ধরি ধরি করেও ধরা দিল না সেই কাঙ্ক্ষিত মুহূর্ত! শুক্রবার বিকেল পর্যন্ত যেখানে বিজয়ের শপথ গ্রহণ নিয়ে উৎসবের মেজাজ ছিল তুঙ্গে, সেখানে শেষ মুহূর্তে তৈরি হলো চরম অনিশ্চয়তা। ১১৮ বিধায়কের সমর্থন নিয়ে সরকার গড়ার দাবি জানালেও, রাজ্যপাল রাজেন্দ্র আরলেকারের কড়া অবস্থানের সামনে আপাতত থমকে গেলেন অভিনেতা-রাজনীতিবিদ বিজয়।
মাত্র ১০টি আসনের অঙ্কে আটকে গেল প্রথম নির্বাচনে ১০৮টি আসনে জিতে চমকে দেওয়া বিজয়ের দল 'টিভিকে'। যদিও কংগ্রেস ও বামেদের সমর্থন নিয়ে পাল্লা ভারি করার চেষ্টা চলছিল, কিন্তু ভিসিকে (VCK) দলের সমর্থনের চিঠি না মেলা এবং শেষ মুহূর্তে আইইউএমএল (IUML)-এর সরে দাঁড়ানোয় পুরো সমীকরণটাই এখন জটিল হয়ে দাঁড়িয়েছে।
রাজভবন সূত্রে খবর, বিজয় ১১৬ জন বিধায়কের স্বাক্ষর জমা দিলেও রাজ্যপাল স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ১১৮ জনের পূর্ণ সমর্থন ছাড়া তিনি কাউকেই শপথবাক্য পাঠ করাবেন না। এই টালমাটাল পরিস্থিতির সুযোগ নিতে এবার ময়দানে নেমে পড়েছে টিটিভি দিনাকরণের দল এএমএমকে-ও।
তারা ইতিমধ্যেই এআইএডিএমকে-কে সরকার গড়তে দেওয়ার দাবি জানিয়ে রাজ্যপালকে চিঠি দিয়েছে। রাজনীতির এই জটিল দাবার চালে বিজয়ের তামিলনাড়ু দখলের স্বপ্ন কি আজ পূরণ হবে, নাকি অন্য কোনো নাটকীয় মোড় নিতে চলেছে এই লড়াই—সেদিকেই এখন নজর গোটা দেশের!
বিষয় : politicaldrama tamilnadupolitics vijay

শনিবার, ১৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ মে ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন