মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষা নিট (NEET 2026) নিয়ে ফের একবার দেশজুড়ে বড়সড় কেলেঙ্কারির ছায়া। লাখ লাখ পরীক্ষার্থীর ভবিষ্যৎ কি তবে অন্ধকারে? রাজস্থানের শিকর জেলা থেকে উঠে আসা এক চাঞ্চল্যকর তথ্যে শোরগোল পড়ে গিয়েছে শিক্ষা মহলে। অভিযোগ উঠেছে, পরীক্ষার আসল প্রশ্নপত্রের সঙ্গে একটি নির্দিষ্ট 'গেস পেপার'-এর প্রায় ৮০ শতাংশ মিল পাওয়া গিয়েছে। ফিজিক্স, কেমিস্ট্রি ও বায়োলজি মিলিয়ে মোট ৭২০ নম্বরের মধ্যে ৬০০ নম্বরের প্রশ্নই আগে থেকে পড়ুয়াদের হাতে থাকা ওই প্র্যাকটিস সেটের সঙ্গে হুবহু এক! শুধু প্রশ্ন নয়, উত্তরের বিকল্প বা অপশনগুলো পর্যন্ত এক হওয়ায় প্রশ্ন উঠতে শুরু করেছে— তবে কি পরীক্ষা হওয়ার আগেই নিটের প্রশ্ন ফাঁস হয়ে গিয়েছিল?
তদন্তে নেমে রাজস্থান স্পেশাল অপারেশন গ্রুপ জানতে পেরেছে, পরীক্ষার দু'দিন আগে থেকেই শিকরে এই বিশেষ প্রশ্নপত্রটি ২০ হাজার থেকে শুরু করে ২ লক্ষ টাকা পর্যন্ত দামে বিক্রি হয়েছে। এমনকী পরীক্ষার আগের রাতে মাত্র ৩০ হাজার টাকায় বিকিয়েছে মারণ এই প্রশ্নপত্রের কপি। গোয়েন্দারা ইতিমধ্যেই কেরলের এক এমবিবিএস পড়ুয়ার হদিস পেয়েছেন, যিনি এই 'গেস পেপার' ছড়িয়ে দেওয়ার নেপথ্যে রয়েছেন বলে প্রাথমিক অনুমান।
হাতে লেখা ওই ৩০০টি প্রশ্নের মধ্যে ১৪০টি প্রশ্নই আসল পরীক্ষায় আসায় সিঁদুরে মেঘ দেখছেন সাধারণ পড়ুয়ারা। ২০২৪ সালের সেই প্রশ্ন ফাঁসের বিভীষিকা কাটিয়ে ওঠার আগেই ২০২৬-এ ফের একই অভিযোগ ওঠায় ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)-র ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। পুলিশের তদন্ত রিপোর্ট হাতে পেলেই পরবর্তী পদক্ষেপ করবে এনটিএ। কিন্তু প্রশ্ন ফাঁসের এই দাপটে যোগ্যরা কি শেষ পর্যন্ত ডাক্তার হওয়ার সুযোগ পাবেন, নাকি দুর্নীতির কাছে হার মানবে মেধা?
#NEET2026 #PaperLeak #MedicalEntrance #NEETControversy #EducationNews #NTA #RajasthanPolice #StudentLife #FutureDoctors #BreakingNews @186784386388053
বিষয় : neet2026 paperleak medicalentrance

শনিবার, ১৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১১ মে ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন