Hidden Stories (বাংলা)
সর্বশেষ

‘১৫ বছর আগে এসব ছিল না’, তৃণমূল হারতেই সুরবদল রচনার! তবে কি এবার ফুলবদল?

প্রকাশ : ০৮ মে ২০২৬
‘১৫ বছর আগে এসব ছিল না’, তৃণমূল হারতেই সুরবদল রচনার! তবে কি এবার ফুলবদল?

কলকাতা: বঙ্গে রাজনৈতিক পালাবদলের হাওয়া লাগতেই টলিউড পাড়ায় শুরু হয়েছে ‘ডিগবাজি’র পালা! এবার সেই তালিকায় সবথেকে বড় চমক তৃণমূলের তারকা সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। যে দলের টিকিটে জিতে তিনি হুগলির সাংসদ হয়েছেন, সেই তৃণমূলের শাসনকালেই টলিউডের কাজের পরিবেশ ‘অশান্ত’ ছিল বলে বিস্ফোরক দাবি করলেন ‘দিদি নম্বর ওয়ান’। তাঁর এই ‘১৮০ ডিগ্রি’ ঘুরে যাওয়া মন্তব্য ঘিরে এখন টলিউড থেকে রাজনৈতিক মহল — সর্বত্রই শোরগোল।


বিগত ১৫ বছর ধরে টলিউড স্টুডিয়ো পাড়ায় রাজনীতির নাগপাশ নিয়ে বারবার অভিযোগ উঠেছে। এবার সেই সুরেই সুর মেলালেন খোদ ঘাসফুল শিবিরের সাংসদ। রচনার কথায়, “মানতেই হবে, ১৫ বছর আগে কোনও রাজনৈতিক দল এসে ফিল্ম ইন্ডাস্ট্রি চালাত না। আমরা আগে যখন কাজ করেছি, তখন ইম্পা বা ফোরামের নিজস্ব প্রধান থাকতেন। খুব শান্তিতে আনন্দের সঙ্গে কাজ হত। কিন্তু, ইদানিংকালে পরিবেশ খুব অশান্ত হয়ে উঠেছিল, যা অনেকেই মেনে নিতে পারছিলেন না।”


তিন দশকেরও বেশি সময় ধরে ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত সিনিয়র এই অভিনেত্রীকে প্রশ্ন করা হয়, কেন তিনি এতদিন এই ‘ব্যান কালচার’ বা রাজনীতির বাড়বাড়ন্ত নিয়ে মুখ খোলেননি? উত্তরে রচনা অত্যন্ত সোজাসাপ্টা ভাষায় দাবি করেন, “যেহেতু সরকার তাদের (তৃণমূলের) ছিল, তাই আমরা হয়তো সেভাবে জোর গলায় আওয়াজ তুলতে পারিনি।” রচনার এই মন্তব্য থেকেই স্পষ্ট যে, দলের অন্দরে থেকেও তিনি দমবন্ধ করা পরিবেশে ছিলেন!


রচনার বিস্ফোরক দাবি এখানেই শেষ নয়। তিনি সংবাদমাধ্যমের সামনে জানান, প্রচারের সময় সাধারণ মানুষের আচরণ দেখেই তিনি বুঝতে পেরেছিলেন তৃণমূলকে মানুষ আর সমর্থন করছে না। তাঁর কথায়, “বহু মানুষ আসতেন সেলফি তুলে চলে যেতেন। তা দেখেই আমার সন্দেহ হয়েছিল যে তাঁরা শুধু আমাকে দেখতেই আসছেন, ভোটবাক্সে হয়তো এর প্রতিফলন নেই।”


নির্বাচনী ফলাফলে রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পরেই রচনার এই ‘উলটো সুর’ ঘিরে জল্পনা তুঙ্গে। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে, রাজ্যে ক্ষমতার পালাবদলের সঙ্গে সঙ্গেই নিজের রাজনৈতিক ভবিষ্যৎ সুরক্ষিত করতেই কি এই ডিগবাজি? নাকি সত্যিই মনের কথা প্রকাশ করলেন অভিনেত্রী? হুগলির সাংসদের এই মন্তব্যের পর ঘাসফুল শিবিরের সঙ্গে তাঁর সম্পর্ক কোন দিকে মোড় নেয়, এখন সেটাই দেখার।

বিষয় : WestBengalElection TOLLYWOODPOLITICS rachanabanerjee politicaluturn

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

রোববার, ১৪ জুন ২০২৬


‘১৫ বছর আগে এসব ছিল না’, তৃণমূল হারতেই সুরবদল রচনার! তবে কি এবার ফুলবদল?

প্রকাশের তারিখ : ০৮ মে ২০২৬

featured Image
কলকাতা: বঙ্গে রাজনৈতিক পালাবদলের হাওয়া লাগতেই টলিউড পাড়ায় শুরু হয়েছে ‘ডিগবাজি’র পালা! এবার সেই তালিকায় সবথেকে বড় চমক তৃণমূলের তারকা সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। যে দলের টিকিটে জিতে তিনি হুগলির সাংসদ হয়েছেন, সেই তৃণমূলের শাসনকালেই টলিউডের কাজের পরিবেশ ‘অশান্ত’ ছিল বলে বিস্ফোরক দাবি করলেন ‘দিদি নম্বর ওয়ান’। তাঁর এই ‘১৮০ ডিগ্রি’ ঘুরে যাওয়া মন্তব্য ঘিরে এখন টলিউড থেকে রাজনৈতিক মহল — সর্বত্রই শোরগোল।বিগত ১৫ বছর ধরে টলিউড স্টুডিয়ো পাড়ায় রাজনীতির নাগপাশ নিয়ে বারবার অভিযোগ উঠেছে। এবার সেই সুরেই সুর মেলালেন খোদ ঘাসফুল শিবিরের সাংসদ। রচনার কথায়, “মানতেই হবে, ১৫ বছর আগে কোনও রাজনৈতিক দল এসে ফিল্ম ইন্ডাস্ট্রি চালাত না। আমরা আগে যখন কাজ করেছি, তখন ইম্পা বা ফোরামের নিজস্ব প্রধান থাকতেন। খুব শান্তিতে আনন্দের সঙ্গে কাজ হত। কিন্তু, ইদানিংকালে পরিবেশ খুব অশান্ত হয়ে উঠেছিল, যা অনেকেই মেনে নিতে পারছিলেন না।”তিন দশকেরও বেশি সময় ধরে ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত সিনিয়র এই অভিনেত্রীকে প্রশ্ন করা হয়, কেন তিনি এতদিন এই ‘ব্যান কালচার’ বা রাজনীতির বাড়বাড়ন্ত নিয়ে মুখ খোলেননি? উত্তরে রচনা অত্যন্ত সোজাসাপ্টা ভাষায় দাবি করেন, “যেহেতু সরকার তাদের (তৃণমূলের) ছিল, তাই আমরা হয়তো সেভাবে জোর গলায় আওয়াজ তুলতে পারিনি।” রচনার এই মন্তব্য থেকেই স্পষ্ট যে, দলের অন্দরে থেকেও তিনি দমবন্ধ করা পরিবেশে ছিলেন!রচনার বিস্ফোরক দাবি এখানেই শেষ নয়। তিনি সংবাদমাধ্যমের সামনে জানান, প্রচারের সময় সাধারণ মানুষের আচরণ দেখেই তিনি বুঝতে পেরেছিলেন তৃণমূলকে মানুষ আর সমর্থন করছে না। তাঁর কথায়, “বহু মানুষ আসতেন সেলফি তুলে চলে যেতেন। তা দেখেই আমার সন্দেহ হয়েছিল যে তাঁরা শুধু আমাকে দেখতেই আসছেন, ভোটবাক্সে হয়তো এর প্রতিফলন নেই।”নির্বাচনী ফলাফলে রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পরেই রচনার এই ‘উলটো সুর’ ঘিরে জল্পনা তুঙ্গে। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে, রাজ্যে ক্ষমতার পালাবদলের সঙ্গে সঙ্গেই নিজের রাজনৈতিক ভবিষ্যৎ সুরক্ষিত করতেই কি এই ডিগবাজি? নাকি সত্যিই মনের কথা প্রকাশ করলেন অভিনেত্রী? হুগলির সাংসদের এই মন্তব্যের পর ঘাসফুল শিবিরের সঙ্গে তাঁর সম্পর্ক কোন দিকে মোড় নেয়, এখন সেটাই দেখার।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার