Hidden Stories (বাংলা)
সর্বশেষ

পুর নিয়োগ দুর্নীতিতে ইডির জালে সুজিত বসু: ম্যারাথন জেরার পর গ্রেফতার প্রাক্তন মন্ত্রী, আজই পেশ আদালতে!

পুর নিয়োগ দুর্নীতিতে ইডির জালে সুজিত বসু: ম্যারাথন জেরার পর গ্রেফতার প্রাক্তন মন্ত্রী, আজই পেশ আদালতে!
গ্রেফতার প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসু। ছবি-সংগৃহীত

কলকাতা: রাজ্য রাজনীতিতে ফের বড়সড় ধামাকা! দীর্ঘ ১০ ঘণ্টার রুদ্ধশ্বাস ম্যারাথন জেরার পর অবশেষে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) হাতে গ্রেফতার হলেন রাজ্যের প্রাক্তন দমকল মন্ত্রী তথা তৃণমূলের হেভিওয়েট নেতা সুজিত বসু। সোমবার সিজিও কমপ্লেক্সে নথিপত্র নিয়ে হাজিরা দিলেও তদন্তে অসহযোগিতা এবং বয়ানে একাধিক অসঙ্গতি মেলায় রাতেই তাঁকে হেফাজতে নেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। মঙ্গলবার সকালে বিধাননগর মহকুমা হাসপাতালে তাঁর শারীরিক পরীক্ষা সম্পন্ন হয়েছে এবং কিছুক্ষণের মধ্যেই তাঁকে আদালতে পেশ করা হবে। ইডি সূত্রে খবর, নিয়োগ দুর্নীতির জাল কতদূর বিস্তৃত তা জানতে মন্ত্রীকে নিজেদের হেফাজতে নিয়ে দীর্ঘ জিজ্ঞাসাবাদের আবেদন জানাবেন আধিকারিকরা।


অভিযোগের পাহাড় জমেছে প্রাক্তন মন্ত্রীর বিরুদ্ধে। পুর নিয়োগে গ্রুপ সি পদের জন্য ৬ লক্ষ এবং গ্রুপ ডি পদের জন্য ৮ লক্ষ টাকা পর্যন্ত নেওয়া হয়েছে বলে ইডির প্রাথমিক তদন্তে উঠে এসেছে। অভিযোগ, দক্ষিণ দমদম পুরসভায় কয়েকশো বেআইনি নিয়োগ হয়েছে সুজিত বসুর সবুজ সংকেতেই। এর আগে তাঁর বাড়ি ও অফিসে হানা দিয়ে একাধিক গুরুত্বপূর্ণ নথিপত্র বাজেয়াপ্ত করেছিল ইডি। যদিও এই গ্রেফতারিকে 'রাজনৈতিক ষড়যন্ত্র' বা 'পলিটিক্যাল অ্যারেস্ট' বলে দাবি করেছেন সুজিত-পুত্র সমুদ্র বসু। অন্যদিকে, বিজেপি নেতৃত্বের পাল্টাচাল, দুর্নীতির শিকড় উপড়ে ফেলতেই এই পদক্ষেপ। সিজিও কমপ্লেক্স চত্বরে কড়া নিরাপত্তার মাঝেই রাজ্য রাজনীতির নজর এখন আদালতের দিকে— সুজিত বসুর পরবর্তী গন্তব্য কি ইডি হেফাজত? উত্তরের অপেক্ষায় গোটা বাংলা।



হিডেন স্টোরিজ নিউজ

বিষয় : WestBengalPolitics BreakingNews sujitbose EDArrest MunicipalityRecruitmentScam

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ১৩ জুন ২০২৬


পুর নিয়োগ দুর্নীতিতে ইডির জালে সুজিত বসু: ম্যারাথন জেরার পর গ্রেফতার প্রাক্তন মন্ত্রী, আজই পেশ আদালতে!

প্রকাশের তারিখ : ১২ মে ২০২৬

featured Image
কলকাতা: রাজ্য রাজনীতিতে ফের বড়সড় ধামাকা! দীর্ঘ ১০ ঘণ্টার রুদ্ধশ্বাস ম্যারাথন জেরার পর অবশেষে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) হাতে গ্রেফতার হলেন রাজ্যের প্রাক্তন দমকল মন্ত্রী তথা তৃণমূলের হেভিওয়েট নেতা সুজিত বসু। সোমবার সিজিও কমপ্লেক্সে নথিপত্র নিয়ে হাজিরা দিলেও তদন্তে অসহযোগিতা এবং বয়ানে একাধিক অসঙ্গতি মেলায় রাতেই তাঁকে হেফাজতে নেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। মঙ্গলবার সকালে বিধাননগর মহকুমা হাসপাতালে তাঁর শারীরিক পরীক্ষা সম্পন্ন হয়েছে এবং কিছুক্ষণের মধ্যেই তাঁকে আদালতে পেশ করা হবে। ইডি সূত্রে খবর, নিয়োগ দুর্নীতির জাল কতদূর বিস্তৃত তা জানতে মন্ত্রীকে নিজেদের হেফাজতে নিয়ে দীর্ঘ জিজ্ঞাসাবাদের আবেদন জানাবেন আধিকারিকরা।অভিযোগের পাহাড় জমেছে প্রাক্তন মন্ত্রীর বিরুদ্ধে। পুর নিয়োগে গ্রুপ সি পদের জন্য ৬ লক্ষ এবং গ্রুপ ডি পদের জন্য ৮ লক্ষ টাকা পর্যন্ত নেওয়া হয়েছে বলে ইডির প্রাথমিক তদন্তে উঠে এসেছে। অভিযোগ, দক্ষিণ দমদম পুরসভায় কয়েকশো বেআইনি নিয়োগ হয়েছে সুজিত বসুর সবুজ সংকেতেই। এর আগে তাঁর বাড়ি ও অফিসে হানা দিয়ে একাধিক গুরুত্বপূর্ণ নথিপত্র বাজেয়াপ্ত করেছিল ইডি। যদিও এই গ্রেফতারিকে 'রাজনৈতিক ষড়যন্ত্র' বা 'পলিটিক্যাল অ্যারেস্ট' বলে দাবি করেছেন সুজিত-পুত্র সমুদ্র বসু। অন্যদিকে, বিজেপি নেতৃত্বের পাল্টাচাল, দুর্নীতির শিকড় উপড়ে ফেলতেই এই পদক্ষেপ। সিজিও কমপ্লেক্স চত্বরে কড়া নিরাপত্তার মাঝেই রাজ্য রাজনীতির নজর এখন আদালতের দিকে— সুজিত বসুর পরবর্তী গন্তব্য কি ইডি হেফাজত? উত্তরের অপেক্ষায় গোটা বাংলা।হিডেন স্টোরিজ নিউজ

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার