Hidden Stories (বাংলা)
সর্বশেষ

তামিলনাড়ুর মসনদে এবার ‘থলপতি’ রাজ পাক্কা! বাম-কংগ্রেসের সমর্থনে ম্যাজিক ফিগার ছুঁলেন বিজয়

তামিলনাড়ুর মসনদে এবার ‘থলপতি’ রাজ পাক্কা! বাম-কংগ্রেসের সমর্থনে ম্যাজিক ফিগার ছুঁলেন বিজয়
ছবি: সংগৃহীত

চেন্নাই: দক্ষিণ ভারতের রাজনীতিতে এ যেন এক মহাবিপ্লব! দীর্ঘ টানাপড়েনের অবসান ঘটিয়ে অবশেষে তামিলনাড়ুর কুর্সিতে বসতে চলেছেন অভিনেতা থেকে রাজনীতিক হওয়া ‘থলপতি’ বিজয়। তাঁর দল টিভিকে-র পক্ষ থেকে জানানো হয়েছে, সরকার গঠনের জন্য প্রয়োজনীয় জাদুসংখ্যা বা ম্যাজিক ফিগার এখন তাদের পকেটে। আর, এই অসাধ্য সাধনে বিজয়ের ঢাল হয়ে দাঁড়িয়েছে কংগ্রেস এবং দুই বাম দল — সিপিএম ও সিপিআই।


বিজয় এককভাবে লড়াই করলেও সরকার গড়তে যে সমর্থনের প্রয়োজন ছিল, তা নিয়ে জল্পনা ছিল তুঙ্গে। শুক্রবার বিকেলের পাওয়া খবর অনুযায়ী, কংগ্রেস ও ভিসিকে-র পাশাপাশি দুই বাম দল বিজয়ের হাত ধরার সিদ্ধান্ত নেওয়ায় সমীকরণ এক লহমায় বদলে গিয়েছে। এই চার দলের সমর্থন মেলায় বিজয়ের সামনে এখন আর সরকার গড়ার ক্ষেত্রে কোনও আইনি বা সংখ্যাতাত্ত্বিক বাধা নেই।


টিভিকে সূত্র মারফত জানা গিয়েছে, আজ শুক্রবার বিকেলেই চেন্নাইয়ের লোকভবনে রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকরের সঙ্গে দেখা করবেন বিজয়। সেখানেই তিনি প্রয়োজনীয় সমর্থনের নথি পেশ করে সরকার গঠনের দাবি জানাবেন। রাজভবনের বাইরেই কংগ্রেস ও বাম নেতাদের সঙ্গে নিয়ে একটি মেগা যৌথ সাংবাদিক বৈঠক করার কথা রয়েছে তাঁর।


পর্দার ‘থলপতি’কে রক্তমাংসের মুখ্যমন্ত্রী হিসাবে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন তাঁর কোটি কোটি অনুরাগী। তামিল রাজনীতির দুই স্তম্ভ ডিএমকে এবং এআইএডিএমকে-র বাইরে নতুন এই জোট সরকার দক্ষিণের রাজনীতিতে কতটা প্রভাব ফেলে, এখন সেটাই দেখার। বিজয়ের এই জয়কে অনেকেই ‘নতুন ভোরের শুরু’ বলে অভিহিত করছেন।

বিষয় : thalapathyvijay southpolitics tamilnadupolitics vijaycm

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

রোববার, ১৪ জুন ২০২৬


তামিলনাড়ুর মসনদে এবার ‘থলপতি’ রাজ পাক্কা! বাম-কংগ্রেসের সমর্থনে ম্যাজিক ফিগার ছুঁলেন বিজয়

প্রকাশের তারিখ : ০৮ মে ২০২৬

featured Image
চেন্নাই: দক্ষিণ ভারতের রাজনীতিতে এ যেন এক মহাবিপ্লব! দীর্ঘ টানাপড়েনের অবসান ঘটিয়ে অবশেষে তামিলনাড়ুর কুর্সিতে বসতে চলেছেন অভিনেতা থেকে রাজনীতিক হওয়া ‘থলপতি’ বিজয়। তাঁর দল টিভিকে-র পক্ষ থেকে জানানো হয়েছে, সরকার গঠনের জন্য প্রয়োজনীয় জাদুসংখ্যা বা ম্যাজিক ফিগার এখন তাদের পকেটে। আর, এই অসাধ্য সাধনে বিজয়ের ঢাল হয়ে দাঁড়িয়েছে কংগ্রেস এবং দুই বাম দল — সিপিএম ও সিপিআই।বিজয় এককভাবে লড়াই করলেও সরকার গড়তে যে সমর্থনের প্রয়োজন ছিল, তা নিয়ে জল্পনা ছিল তুঙ্গে। শুক্রবার বিকেলের পাওয়া খবর অনুযায়ী, কংগ্রেস ও ভিসিকে-র পাশাপাশি দুই বাম দল বিজয়ের হাত ধরার সিদ্ধান্ত নেওয়ায় সমীকরণ এক লহমায় বদলে গিয়েছে। এই চার দলের সমর্থন মেলায় বিজয়ের সামনে এখন আর সরকার গড়ার ক্ষেত্রে কোনও আইনি বা সংখ্যাতাত্ত্বিক বাধা নেই।টিভিকে সূত্র মারফত জানা গিয়েছে, আজ শুক্রবার বিকেলেই চেন্নাইয়ের লোকভবনে রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকরের সঙ্গে দেখা করবেন বিজয়। সেখানেই তিনি প্রয়োজনীয় সমর্থনের নথি পেশ করে সরকার গঠনের দাবি জানাবেন। রাজভবনের বাইরেই কংগ্রেস ও বাম নেতাদের সঙ্গে নিয়ে একটি মেগা যৌথ সাংবাদিক বৈঠক করার কথা রয়েছে তাঁর।পর্দার ‘থলপতি’কে রক্তমাংসের মুখ্যমন্ত্রী হিসাবে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন তাঁর কোটি কোটি অনুরাগী। তামিল রাজনীতির দুই স্তম্ভ ডিএমকে এবং এআইএডিএমকে-র বাইরে নতুন এই জোট সরকার দক্ষিণের রাজনীতিতে কতটা প্রভাব ফেলে, এখন সেটাই দেখার। বিজয়ের এই জয়কে অনেকেই ‘নতুন ভোরের শুরু’ বলে অভিহিত করছেন।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার