেও, চমক দেওয়ার প্রথা বজায় রেখে বিজেপি অন্য কাউকে বেছে নেয় কিনা, তা নিয়ে জল্পনা তুঙ্গে। সূত্রের খবর, আজ সন্ধ্যার মধ্যেই সেই নামের উপর চূড়ান্ত সিলমোহর পড়ে যাবে।


বিজেপির পরিকল্পনা অনুযায়ী, শুক্রবার দুপুরে দলের হবু বিধায়কদের সঙ্গে শাহের মধ্যাহ্নভোজ ও বৈঠক হবে। তারপর শুক্রবার সন্ধ্যায় মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর নেতৃত্বে রাজভবনে রাজ্যপালের কাছে সরকার গঠনের দাবি পেশ করা হবে। সেই প্রক্রিয়া মিটে গেলে শনিবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে মেগা শপথ গ্রহণ অনুষ্ঠান। 


বাংলার রাজনৈতিক ইতিহাসে এক নতুন অধ্যায় শুরুর অপেক্ষায় প্রহর গুনছে কলকাতা তথা গোটা রাজ্য! আজ রাত পোহালেই কি নবান্নের চাবিকাঠি যাচ্ছে শুভেন্দুর হাতে, নাকি উঠে আসবে নতুন কোনও মুখ? উত্তর মিলবে কয়েক ঘণ্টার মধ্যেই।

বিষয় : AmitShah BengalPolitics BJPBengal newcm

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

রোববার, ১৪ জুন ২০২৬


কে হচ্ছেন বাংলার নয়া মুখ্যমন্ত্রী? দক্ষিণেশ্বরে পুজো দিয়েই শাহের ‘মিশন নবান্ন’, আজই কি নামে সিলমোহর?

প্রকাশের তারিখ : ০৮ মে ২০২৬

featured Image
কলকাতা: অপেক্ষার প্রহর শেষ হতে চলেছে! ২০৭টি আসনে বিপুল জয়ের পর এবার বাংলায় সরকার গঠনের চূড়ান্ত প্রস্তুতি শুরু করে দিল গেরুয়া শিবির। আজ, শুক্রবার বেলা ১১টা নাগাদ কলকাতায় পা রাখলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিমানবন্দর থেকে সোজা দক্ষিণেশ্বর মন্দিরে গিয়ে পুজো দেন তিনি। রাজনৈতিক মহলের মতে, নতুন ইনিংস শুরুর আগে মা কালীর আশীর্বাদ নিতেই শাহের এই মন্দির দর্শন। তবে, সবার নজর এখন নিউ টাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারের দিকে। যেখানে এদিন বিকেলেই বসতে চলেছে হাইভোল্টেজ বৈঠক!বিজেপির পরিষদীয় রীতি মেনে নবনির্বাচিত বিধায়কদের সঙ্গে বৈঠকে বসবেন পর্যবেক্ষকের দায়িত্বপ্রাপ্ত অমিত শাহ। তাঁর সঙ্গে সহকারী পর্যবেক্ষক হিসাবে রয়েছেন ওড়িশার মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝি। বিধানসভায় এবার বিজেপিই শাসকদল। তাই পরিষদীয় দলনেতা হিসাবে যাঁর নাম ঘোষণা করা হবে, তিনিই হবেন পশ্চিমবঙ্গের পরবর্তী মুখ্যমন্ত্রী।রাজ্য রাজনীতির অন্দরে এখন একটাই প্রশ্ন— কে বসছেন মুখ্যমন্ত্রীর চেয়ারে? দীর্ঘ লড়াইয়ের মুখ শুভেন্দু অধিকারীর নাম সবথেকে বেশি চর্চায় থাকলেও, চমক দেওয়ার প্রথা বজায় রেখে বিজেপি অন্য কাউকে বেছে নেয় কিনা, তা নিয়ে জল্পনা তুঙ্গে। সূত্রের খবর, আজ সন্ধ্যার মধ্যেই সেই নামের উপর চূড়ান্ত সিলমোহর পড়ে যাবে।বিজেপির পরিকল্পনা অনুযায়ী, শুক্রবার দুপুরে দলের হবু বিধায়কদের সঙ্গে শাহের মধ্যাহ্নভোজ ও বৈঠক হবে। তারপর শুক্রবার সন্ধ্যায় মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর নেতৃত্বে রাজভবনে রাজ্যপালের কাছে সরকার গঠনের দাবি পেশ করা হবে। সেই প্রক্রিয়া মিটে গেলে শনিবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে মেগা শপথ গ্রহণ অনুষ্ঠান। বাংলার রাজনৈতিক ইতিহাসে এক নতুন অধ্যায় শুরুর অপেক্ষায় প্রহর গুনছে কলকাতা তথা গোটা রাজ্য! আজ রাত পোহালেই কি নবান্নের চাবিকাঠি যাচ্ছে শুভেন্দুর হাতে, নাকি উঠে আসবে নতুন কোনও মুখ? উত্তর মিলবে কয়েক ঘণ্টার মধ্যেই।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার