Hidden Stories (বাংলা)
সর্বশেষ

এক ক্লিকেই সব শেষ! মমতা-অভিষেককে ‘আনফলো’ করল কলকাতা পুলিশ, লালবাজারের তালিকায় এখন শুধুই মোদী-শাহ?

এক ক্লিকেই সব শেষ! মমতা-অভিষেককে ‘আনফলো’ করল কলকাতা পুলিশ, লালবাজারের তালিকায় এখন শুধুই মোদী-শাহ?
প্রতীকী ছবি

বাংলার রাজনৈতিক পট পরিবর্তনের রেশ এবার আছড়ে পড়ল সমাজমাধ্যমেও! শুভেন্দু অধিকারীর শপথ গ্রহণের কয়েক ঘণ্টার মধ্যেই বড়সড় রদবদল ঘটে গেল কলকাতা পুলিশের অফিসিয়াল এক্স (টুইটার) হ্যান্ডেলে। 


দীর্ঘদিনের অভ্যেস বদলে রাতারাতি প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ‘আনফলো’ করে দিল লালবাজার। বদলে সেই তালিকায় এখন উজ্জ্বল উপস্থিতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং পিএমও-র। এমনকি নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর অ্যাকাউন্টকেও অনুসরণ করা শুরু করেছে শহর পুলিশ। বর্তমানে মোট ৪২টি অ্যাকাউন্টকে ফলো করছে তারা, যে তালিকায় এখন শুধুই দিল্লির হেভিওয়েটদের দাপট!


তবে শুধু ভার্চুয়াল জগতেই নয়, বাস্তবের মাটিতেও বদলেছে ছবিটা। ফল প্রকাশের পর থেকেই মমতার বাড়ির সামনের সেই পরিচিত ‘সিজ়ারস ব্যারিকেড’ এখন অতীত। একটা সময় যেখানে প্রতিবেশীদেরও আধার কার্ড দেখিয়ে যাতায়াত করতে হতো, সেই এলাকা এখন পুলিশের কড়াকড়ি মুক্ত। 


একই ছবি ধরা পড়েছে অভিষেকের ক্যামাক স্ট্রিটের দফতর এবং তাঁর শান্তিনিকেতন বাসভবনেও। পুলিশের স্ক্যানার থেকে অতিরিক্ত প্রহরা—নিমিষেই উধাও সবকিছুই। বিদায়ী মুখ্যমন্ত্রী হিসেবে যেটুকু প্রোটোকল প্রাপ্য, সেটুকুই বজায় থাকছে এখন। লালবাজারের এই আচমকা ভোলবদল কি কেবলই প্রোটোকল, নাকি এর পিছনে লুকিয়ে আছে গভীর কোনো রাজনৈতিক বার্তা? তা নিয়ে এখন তোলপাড় নেটপাড়া!

বিষয় : Mamata Banerjee Narendra Modi AmitShah KOLKATAPOLICE Suvendu Adhikary SOCIALMEDIASHIT

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ১৩ জুন ২০২৬


এক ক্লিকেই সব শেষ! মমতা-অভিষেককে ‘আনফলো’ করল কলকাতা পুলিশ, লালবাজারের তালিকায় এখন শুধুই মোদী-শাহ?

প্রকাশের তারিখ : ০৯ মে ২০২৬

featured Image
বাংলার রাজনৈতিক পট পরিবর্তনের রেশ এবার আছড়ে পড়ল সমাজমাধ্যমেও! শুভেন্দু অধিকারীর শপথ গ্রহণের কয়েক ঘণ্টার মধ্যেই বড়সড় রদবদল ঘটে গেল কলকাতা পুলিশের অফিসিয়াল এক্স (টুইটার) হ্যান্ডেলে। দীর্ঘদিনের অভ্যেস বদলে রাতারাতি প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ‘আনফলো’ করে দিল লালবাজার। বদলে সেই তালিকায় এখন উজ্জ্বল উপস্থিতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং পিএমও-র। এমনকি নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর অ্যাকাউন্টকেও অনুসরণ করা শুরু করেছে শহর পুলিশ। বর্তমানে মোট ৪২টি অ্যাকাউন্টকে ফলো করছে তারা, যে তালিকায় এখন শুধুই দিল্লির হেভিওয়েটদের দাপট!তবে শুধু ভার্চুয়াল জগতেই নয়, বাস্তবের মাটিতেও বদলেছে ছবিটা। ফল প্রকাশের পর থেকেই মমতার বাড়ির সামনের সেই পরিচিত ‘সিজ়ারস ব্যারিকেড’ এখন অতীত। একটা সময় যেখানে প্রতিবেশীদেরও আধার কার্ড দেখিয়ে যাতায়াত করতে হতো, সেই এলাকা এখন পুলিশের কড়াকড়ি মুক্ত। একই ছবি ধরা পড়েছে অভিষেকের ক্যামাক স্ট্রিটের দফতর এবং তাঁর শান্তিনিকেতন বাসভবনেও। পুলিশের স্ক্যানার থেকে অতিরিক্ত প্রহরা—নিমিষেই উধাও সবকিছুই। বিদায়ী মুখ্যমন্ত্রী হিসেবে যেটুকু প্রোটোকল প্রাপ্য, সেটুকুই বজায় থাকছে এখন। লালবাজারের এই আচমকা ভোলবদল কি কেবলই প্রোটোকল, নাকি এর পিছনে লুকিয়ে আছে গভীর কোনো রাজনৈতিক বার্তা? তা নিয়ে এখন তোলপাড় নেটপাড়া!

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার