তৃণমূল কংগ্রেসের অন্দরের টানাপোড়েন ঘিরে রাজনৈতিক মহলে জল্পনা ক্রমশ বাড়ছে। এবার সেই জল্পনার কেন্দ্রবিন্দুতে উঠে এলেন প্রবীণ তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, দলের বিদ্রোহী শিবিরের একাংশ তাঁকে সামনে রেখে নিজেদের অবস্থান আরও সুসংগঠিত করার ভাবনা চিন্তা করছে।
সই-জালিয়াতি তদন্তে এবার মুখোমুখি অভিষেক-কুণাল?
দলীয় সূত্রে দাবি, সাম্প্রতিক রাজনৈতিক ঘটনাপ্রবাহ এবং সাংসদদের একাংশের অসন্তোষের আবহে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নাম নতুন করে আলোচনায় এসেছে। দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা এবং দলের পুরনো মুখ হিসেবে তাঁর গ্রহণযোগ্যতা এখনও যথেষ্ট বলেই মনে করছেন অনেকেই। সেই কারণেই সম্ভাব্য নেতৃত্বের প্রশ্নে তাঁর নাম উঠে আসছে।
দিল্লিতে পৌঁছেই তৃণমূল সাংসদ কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের বাসভবনে যান বলে সূত্রের খবর। তাঁর সঙ্গে ছিলেন তৃণমূল সাংসদ শতাব্দী রায়ও। এরপর থেকেই তৃণমূলের অন্দরে নানা জল্পনা শুরু হয়েছে। লোকসভায় তৃণমূলের অন্যতম প্রবীণ মুখ সুদীপ বন্দ্যোপাধ্যায়। দীর্ঘদিন তিনি দলের লোকসভা দলনেতার দায়িত্ব সামলেছেন। পরে সেই দায়িত্ব দেওয়া হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। সেই সময় রাজনৈতিক মহলের একাংশের মধ্যে প্রশ্ন উঠেছিল, এতে কি সুদীপের সঙ্গে দলের দূরত্ব বাড়বে? যদিও প্রকাশ্যে কখনও এমন কোনও ইঙ্গিত দেননি তিনি।
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, যদি সত্যিই সুদীপ বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে কোনও নতুন সাংগঠনিক সমীকরণ তৈরি হয়, তাহলে তা তৃণমূলের অভ্যন্তরীণ রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। তবে আপাতত সবটাই জল্পনার পর্যায়ে।

শনিবার, ১৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ জুন ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন